প্রধান অতিথির বক্তব্য রাখছেন এলডিপির চেয়ারম্যান কর্ণেল অলি আহমদ।
Ldp Analysis Cell
Liberal Democratic Party-LDP
Analysis Cell | Oli Ahmed | LDP
Bangladesh | Party No-01
✅Official Analysis Cell.
10/05/2026
১১ দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগরী "গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ " সেমিনারে উপস্থিত আছেন ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম।১১ দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগরী "গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ " সেমিনারে উপস্থিত আছেন ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম,প্রেসিডেন্ট,এলডিপি
09/05/2026
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি
নোটিশ
এলডিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কমিটির সদস্যদের মনোবল বৃদ্ধি, নতুন সদস্য তৈরি, সকল থানা কমিটির আপডেট এবং যেসব থানায় কমিটি নাই সে সব থানায় কমিটি গঠন এবং পূর্ণগঠনসহ নানা সমস্যা সমাধান করার লক্ষ্যে নিম্নেবর্নীত নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট মহোদয়।
1. বিল্লাল হোসেন মিয়াজি মহাসচিব (ভারপ্রাপ্ত) -ঢাকা মহানগর ( সকল)
2. ড.নেয়ামূল বশির,প্রেসিডিয়াম সদস্য - গণতান্ত্রিক ছাত্রদল
3. ড.আওরঙ্গজেব বেলাল,প্রেসিডিয়াম সদস্য - গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক ওলামাদল
4. মাহে আলম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, গণতান্ত্রিক সাংস্কৃতিক দল,গণতান্ত্রিক কৃষকদল,গণতান্ত্রিক শ্রমিকদল
5. এড.আবুল হাসেম,যুগ্মমহাসচিব, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক আইনজীবী ফোরাম
বিঃদ্রঃ উল্লেখিত নেতৃবৃন্দ সকল সাংগঠনিক কমিটির সাথে মাসে কমপক্ষে ২ টি সভা করবেন এবং নিয়মিত সভার আপডেট লিখিতভাবে দপ্তরে জমা দিবেন।
সকলের সাথে আলাপ আলোচনা পূর্বক সকল সভা সমন্বয় করবেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি।
08/05/2026
শোক সংবাদ
নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজীর মৃত্যুতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির শোক
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর ও ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষনেতা মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলটির এলডিপির প্রেসিডেন্ট ড.অলি আহমদ বীর বিক্রম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় বলেন, মাওলানা সারওয়ার কামাল আজিজীর ইন্তেকালে দেশ ও জাতি একজন দায়িত্বশীল রাজনৈতিক অভিভাবককে হারাল। তিনি শোষণ ও বৈষম্যহীন ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠায় আমরণ সংগ্রাম করে গেছেন। ইসলাম ও মুসলমানদের খেদমতে তিনি সারাজীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন।আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমীন
বার্তা প্রেরক
(বিল্লাল হোসেন মিয়াজি)
মহাসচিব ( ভারপ্রাপ্ত)
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি
07/05/2026
গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল হোক। ✊
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. কর্ণেল অলি আহমদ বীর বিত্রুম, প্রেসিডেন্ট,এলডিপি।
১৬ মে ২০২৬, ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, রাজশাহীতে
দলে দলে যোগ দিন, সমাবেশ সফল করুন।
#রাজশাহী_বিভাগীয়_সমাবেশ #গণতন্ত্র #বাংলাদেশ #রাজশাহী #সমাবেশ #রাজনীতি #জনদুর্ভোগ_লাঘব #লিবারেল_ডেমোক্রেটিক_পার্টি
06/05/2026
📢 “গণভোটের রায়—জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের বহিঃপ্রকাশ”
এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সেমিনার।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রত্যাশা।
🗓️ ১০ আগস্ট ২০২৫ | ⏰ বিকাল ৫টা
📍 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হল, চট্টগ্রাম
06/05/2026
জমি রেজিস্ট্রি হয়ে গেলে এসিল্যান্ড অফিস চার সপ্তাহের মধ্যে বিনা আবেদনে অটোমেটিক নাম জারি করতে বাধ্য থাকবে মর্মে বিধি চালু করতে হবে
01/05/2026
মহান মে দিবসে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। যারা নিজেদের ঘাম, শ্রম ও ত্যাগের মাধ্যমে এই দেশের অর্থনীতি, অবকাঠামো এবং ভবিষ্যৎ নির্মাণ করে চলেছে তাদের অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন কখনো টেকসই হয় না।
ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবন; এগুলো অনুগ্রহ নয়! এগুলো মৌলিক অধিকার। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে শ্রমের মূল্য আছে, মানুষের সম্মান আছে, এবং ন্যায়ের ভিত্তিতে উন্নয়ন হয়।
সবাইকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সংগ্রামী শুভেচ্ছা।
29/04/2026
১১ দলীয় জোটের শীর্ষ নেতার অগ্নিঝড়া কথা
ডিজেল-পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে: কর্নেল (অব.) অলি আহমদ
সংগ্রহ: সময় টিভি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Dhaka
