বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

Share

খেলাফত প্রতিষ্ঠার লক্ষে
গণ–আন্দলোন গড়ে তুলুন।


বাংলাদেশ খেলাফত মজলিস! "এয়েলায় কালিমাতুল্লাহ"

আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করা।

06/04/2026

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে-
বিশাল গণসমাবেশ

গণভোটে প্রদত্ত জনগণের স্পষ্ট ম্যান্ডেট উপেক্ষা করে চলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের অধিকার ও জুলাই চেতনা রক্ষায় আসুন সবাই ঐক্যবদ্ধ হই।

🗓 ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমআ
📍 সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

সভাপতিত্ব করবেন
আমীরে মজলিস
মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

বক্তব্য রাখবেন
জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সকলের উপস্থিতিতে এই গণসমাবেশ সফল করতে
আপনার উপস্থিতি একান্ত কাম্য।

#গণসমাবেশ #গণভোটের_রায় #বাংলাদেশ_খেলাফত_মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

15/01/2026

" গণভোটে হ্যাঁ বলুন "


#মামুনুলহক #ঢাকা১৩

বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

27/11/2025

যোগ দিন সফল করুন।

বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

14/11/2025

আগামীকাল ১৫ নভেম্বর রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন।
যোগ দিন। সফল করুন।

বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

Photos from বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis's post 06/11/2025

প্রেস বিজ্ঞপ্তি
৬ নভেম্বর, বৃহস্পতিবার

প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিলো আট দলের প্রতিনিধি দল :

অবিলম্বে গণভোট না হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে — বাংলাদেশ খেলাফত মজলিস

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সমমনা আট দল।

আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে একত্রিত হয়ে দলগুলো একসাথে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাত্রা শুরু করে। তবে কাকরাইল মৎস ভবন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী মিছিল থামিয়ে দিলে আট দলের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করে আসে। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান।

এর আগে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সকাল ১১টায় দৈনিক বাংলা মোড় থেকে গণমিছিল নিয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে যুগপৎ আন্দোলনের সম্মিলিত সমাবেশে যোগ দেয়।

মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হুসাইন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সহ বায়তুল মাল সম্পাদক কারী হুসাইন আহমাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, অফিস সম্পাদক জনাব এইচএম খোকন, ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আতিকুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, ছাত্রনেতা আশরাফুল ইসলাম সাদ, সাইফুল্লাহ প্রমুখ।

পল্টন মোড়ে ৮ দলের সম্মিলিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী।

তিনি বলেন, অবিলম্বে গণভোট না হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। সারাদেশে আন্দোলনের লেলিহান শিখা জ্বলবে। বিএনপি ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে না না বলেছেন। আমরা তাদের বলেছি — এখন হাঁ বলা শিখুন।

বার্তা প্রেরক:
নুরুল আলম সিদ্দিক
প্রচার সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর।

বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

Photos from বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis's post 06/11/2025

প্রেস বিজ্ঞপ্তি
৩ নভেম্বর, সোমবার

জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রীয় আদেশ জারি, জাতীয় নির্বাচনের পূর্বে পৃথক দিনে গণভোট আয়োজন ও সংশোধিত আরপিও বহাল—৮ দলের তিন দফা দাবি

৩ দফা দাবিতে আগামী ৬ নভেম্বর গণমিছিল ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে আন্দোলনরত দলগুলো।

পূর্বনির্ধারিত যুগপৎ আন্দোলনের শরিক আট দলের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদ নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান এবং সংস্কার বিষয়ক বিভিন্ন মতামতের পর্যালোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ আবু তাহের, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কুরবান আলী কাসেমী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব মো. কাজী নিজামুল হক নাঈম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও মুহাম্মাদ মুনতাসীর আলী এবং ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বৈঠকে সিদ্ধান্ত হয়—জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রীয় আদেশ জারি, জাতীয় নির্বাচনের পূর্বে পৃথক দিনে গণভোট আয়োজন ও সংশোধিত আরপিও বহাল—এই ৩ দফা দাবিতে আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় গণমিছিল ও প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১১ নভেম্বর, মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মাওলানা জালালুদ্দিন আহমাদের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন—বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল—তা বাস্তবায়নের কমিটমেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা সমমনা রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে ৫ দফা দাবিতে আন্দোলন করছি। আজ আট দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে এবং সংশোধিত আরপিও বহাল রাখতে হবে। আরপিওতে কোনো সংশোধন, সংযোজন বা পরিবর্তন আমরা গ্রহণ করবো না। এই তিন দাবিকেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে জাতির সামনে উপস্থাপন করছি।

কর্মসূচি ঘোষণা করে তিনি আরও বলেন—প্রাথমিক কর্মসূচি হিসেবে সকল দল আগামী ৬ নভেম্বর সকাল ১১টায় পল্টন মোড় থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে গণমিছিল করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ আবু তাহের বলেন—আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, সেখানে হঠাৎ একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করি তারা শিগগিরই তাদের অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে কিংবা পরে করার কোনো অর্থ নেই। বরং গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

ইসলামী আন্দোলনের আমীর মাওলানা রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন—জুলাই সনদের আইনি ভিত্তিই প্রধান বিষয়। এটি না হলে এই সরকার, জুলাই গণঅভ্যুত্থান—সবই আইনের প্রশ্নে পড়ে যাবে। ৫ আগস্টের পর সংস্কার, বিচার ও নির্বাচন—এই দায়িত্ব নিয়ে সরকার গঠিত হয়েছিল। সেই লক্ষ্যে সংস্কার কমিশন হয়েছে, ঐকমত্য কমিশন হয়েছে, গণভোটের বিষয়ে সবাই একমতও হয়েছে। এখন গণভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা দুঃখজনক। এই ক্ষেত্রে বিএনপির আচরণের কোনো অর্থ তিনি বোঝেন না বলে মন্তব্য করেন।

বার্তা প্রেরক:
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস।

বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

29/10/2025

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

৭২-এর সংবিধান বাতিল করতে হবে — মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল ২টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর শাখার সহসভাপতি মাওলানা ফারুক আহমদ নোমানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
তিনি তার বক্তব্যে ১৯৭২ সালের সংবিধানকে ইসলাম ও স্বাধীনতাবিরোধী বলে আখ্যা দিয়ে বলেন,
“৭২ সালের সংবিধান ৭১-এর চেতনা পরিপন্থী। এই সংবিধানের মাধ্যমে দেশকে আল্লাহর বিধান থেকে বিচ্যুত করা হয়েছে। ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত ন্যায়বিচার ও শান্তি আসতে পারে না। আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে খেলাফত মজলিসের সংগ্রাম অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সহসভাপতি মাওলানা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমিন কাসেমী, সহসাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জল হুসাইন, মহানগর সহসভাপতি মাওলানা হারুনুর রশিদ জালালাবাদী ও মাওলানা আব্দুর রাকিব, কোনাবাড়ি থানা সভাপতি মাওলানা বেলাল মাহমুদী, গাছা থানা সভাপতি মাওলানা খুরশিদ আলম, সদর মেট্রো থানা সভাপতি মুফতি মাহবুব আশরাফী, বাসন থানা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, বায়তুলমাল সম্পাদক মুফতি আবরারুল হক নোমান এবং গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

সম্মেলনে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক প্রতিনিধি ও স্থানীয় ওলামায়েকেরাম অংশগ্রহণ করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরবর্তী সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা করা হয় এবং প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

29/10/2025

জরুরি ঘোষণা

জুলাই সনদের আইনি ভিত্তি ও অবিলম্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করবে।
এ উপলক্ষে সকাল ১১টা, আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা সমবেত হবেন।

সংগঠনের নেতৃবৃন্দ সকল স্তরের জনগণ, আলেম, ছাত্র, তরুণ ও পেশাজীবী ভাইদের প্রতি এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

– মজলিস মিডিয়া সেল

#জুলাই_সনদ
#গণভোট
#পাঁচ_দফা_দাবি
#বাংলাদেশ_খেলাফত_মজলিস

15/10/2025

ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত মজলিস Bangladesh Khelafat Majlis

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka