Bnp Network Jamalpur - 4

Bnp Network Jamalpur - 4

Share

Official Page of Bangladesh Nationalist Party - BNP

Photos from Bnp Network Jamalpur - 4's post 28/05/2026

আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬), পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদের নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী। পরে তিনি উপস্থিত মুসল্লীদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং কোলাকুলিতে অংশ নেন। এসময় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উষ্ণ আবহের সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত পবিত্র ঈদের জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ প্রাঙ্গণ পরিণত হয় এক অনন্য ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।

এর আগে সকাল ৭টায় গুলশানস্থ বাসভবন থেকে রওনা হয়ে ৭টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

28/05/2026

ঈদ মোবারক 🌙

27/05/2026

ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
#ঈদমোবারক #বিএনপিসরকার

27/05/2026

আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন।

তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী

27/05/2026

সীমান্তে সংঘটিত সমস্যা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আলোচনা করে সমাধান করা হয়।

সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী

27/05/2026

পারিবারিক, সামাজিক ও জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ভূমি পরিকল্পনা বাস্তবায়ন এবং দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী

27/05/2026

৮২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই ও স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়েছে।

26/05/2026
25/05/2026

জনগণের প্রত্যাশা পূরণ ও উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপি সরকারের সফল ১০০ দিন-
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।

#১০০দিন #বিএনপিসরকার #বিএনপি

25/05/2026

প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka