20/03/2026
পবিত্র ঈদ-উল-ফিতরের দিন ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান এমপি তার সরকারি বাসভবনে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যানকে আমন্ত্রণ করার জন্য বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে মাননীয় বিরোধীদলীয় নেতাকে আন্তরিক অভিনন্দন।
20/03/2026
পবিত্র ঈদ-উল-ফিতরের দিন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যানকে আমন্ত্রণ করার জন্য বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন।
20/03/2026
পবিত্র ঈদ-উল-ফিতরের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যানকে আমন্ত্রণ করার জন্য বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি কে আন্তরিক অভিনন্দন।
11/03/2026
আগামীকাল ১২ মার্চ রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থেকে অধিবেশনটি প্রত্যক্ষ করার জন্য বাংলাদেশ ন্যাপকে দাওয়াত দেওয়াই বিএনপি'র চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি'কে ধন্যবাদ।
09/03/2026
স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা ভাসানী
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক মহানায়কের নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। যিনি প্রথম ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে দৃপ্তকণ্ঠে পশ্চিম পাকিস্তানকে 'আসসালামু আলাইকুম' বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিলেন। তিনি সবসময়ই পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং প্রয়োজনে বুলেট বা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা বলেন। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে ৯ মার্চ পল্টনে এক বিশাল সমাবেশে দ্বার্থহীনকন্ঠে স্বাধীনতার সুষ্পষ্ট ঘোষণা দিয়ে ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশে বলেন, ‘অনেক হয়েছে আর নয়, তিক্ততা বাড়িয়ে লাভ নেই। “লা-কুম দিনিকুম অলিয়া দ্বীন” অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার; পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার করে নাও। সাড়ে সাত কোটি বাঙালির মুক্তি ও স্বাধীনতার সংগ্রামকে কেউ দমিয়ে রাখতে পারবে না।
06/03/2026
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যানকে আমন্ত্রণ।
01/03/2026
ইরানে ন্যাক্কারজনক ইসরাইলি-মার্কিন হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী।
01/03/2026
রাজনৈতিক নেতৃত্বের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদ ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাপের পক্ষে প্রতিনিধিত্ব করেন মহাসচিব ইন্জিনিয়ার আব্দুল বারিক।
25/02/2026
বাংলাদেশের আকাশে এক কালো মেঘের ঘনঘটা!
হয়তো নামবে কালবৈশাখী ঝড়, নয়তো রহমতের বৃষ্টি।
সময় বলে দিবে কি হতে যাচ্ছে...
ন্যাপ চেয়ারম্যান
19/02/2026
প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে সামনের সারির আসন অলংকৃত করে বসে আছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী