বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরী

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরী

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরী, Political organisation, ৩১৪/২ কেল্লার মোড়, লালবাগ, ঢাকা।, Dhaka.

22/04/2026

ইশতেহার অনুযায়ী কওমী শিক্ষার উন্নয়ন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার আহ্বান খেলাফত ছাত্র আন্দোলনের
-------------------------------------------
নির্বাচনের পূর্বে রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়নে যে 'একগুচ্ছ পরিকল্পনা' ঘোষণা করা হয়েছিল, নবগঠিত সরকারকে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ বুধবার (২২ এপ্রিল) সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ সরকারের প্রতি এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কওমী মাদ্রাসা এদেশের আপামর তৌহিদী জনতার ঈমান-আকিদা ও নৈতিকতা শিক্ষার সুতিকাগার। নির্বাচনের আগে বর্তমান ক্ষমতাসীন দল তাদের ইশতেহারে কওমী মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সনদের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করার যে বলিষ্ঠ অঙ্গীকার করেছিল, আমরা আশা করি সরকার দ্রুততম সময়ে সেই পরিকল্পনাগুলো কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। ইশতেহার যেহেতু জনগণের সাথে একটি পবিত্র অঙ্গীকার, তাই এর বাস্তবায়ন দেশ ও জাতির আস্থার প্রতিফলন ঘটাবে।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা প্রত্যাশা করি, কওমী মাদ্রাসার ছাত্র ও ওলামায়ে কেরামের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলো একটি সুনির্দিষ্ট ও কার্যকর রোডম্যাপ তৈরি করবে। বিশেষ করে কওমী সনদের স্বীকৃতির পূর্ণ সুফল নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের একটি বৃহৎ শিক্ষিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ সাপেক্ষে কওমী শিক্ষার ইতিবাচক পরিবর্তনে কালক্ষেপণ না করে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করুন।

19/04/2026
17/04/2026

খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
---------------------------------------------------------------------
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ই এপ্রিল, শুক্রবার, লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর সভাপতি হাফেজ আতাউল্লার সভাপতিত্বে ও সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ, শফিকুল ইসলাম, মুনঈম খান, মহানগর নেতা আশিকুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল কাদির জিলানী, রবীন প্রমুখ।

মতবিনিময় সভায় মহানগরের সাংগঠনিক কাজকে বেগবান করা, থানাকাভিত্তিক কমিটিগুলো পূর্ণ করা, কেন্দ্রের নিকট মাসিক সাংগটনিক রিপোর্ট জমাদান নিশ্চিত করা, পারস্পরিক সম্পর্কোন্নয়ন, নিয়মিত পরামর্শ বৈঠকের আয়োজন ও আগামী ১লা মে কেন্দ্র ঘোষিত প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে দেশে বিরাজমান লোডশেডিং ও জ্বালানী সংকট নিরসন, আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

14/04/2026

পহেলা বৈশাখের নামে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ রুখে দাঁড়ান: খেলাফত ছাত্র আন্দোলন
---------------------------------------------------------------------------
পহেলা বৈশাখ উদযাপনের নামে বাংলার আবহমানকালের ঐতিহ্যের ওপর বিজাতীয় ও সুনির্দিষ্ট একটি ধর্মের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ পহেলা বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ বলেন, কয়েক দশক আগে আমদানিকৃত কোনো প্রথাকে বাঙালির শাশ্বত সংস্কৃতি হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা এদেশের আপামর জনতা মেনে নেবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তথাকথিত ‘আনন্দ শোভাযাত্রা’র সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে রূপান্তর করা হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন দেব-দেবীর প্রতিমা, মুখোশ এবং হিন্দুদের ধর্মীয় অনুষঙ্গ ব্যবহার করে যে মূর্তিবাদী সংস্কৃতির চর্চা করা হচ্ছে, তা কোনোভাবেই এদেশের আপামর মুসলিম জনসাধারণের নিজস্ব সংস্কৃতি হতে পারে না।

তারা আরও বলেন, বাঙালি মুসলিমদের হাজার বছরের একটি নিজস্ব গৌরবময় ঐতিহ্য রয়েছে। অথচ সুকৌশলে একটি বিশেষ গোষ্ঠীর ধর্মীয় রীতিকে ‘বাঙালিয়ানা’র মোড়কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মঙ্গল কামনা বা অমঙ্গল দূর করার বিশ্বাস মূলত আকিদাগত বিষয়, যা ইসলামের মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। মৃতপ্রায় ও আমদানিকৃত এই হিন্দুয়ানী সংস্কৃতিকে এদেশের মাটি ও মানুষের হাজার বছরের ইতিহাস বলে দাবি করা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কৃতির নামে শিরক ও বিজাতীয় আচারের প্রচার বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে এবং মুসলিম সন্তানদের ঈমান-আকিদা সুরক্ষায় শিক্ষাঙ্গনসহ সর্বত্র এই অপসংস্কৃতির চর্চা নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

নেতৃবৃন্দ দেশবাসীকে বিজাতীয় সংস্কৃতি বর্জন করে ইসলামী মূল্যবোধের আলোকে সুস্থ ও মার্জিত সংস্কৃতি লালনের আহ্বান জানান।

07/04/2026

🌿✨ মাসিক ইসলাহী মাহফিল ✨🌿

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌙

আলহামদুলিল্লাহ! আগামী ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রিয় “মাসিক ইসলাহী মাহফিল”।

📖 মহান আল্লাহ তাআলা বলেন: “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যপরায়ণদের অন্তর্ভুক্ত হও।” (সূরা তওবা: ১১৯)

🌟 এই মাহফিলে উপস্থিত থাকবেন বিশিষ্ট বুযুর্গ ওলামায়ে কেরাম: 🔹 হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী (দা.বা) 🔹 হযরত মাওলানা সাইদুর রহমান (দা.বা)

🕌 স্থান: কেন্দ্রীয় কার্যালয়, ৩১৪/২ জে. এন সাহা রোড, কেয়ার মোড়, লালবাগ, ঢাকা-১২১১

🤲 ইসলাহ, আত্মশুদ্ধি ও ঈমানী চেতনা জাগ্রত করার এই মহৎ আয়োজনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

📢 আয়োজনেঃ বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন

আসুন, আমরা সবাই একসাথে দ্বীনের পথে নিজেদের গড়ে তুলি। আপনার উপস্থিতিই আমাদের আয়োজনকে সফল করবে, ইনশাআল্লাহ।

02/04/2026

✨ পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসছে আমাদের আয়োজন ✨

🌙 ঈদ পুনর্মিলনী ২০২৬ 🌙
সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আনন্দঘন মিলনমেলায়। ঈদের খুশি, বন্ধুত্ব আর স্মৃতিকে একসাথে উদযাপন করতে চলে আসুন—প্রিয় মানুষদের সঙ্গে কাটুক একটি সুন্দর সকাল।

📖 আল্লাহ তায়ালা বলেন:
“নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই।” (সূরা হুজুরাত: ১০)

🤲 রাসূল (সা.) বলেছেন:
“তোমরা একে অপরকে ভালোবাসো, সালাম প্রচার করো এবং সম্পর্ক বজায় রাখো।”

📅 তারিখ: ৩ এপ্রিল (রোজ শুক্রবার)
⏰ সময়: সকাল ৮টা
📍 স্থান: কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন

💫 আসুন, একসাথে আনন্দ ভাগ করে নেই—
ভালোবাসা, ভ্রাতৃত্ব আর ঐক্যের বন্ধনে গড়ে তুলি আরও সুন্দর সম্পর্ক।

#ঈদপুনর্মিলনী

Photos from বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরী's post 06/02/2026

নির্বাচনী গণসংযোগ
রনিমার্কেট,পশ্চিম রসূলপুর, কোম্পানিঘাট,কাটপট্টি,

Photos from বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরী's post 27/01/2026

“তোমরা সৎকাজ ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো।”
— সূরা আল-মায়িদা, ৫:২

আলহামদুলিল্লাহ্
শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন,ঢাকা মহানগরীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন।

26/01/2026

ইনসাফ, শান্তি, ও ভরসার মার্কা
বটগাছ মার্কা।

Photos from বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরী's post 25/01/2026

নির্বাচনী প্রচারণা
কেল্লার মোড়, লালবাগ।

23/01/2026

বিস্তারিত কমেন্টে........

21/07/2025

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও বিমানসেনাসহ হতাহতের ঘটনায় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সোমবার (২১ জুলাই) সন্ধায় এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং গভীর বেদনার মুহূর্ত। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এছাড়াও সরকারকে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা ও এমন দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ দেশ ও জাতিকে সকল প্রকার বিপদাপদ থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন।

বার্তাপ্রেরক
মো: আশিকুর রহমান আশিক
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরী

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

৩১৪/২ কেল্লার মোড়, লালবাগ, ঢাকা।
Dhaka
1211