31/08/2025
3D প্রিন্টার অপারেটিং পদ্বতি।
Ability is nothing without opportunity.
31/08/2025
3D প্রিন্টার অপারেটিং পদ্বতি।
বাংলাদেশ জামায়াতে ইসলাম সম্পর্কে ফরহাদ মাজারের বক্তব্য।
সাম্প্রতিক চাকরির পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্নের ব্যাখ্যা :
❖ চর্যাপদের তিব্বতীয় নাম → তনজুর
❖ চর্যাপদের তিব্বতীয় অনুবাদক ও ব্যাখাকারক → কীর্তিচন্দ্র
❖ চর্যাপদের তিব্বতীয় আবিস্কারক → ড. প্রবোধচন্দ্র।
❖
জয়দেবের 'গীতগোবিন্দম্' সংস্কৃত ভাষায়;
গোবিন্দদাসের 'গীতগোবিন্দ' ব্রজবুলি ভাষায় রচিত। বানানের পার্থক্য লক্ষ করুন।
নন-ক্যাডারে ১০৭ জন নেবে পিএসসি
নবম, দশম ও একাদশ গ্রেডের টেকনিক্যাল, নন-টেকনিক্যাল বিভিন্ন পদে নন-ক্যাডারে ১০৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্তভাবে নির্বাচিতদের সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে (bpsc.teletalk.com.bd) ২৫ সেপ্টেম্বরের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল ইসলাম
প্রার্থী বাছাই ও পরীক্ষা পদ্ধতি
♦ ৯ম, ১০ম ও ১১তম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০-এর বেশি হলে লিখিত পরীক্ষার আগে ১০০ নম্বরের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা নেওয়া হবে। এ ক্ষেত্রে—
ক. প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে।
খ. মোট প্রশ্ন থাকবে ১০০টি। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর, ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে। পূর্ণ সময় ১ ঘণ্টা।
গ. বাংলায় ২০, ইংরেজিতে ২০, সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক) ২০ ও সংশ্লিষ্ট টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন হবে।
ঘ. এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
♦ ৯ম, ১০ম ও ১১তম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০ বা তার কম হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পর ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষা
ক. বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ের ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
খ. লিখিত/ব্যাবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ৯ম গ্রেডের প্রার্থীদের ১০০ নম্বরের এবং ১০ম ও ১১তম গ্রেডের প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
♦ ১০ম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী সংখ্যা ১০০০-এর বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে ১০০ নম্বরের MCQ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে।
বাছাই পরীক্ষা (এমসিকিউ) :
ক. প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
খ. পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন; ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার পূর্ণ সময় ১ ঘণ্টা।
গ. বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২৫, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের ২৫ নম্বরসহ সর্বমোট ১০০ নম্বরের প্রশ্ন করা হবে।
ঘ. এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
♦ ১০ম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০ বা তার কম হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পর ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
লিখিত পরীক্ষা : ক. বাংলা ৫০, ইংরেজি ৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ের ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
খ. লিখিত/ব্যাবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ৯ম গ্রেডের প্রার্থীদের ১০০ নম্বরের এবং ১০ম গ্রেডের প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
♦ ৯ম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের প্রার্থীদের অবশ্যই প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ের লিখিত পরীক্ষায় ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে। কোনো প্রার্থী টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে উক্ত প্রার্থী লিখিত পরীক্ষায় সামগ্রিকভাবে অকৃতকার্য বলে গণ্য হবেন। তবে লিখিত পরীক্ষায় টেকনিক্যাল/প্রফেশনাল বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে ২৫ শতাংশের কম নম্বর পেলে প্রার্থী উক্ত বিষয়ে কোনো নম্বর পাননি মর্মে গণ্য হবে। উপরিউক্ত শর্ত পূরণ সাপেক্ষে সব বিষয়ে সামগ্রিকভাবে গড়ে ৪৫ শতাংশ নম্বর পেলে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।
২. ৯ম গ্রেডের নন-টেকনিক্যাল পদে লিখিত পরীক্ষার পাস নম্বর গড়ে ৪৫ শতাংশ। তবে লিখিত পরীক্ষার কোনো বিষয়ে ২৫ শতাংশের কম নম্বর পেলে প্রার্থী উক্ত বিষয়ে কোনো নম্বর পাননি মর্মে গণ্য হবে।
৩. ১০ম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের প্রার্থীদের অবশ্যই প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ের লিখিত পরীক্ষায় ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে। কোনো প্রার্থী টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে উক্ত প্রার্থী লিখিত পরীক্ষায় সামগ্রিকভাবে অকৃতকার্য বলে গণ্য হবেন। টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে ৩০ শতাংশের নম্বরসহ সামগ্রিকভাবে সব বিষয়ে গড় ৪৫ শতাংশ নম্বর পেলে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন।
৪. ১০ম, ১১তম, ১২তম ও ১৩তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার পাস নম্বর সামগ্রিকভাবে ৪৫ শতাংশ অনুসরণ করতে হবে।
৫. নন-ক্যাডার পরীক্ষা নীতিমালা (১ এপ্রিল ২০১৯-এর অনুচ্ছেদ ৪.১) অনুযায়ী প্রার্থী ও পদের সংখ্যা-নির্বিশেষে এবং জরুরি প্রয়োজনে কমিশন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে কিংবা পুনর্নির্ধারিত পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবে।
৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে (প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক পরীক্ষার পরে) Applicant’s Copy (BPSC Form-5A)সহ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী চাহিত সব কাগজপত্র/তথ্যাদি জমা প্রদান করতে হবে।
সিলেবাস ও নম্বর বণ্টন
♦ ৯ম, ১০ম ও ১১তম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বণ্টন:
১. বাংলা—পূর্ণমান ৪০
ক. রচনা
খ. সারাংশ/সারমর্ম
গ. পত্রলিখন : ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, পত্রিকায় প্রকাশার্থে পত্র, ব্যবসাসংক্রান্ত পত্র, স্মারকলিপি।
ঘ. বঙ্গানুবাদ
ঙ. ব্যাকরণ : ভাষার সংজ্ঞা, ভাষার রূপ, সাধুভাষা ও চলিত রীতির রূপান্তর, দেশি ও বিদেশি শব্দ, ণত্ববিধান ও ষত্ববিধানের সংজ্ঞা ও নিয়মাবলি, দ্বিরুক্ত শব্দ, পদ, ধাতু, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, যতি বা বিরামচিহ্ন, শুদ্ধ ও অশুদ্ধ, বাগধারা, বাক্য সংকোচন, প্রতিশব্দ ও সমার্থক শব্দ, প্রায় সমোচ্চারিত শব্দ, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ।
২. ইংরেজি—পূর্ণমান ৪০
a. Essay (With hints)
b. Letter : Official/Demi-Official/Memorandum/Business Type
c. Comprehension.
d. Grammar : Use of verb, Preposition, Voice, Narration, Correction of errors in composition, use of words having similar pronunciation but conveying different meaning, use of idioms and phrases.
৩. সাধারণ জ্ঞান—পূর্ণমান ৪০
ক. বাংলাদেশ বিষয়াবলি :
বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, শিল্প ও সাহিত্য, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু, পরিবেশ, বাংলাদেশের উন্নয়নে কৃষি, শিল্প, বাণিজ্যের অবদান, উন্নয়ন পরিকল্পনা।
খ. আন্তর্জাতিক বিষয়াবলি :
বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনসমূহ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ, গ্লোবালাইজেশন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশ্বের বিখ্যাত ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানসমূহ।
গ. বিজ্ঞান ও প্রযুক্তি :
দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্যের উপাদান, জনস্বাস্থ্য, দূষণ, কম্পিউটার।
৪. প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়—পূর্ণমান-৮০
ক. তাত্ত্বিক বিষয়, খ. ব্যাবহারিক বা প্রায়োগিক বিষয়
♦ নন-ক্যাডার ১০ম গ্রেডের নন-টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বণ্টনসহ বিস্তারিত : www.bpsc.gov.bd
28/02/2021
বর্তমান তথ্য
১.বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম.?= ২১ তম
২.বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কততম.?= ১৪ তম
৩.বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?= সৈয়দ মাহমুদ হোসেন ২২ তম
৪.বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম.? =কে এম নুরুল হুদা ১২ তম
৫.বাংলাদেশের বর্তমান স্পিকারের নাম কি.? = শিরীন শারমিন চৌধুরী , ১০ম সংসদ
৬.বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম.? =ফজলে কবির , ১১ তম
৭.বর্তমানে বাংলাদেশের এনবিআর এর চেয়ারম্যান কে? = মো. রহমাতুল মুনিম
৮.নতুন আইজিপির নাম কি? = ড. বেনজীর আহমেদ
৯.বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব কে?= আব্দুর রউফ তালুকদার
১০.বর্তমানে ঢাবির উপাচার্য কে? = অধ্যাপক মো. আখতারুজ্জামান ২৮ তম
১১.বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি?=এ. এম. আমিন উদ্দিন (১৬তম)
16/12/2020
আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।
আজ ১৪ ডিসেম্বর জাতির সূর্য সন্তানদের হত্যা দিবস।
::জেনে নেই হত্যাকারী গোষ্ঠীদের::
#শান্তি কমিটি:
গঠন: ১৯৭১ সালের এপ্রিল মাসে
আহ্বায়ক: খাজা খয়রুদ্দীন
উদ্যোক্তা: ৩ জন: গোলাম আযম, সায়েম মাসুম ও এ কিউ এম শফিকুল ইসলাম।
মূল কাজ: পাক সেনাবাহিনীর হয়ে সশস্র অংশগ্রহণ
#রাজাকার:
গঠন: ১৯৭১ সালের মে মাসে খুলনায়
আহ্বায়ক: কে এম ইউসুফ
পরিচালক: এ এস এম জহুরুল
মূল কাজ: শান্তি কমিটির সদস্য হিসেবে কাজ করা
প্রশিক্ষণ: ৭ দিনের (সশস্র )
সদস্য: ৫০ হাজার
#আল বদর:
গঠন: ২২ এপ্রিল, ১৯৭১
গঠনকারী: ময়মনসিংহের ইসলামী ছাত্র সংঘের (বর্তমানে ইসলামী ছাত্র শিবির) সভাপতি মুহাম্মদ আশরাফ হোসেন
সমন্বয়ক: মতিউর রহমান নিজামী
সদস্য: প্রতি ইউনিটে ৩১৩ জন [বদরের যুদ্ধে ৩১৩ জন যোদ্ধা অংশ নিয়েছিলেন তাই]
প্রধান: আলী আহসান মুহাম্মদ মুজাহিদ
মূল কাজ: ছাত্রদের মধ্যে অখন্ড পাকিস্তানের জনমত সৃষ্টি এবং মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে পাক সেনাদের হাতে দেয়া। ১৪ ডিসেম্বর এরাই পাক সেনাদের সহায়তা করে।
#আল- শামস:
গঠন: আল বদরের সময়েই
সদস্য: ইসলামী ছাত্র সংঘের পাশাপাশি অন্যন্য সমমনা ইসলামী দলগুলোর (মুসলিম লীগসহ অন্যান্য) ছাত্র সংগঠনের সদস্যরা
ধরণ: সশস্র
সমন্বয়ক: তৎকালীন ইসলামী ছাত্র সংঘের প্রধান মতিউর রহমান নিজামী
মূল কাজ: মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সশস্র অংশগ্রহণ
➡বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম.?= ২১ তম
➡বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কততম.?= ১৪ তম
➡বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?= সৈয়দ মাহমুদ হোসেন ২২ তম
➡বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম.? =কে এম নুরুল হুদা ১২ তম
➡বাংলাদেশের বর্তমান স্পিকারের নাম কি.? = শিরীন শারমিন চৌধুরী , ১০ম সংসদ
➡বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম.? =ফজলে কবির , ১১ তম
➡বর্তমানে বাংলাদেশের এনবিআর এর চেয়ারম্যান কে? = মো. রহমাতুল মুনিম
➡নতুন আইজিপির নাম কি? = ড. বেনজীর আহমেদ
➡বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব কে?= আব্দুর রউফ তালুকদার
➡বর্তমানে ঢাবির উপাচার্য কে? = অধ্যাপক মো. আখতারুজ্জামান ২৮ তম
➡বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি?=এ. এম. আমিন উদ্দিন (১৬তম)।
30/11/2020