18/02/2024
পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন আরও সহজ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), ঢাকা মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), ঢাকা মেট্রো সার্কেল-৩ (দিয়াবাড়ি, উত্তরা), ঢাকা মেট্রো সার্কেল-৪ (পূর্বাচল) ও ঢাকা জেলা সার্কেলের অন্তর্ভুক্ত আবেদনসমূহ এই ওয়েসাইটের মাধ্যমে গ্রহণ কার্যক্রম (পাইলটিং) শুরু করা হয়েছে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া চালুর ফলে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীকে শুধুমাত্র একবার বিআরটিএ’র প্রশিক্ষণ কেন্দ্র বা পরীক্ষাকেন্দ্রে গিয়ে বায়োএনরোলমেন্ট প্রদান ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যেভাবে আবেদন:
প্রথমেইজাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি খুলতে হবে। আবেদনকারী কর্তৃক তার bsp একাউন্টের মাধ্যমে প্রথমে অনলাইন ভেরিফিকেশন বেজড কিউআর কোড সংবলিত প্রবেশপত্র গ্রহণ করতে হবে। পরবর্তীতে রিফ্রেশার ট্রেনিং ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনলাইনেই ফি প্রদান ও ডোপ টেস্ট রিপোর্ট স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন সাবমিট করতে হবে।
এ ছাড়া আবেদনকারীর পরীক্ষার ফলাফল এবং আবেদন প্রক্রিয়াকরণের প্রতিটি পর্যায়ের স্ট্যাটাস অনলাইনে তার bsp একাউন্টে জানতে পারবেন এবং কিউআর কোড বেজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার ই-ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন। প্রিন্টিং কার্যক্রম শেষে আবেদনকারীর চাহিত ঠিকানায় ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে এই ইমেইলে [email protected] পাঠাতে পারবেন।
14/02/2024
থাইল্যান্ড ভিসা এখন ৫ থেকে ৭ কর্ম দিবসের মধ্যেই পাওয়া যাচ্ছে। জেনে রাখা ভালো, প্রথম বার থাইল্যান্ডের টুরিস্ট ভিসার আবেদন করলে ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি স্টিকার ভিসা পাওয়া যায়। পরবর্তীতে ভিজিট এর সময় ভিজিট শেষে এক্সিট করার সময় ইমিগ্রেশন থেকে রি এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা সিল নেওয়া যায়। রি এন্ট্রি তে তিন মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি পারমিশন দেয়। সেক্ষেত্রে (১০০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ১২০০ বাথ পেমেন্ট দিতে হবে। পাশাপাশি মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে (৩৮০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ৪০০০ বাথ পেমেন্ট দিতে হবে। মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে ৬ মাসের এন্ট্রি পারমিট পাওয়া যায়। ছয় মাসের মধ্যে যতবার খুশি থাইল্যান্ড ভ্রমণ করা যাবে কিন্তু একনাগাড়ে ৬০ দিনের বেশি থাকা যাবে না। টুরিস্ট ভিসায় কোনোভাবেই ওভারস্টে করা যাবে না। ওভারস্টে করা হলে ফাইন হবে এমনকি ব্যান্ করে দিবে নির্দিষ্ট সময় পর্যন্ত।
অনেকেই বুঝতে পারেনা মাল্টিপলএন্টি বা রি এন্ট্রি কোথায় থেকে নিতে হয়। তাদের জন্য বলছি, আপনি যখন থাইল্যান্ড এক্সিট করবেন তখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করার সময় ইমিগ্রেশন অফিসার কে বলবেন মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি নিতে চাই। তখন ইমিগ্রেশন অফিসার আপনার ইমিগ্রেশন শেষ করে মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি বুথ দেখিয়ে দিবে। মাল্টিপল এন্টি বা রিএন্ট্রি বুথে গ্যাদারিং বেশি থাকলে আপনাকে সিরিয়াল করে ভিসা নিতে হবে। প্রথমে আপনার পাসপোর্ট নেবে। তারপর একটা ফরম ফিলাপ করে আপনার ছবি নিবে। তারপর আপনার কাছ থেকে পেমেন্ট নিবে এবং সাথে সাথে পাসপোর্ট ডেলিভারি দিবে। সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে। কিন্তু আপনি সিরিয়ালে থাকলে সময় আরো বেশি লাগবে। তাই মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি করার জন্য আপনাকে হাতে সময় নিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তা না হলে আপনার ফ্লাইট মিছ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
প্রতি বছর ১/২ টা করে দেশ টাভেল করার প্ল্যান রাখুন, এটা আপনার পাসপোর্ট ভেলূ, আপনার সামাজিক ভেলু এবং আপনার কনফিডেন্সকে স্ট্রং করবে...
ধন্যবাদ / thanks
Dr. A A Khan Tour and Travels
+8801670176334
09/02/2024
Happy birthday honourable advisor of Law support center for Human rights( Human Rights - Lschr ) Bangladesh.
Best wishes for Ikbale Rama from Albania &
Dr. Corina Sujdea from Romania.
03/02/2024
আসসালামু আলাইকুম।
Dr. Ayesha & Alauddin Khan Tour and Travels Agency থেকে স্বাগতম।
*** ম্যারেজ সার্টিফিকেটের বাংলা, ইংরেজি অনুবাদ, স্টাম্পিং এবং বিশেষ প্রয়োজনে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা হয় I
** স্বামী–স্ত্রী সহ বিদেশে বসবাসের জন্য অথবা দেশে অবস্থানরত স্বামী–স্ত্রীকে বিদেশে নেওয়ার জন্য পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ম্যারেজ সার্টিফিকেট প্রদান করি ।
*** বিদেশে অবস্থানরত বর/কনের সাথে স্কাইপি, হোয়াটস্যাপ ও ওয়েব ক্যামেরার সংযোগে বাংলাদেশে অবস্থানরত বর - কনের বিবাহ পড়ানো ও রেজিষ্ট্রেশন করা হয়।
*** দেশ-বিদেশ ভ্রমণের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান করা হয় I
*** বিদেশে ইমিগ্রেশন বা সিটিজেনশীপের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান I
***. যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুম্যান্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট রি-ইস্যুকরন।
*** ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাকের ব্যাপারে পরামর্শ ও ব্যবস্থা গ্রহন করা হয় I
** কারো কারো আবার ডিভোর্স সার্টিফিকেট লাগে ।
** আনমেরিড সার্টিফিকেট ও লাগে ।
আপনার প্রয়োজন অনুযায়ী যা লাগে সে বিষয়ে জেনে বুঝে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
Adv Ayesha Ali
Chairman
Jatio Mohila Sohayota Songstha
Notary Public Lawyer
Bangladesh Supreme Court
Contact Number : 01670756289
And
Adv Alauddin Khan
# Notary Public Lawyer
# Assistant Public Prosecutor
Chief Metropolitan Magistrate Court
( ACMM - 1) Dhaka
# Chairman - law support centre for human rights - Bangladesh.
# Immigration lawyer .
Contact Number : 01670176334.
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
Assalamu Alaikum.
*** Bengali, English translation of marriage certificate, stamping and attestation from Ministry of Law and Foreign Affairs for special needs.
** For living abroad with husband and wife or for taking husband and wife staying in the country abroad, we provide marriage certificate according to the instructions of the Ministry of Foreign Affairs and Law.
*** The marriage of the bride and groom staying in Bangladesh is conducted and registered through skype, whatsapp and web camera connection with the groom/bride staying abroad.
*** Marriage certificate issued for domestic and foreign travel I
*** Issuance of marriage certificate for immigration or citizenship abroad I
***. Re-issuance of marriage and divorce documents for those who have lost or destroyed their marriage and divorce documents.
*** Advice and arrangements are made regarding marriage and divorce of people of different religions I
** Some need divorce certificate again.
** Unmarried certificate is also required.
You can contact me after knowing what it takes as per your requirement.
Adv Ayesha Ali
Chairman
Jatio Mohila Sohayota Songstha
Notary Public Lawyer
Bangladesh Supreme Court
Immigration Lawyer
Contact Number: +8801670756289 WhatsApp
And
Adv Alauddin Khan
# Notary Public Lawyer
# Assistant Public Prosecutor
Chief Metropolitan Magistrate Court
(ACMM-1) Dhaka
# Chairman - Law support center for Human rights, Bangladesh.
# immigration lawyer
Contact Number : +8801670176334( imo & WhatsApp)
03/02/2024
দুরত্ব বাড়লে আর যোগাযোগ বন্ধ রাখলে প্রকৃতির নিয়মেই তা একদিন চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, হোক সেটা রাস্তা বা সম্পর্ক।
27/01/2024
**৭ম শ্রেণির শরিফ-শরিফার গল্পটা এরকমও হতে পারতো:-
** শরিফ আর শরিফা দুই ভাই-বোন...বাবা আর মায়ের সাথে ঢাকার বনানীতে বসবাস করেন। স্কুলের ছুটি পেয়ে ঢাকা থেকে দাদু বাড়ি ময়মনসিংহের গফরগাঁও বেড়াতে যাচ্ছে , এটাই তাদের প্রথম ট্রেন ভ্রমণ,তাই ওরা দুজনেই খুব উৎফুল্ল,শরিফ পঞ্চম শ্রেণিতে পড়ে আর শরিফা চতুর্থ শ্রেণিতে,শরিফ-শরিফার বাবা জনাব আশরাফ সাহেব রাজধানীর স্বনামধন্য ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক.....
ময়মনসিংহগামী -মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলস্টেশনে থামলে একদল হিজড়া//তৃতীয় লিঙ্গের মানুষ ট্রেনটিতে উঠে, ট্রেনের জানালার কাঁচ দিয়ে সে দৃশ্য দেখে শরিফ ও শরিফা,, দুই ভাই-বোনই ওদের দেখে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে । 'মানুষগুলো মেয়েদের মত দেখতে,কিন্তু অনেক লম্বা,ঠোঁটে কড়া লিপস্টিক লাগানো,মুখেও অনেক মেকাপ,দেখতে কেমন যেন একটু অদ্ভুত লাগে। ওরা সবচেয়ে অবাক হয়,মেয়েদের মত দেখতে হলেও ওদের গলার আওয়াজ ঠিকই ছেলেদের মত...শরিফা ভয় পেয়ে মায়ের আঁচলে লুকোতে চায়...কৌতুহল জাগে শরিফের মনে...সে বাবাকে জিজ্ঞেস করে,'বাবা, কে এরা তাদের দেখতে এমন কেন ?'
আশরাফ সাহেব বলেন,'ওরা তোমার আমার মতই স্বাভাবিক মানুষ...সৃষ্টিকর্তা তোমাকে যেমন ছেলে বানিয়েছেন...তোমার ছোট্ট বোনটাকে যেমন মেয়ে বানিয়েছেন...তেমনি সৃষ্টিকর্তা ওদেরও এক বিশেষভাবে বানিয়েছেন, ওরা ছেলেও না,আবার মেয়েও না, ওদের বলা হয় থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ'
বাবা-ছেলের এই প্রশ্নোত্তর পর্ব চলতে চলতেই সেই হিজড়াদের দলের একজন ওদের কাছে আসে, কিছুটা পুরুষের মত ভাঙ্গা গলা সুরে টাকা দিয়ে সাহায্য করতে বলে শরিফের বাবাকে, ...শরিফের বাবা আশরাফ সাহেব পকেট থেকে ২০ টাকার একটা নোট শরিফের হাতে দিয়ে বলেন,'নাও বাবা,এটা আন্টিকে দাও'...শরিফ ভয়ে ভয়ে টাকাটা হিজড়া মানুষটির দিকে বাড়িয়ে দেয়, টাকা নিয়ে মুচকি হাসি দেয় সে হিজড়া মহিলা, শরিফের গাল টেনে আদর করে দিয়ে বলে,'অনেক বড় হও বাবা'আর শরীফার দিকে চেয়ে মুচকি হেসে দিল...
এক পর্যায়ে চলে যায় হিজড়ার দল অন্য এই বগি থেকে অন্য বগিতে । কিন্তু কৌতুহল তখনও কাটেনি শরিফের,আবারও শরিফ জিজ্ঞেস করে তার বাবাকে,'আচ্ছা বাবা,ওরা যদি আমাদের মত স্বাভাবিক মানুষ হয়,তাহলে ওরা ট্রেনে ট্রেনে এভাবে ভিক্ষা করে কেন ?
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শরিফ-শরিফার বাবা সুন্দর করে তার দুই ছেলে-মেয়েকে বুঝিয়ে বলেন,'ওরা আমাদের মত স্বাভাবিক মানুষ হলেও স্বাভাবিক মানুষের মত কাজ করার সুযোগ তেমন একটা ওরা সমাজে পায় না ,ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগও ওদের তেমন নেই ,, সমাজে কিছু মানুষ ওদের দূর দূর করে, বেশিরভাগ মানুষ তাদের দিকে আর চোখে তাকিয়ে থাকে। ওরা যদি সমাজে আট দশটা ছেলে মেয়ের মত সব জায়গায় সমান তালে পড়ালেখা ও চাকুরি করার সুযোগ পেত,,তাহলে ওদের ট্রেনের বগিতে, বগিতে এভাবে ভিক্ষা করার প্রয়োজন হত না। তাহলে তোমার মত বাবা-মার আদর স্নেহ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা প্রতিষ্ঠিত হতে পারত। সমাজের কিছু মানুষের কারণে তারা আজ সমাজ থেকে বিচ্ছিন্ন।
এ কথা শুনে শরিফ এবং শরিফা দুঃখ প্রকাশ করে বাবা-মায়ের কাছে ওরা বলে,ওরা বড় হয়ে তৃতীয় লিঙ্গের এই অবহেলিত মানুষদের শিক্ষার ব্যবস্থা করবে আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, শরিফ-শরিফার বাবা-মা এই কথা শুনে খুব খুশি হয় । বাবার সাথে শরীফ শরিফা হিজড়াদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে বলতে ট্রেনটি এসে গফরগাঁও স্টেশনে থেমে যাই পরে তারা ট্রেন থেকে নেমে দাদুর বাড়িতে চলে যায়।
...........
........
বিঃদ্রঃ- আমাদের দেশে শিক্ষার চেয়ে গুজবের শক্তি বেশি, পাঠ্যপুস্তক প্রণয়নকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শব্দ ও ভাষার ব্যবহারে আরও যত্নশীল হওয়া উচিত, এসবের কারণে আমাদের শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে , ভবিষ্যতে যেন কেউই এই পুস্তকের ভুল ব্যাখ্যা না দিতে পারে.....
সংগ্রহীত -
"LAW SUPPORT CENTER FOR HUMAN RIGHTS" - BANGLADESH .