26/05/2026
لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ – لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ – إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ – لَا شَرِيكَ لَكَ – ❁
অর্থ:
“হে আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। আমি তোমার সেবায় হাজির। আমি হাজির, তোমার কোনো অংশীদার নেই। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব কেবল তোমারই।”
21/05/2026
গণকের কথায় বিশ্বাস করার ভয়াবহতা!
20/05/2026
“ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ— তাদের প্রত্যেককে একশত বেত্রাঘাত করো…”
— সূরা আন-নূর ২৪:২
20/05/2026
“মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।”
— সূরা আন-নূর ২৪:৩০-৩১
18/05/2026
আলহামদুলিল্লাহ!
একটি পরিচ্ছন্ন ও স্মার্ট ঢাকা গড়ার অঙ্গীকার নিয়ে আজ পীর সাহেব চরমোনাই হুজুর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে -এর পক্ষ থেকে অত্যন্ত যোগ্য ও মেধাবী মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ ভাইকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
ঢাকা দক্ষিণকে একটি দুর্নীতিমুক্ত, আদর্শ এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মের এই বলিষ্ঠ নেতৃত্ব এখন সময়ের দাবি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কবি নজরুল ক্যাম্পাস-এর পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন। ইনশাআল্লাহ, বিজয় আমাদের সুনিশ্চিত!
কৃতজ্ঞতায়;
তথ্য গবেষণা ও প্রচার বিভাগ
Islami Chhatra Andolan Bangladesh
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (কবি নজরুল ক্যাম্পাস)
17/05/2026
তুমি আছো হৃদয়ের গভীরে-ভুলবো তোমায় বলো কি করে!
Islami Chhatra Andolan Bangladesh ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কবি নজরুল ক্যাম্পাস শাখার সংগ্রামী সেক্রেটারি জেনারেল সৈয়দ নুর হোসেন ভাইয়ের পিতা
Islami Andolan Bangladesh এর ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সেক্রেটারি জেনারেল, অধ্যাপক বেলায়েত হোসেন রহ.. এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তার রূহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তায়ালা কাছে দোয়া করি আল্লাহ তায়ালা যেন শায়েখ রহ. এর জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
14/05/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি- কবি নজরুল ক্যাম্পাস ছাত্র অধিকারের সভপতি নাহিদ হাসান এর আয়োজিত সান্ধ্যকালীন আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি নজরুল কলেজ ইসলামী ছাত্র আন্দোলন এর তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, মেহেদী হাসান।
Islami Chhatra Andolan Bangladesh
09/05/2026
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যখন আপনি সত্যিকার অর্থে ইসলামকে অন্বেষণ করবেন, তখন আপনি আপনার বিশ্বাসে আরও দৃঢ় হবেন।
01/05/2026
১মে'২৬ আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম ও বিপ্লবী অভিবাদন
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى اللَّهِ عليه وسلم. أعطوا الأجير أَجْرَهُ قَبْلَ أَن يَجِفُ عَرَقَهُ-
আবদুল্লাহ ইবনু উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছে- শ্রমিকের দেহের ঘাম শুকানোর পূর্বে তোমরা তার মজুরী দিয়ে দাও। (সুনানে ইবনে মাজাহ-২৪৪৩)
26/04/2026
"মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র"
আলহামদুলিল্লাহ! ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কবি নজরুল ক্যাম্পাস শাখার ২০২৬ সেশনের নবগঠিত কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
নতুন দায়িত্বশীলবৃন্দ:
সভাপতি: দেওয়ান মুহাম্মদ তাজিম
সহ-সভাপতি: রেজাউল করিম আবরার
সাধারণ সম্পাদক: সৈয়দ নূর হোসাইন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবনির্বাচিত দায়িত্বশীলদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন। দ্বীন প্রতিষ্ঠার এই কণ্টকাকীর্ণ পথে তাঁদের পদযাত্রা সুদৃঢ় হোক এবং ছাত্রসমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ আরও গতিশীল হোক।
দেশ, জাতি ও ইসলামের কল্যাণে এই কাফেলা এগিয়ে চলুক দৃপ্ত পায়ে। আমিন।
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ
#নবগঠিত_কমিটি_২০২৬
#কবি_নজরুল_ক্যাম্পাস #শুভেচ্ছা_ও_অভিনন্দন