24/04/2016
নৌকার মাঝি হলেন আবু বক্কর সিদ্দিক
Official page of ছাত্রলীগ গোপাল পুর
The oldest and largest political party of Bangladesh, Awami League began its journey as a mighty political expression of the thitherto suppressed hopes and aspirations of the people living on the Padma- Meghna- Jamuna delta. It is the party that steered the nation through post-partition quagmires, voiced the demands and aspirations of the people of this delta and finally led the Liberation War aga
24/04/2016
নৌকার মাঝি হলেন আবু বক্কর সিদ্দিক
বড়াইগ্রামে গোপালপুরে আ'লীগ একক প্রার্থী মনোনয়নে ব্যর্থ
প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় একক প্রার্থী মনোনয়ন দানে ব্যর্থ হয়ে অবশেষে মনোনয়ন প্রত্যাশী দুই জন প্রার্থীর নাম দলীয় প্রধান কার্যালয়ে প্রেরণ করেছে দলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। গত মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন আলোচনা, মূল্যায়ন ও পর্যালোচনার এক পর্যায়ে গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ধিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত একটি নাম মনোনীত করার জন্য দুই জনের নাম ও বিস্তারিত বিবরণী প্রেরণ করা হয়। এরা হচ্ছেন গোপালপুর ইউপি আ'লীগ সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আবু বক্কর সিদ্দিক যিনি ৪ বার ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ও অপরজন হচ্ছেন নতুন মুখ গোপালপুর ইউপি আওয়ামী যুবলীগ সভাপতি আব্দুস সালাম খান।
24/12/2015
প্রাথমিক শিক্ষায় সব সূচকে এগিয়েছে বাংলাদেশ
শিক্ষার্থী ভর্তি হার, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, অবকাঠামোগত অবস্থানসহ প্রাথমিক শিক্ষার উন্নয়নে সব সূচকে এগিয়েছে বাংলাদেশ। বাংলায় প্রত্যাশামতো দক্ষতা অর্জন না হলেও ইংরেজি ও গণিতে দক্ষতা বেড়েছে অনেক।
প্রাথমিক শিক্ষার এই অগ্রগতিকে বড় সাফল্য হিসেবেই দেখছেন মন্ত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা।
২০১৩ সালেও প্রাথমিকে ভর্তির হার ছিল ৯৫ শতাংশ। এখন তা বেড়ে ৯৮ শতাংশের ওপরে। ওই বছর একজন শিক্ষক যেখানে পড়াতেন ৬০ জন শিক্ষার্থীকে এখন তা কমে হয়েছে ৪৫ জন-এ। গণসাক্ষরতা অভিযানের এডুকেশন ওয়াচ জরিপে উঠে এসেছে সাফল্যের তথ্য।