Mobile Business Community Bangladesh

Mobile Business Community Bangladesh

Share

এটাই একমাত্র অফিসিয়াল এবং ভ্যারিফাইড পেইজ অব “মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ” ৬৮/৪, গ্রীনরোড, ঢাকা

30/04/2026

"যে হাত শ্রম দেয়, সেই হাতেই সভ্যতা গড়ে ওঠে। মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে লাল সালাম ও শুভেচ্ছা"

Photos from Mobile Business Community Bangladesh's post 04/04/2026

বিস্তারিত কমেন্টে…

03/04/2026

মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি
—————————————————
জনাব তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়: শপিংমল সমূহ দুপুর একটা থেকে রাত নয়টা পযর্ন্ত খোলা রাখার জন্য আকুল আবেদন।

জনাব,
আমরা জানিনা এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কিনা! সার্বিক সবকিছু নিয়ে আপনি অনেক ব্যস্ত সময় পার করছেন। তবুও সর্বোচ্চ আশা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

আমরা দেশের সাধারণ ক্ষুদ্র মোবাইলফোন ব্যবসায়ী। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চাকা।মাননীয় প্রধানমন্ত্রী একটু খেয়াল করলেই দেখা যাবে দেশের বেশীরভাগ মার্কেট সমূহ কৃত্রিম আলোর মাঝেই পরিচালিত হয়।আমাদের দেশের মানুষজন যারা সরকারি,বেসরকারি চাকুরীজীবি কিংবা বিভিন্ন পেশার মানুষ তারা সাধারণত তাদের কর্ম শেষ করেই কেনাটাকার জন্য শপিংমল গুলোতে আসে। যদি আমাদের সময়টা দুপুর একটা থেকে শুরু করে রাত নয়টা পযর্ন্ত করা হয় তাহলে সকল ব্যবসায়ী সমাজ উপকৃত হবে।

অপচয় রোধ ও বিদ্যুৎ সাশ্রয় করে ব্যবসা পরিচালনা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

পরিশেষে:
সব সংকট কাটিয়ে দেশের অর্থনীতির চাকা আরও বেগবান করতে পারবেন বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ।

- ধন্যবাদান্তে;
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ।

23/03/2026

ফাইজ তাইয়েবের কুকীর্তি !

21/03/2026

🌙
Eid Mubarak✨

15/03/2026

নীতিবান? ❌
✅ দূর্নীতিবান মন্ত্রী ফয়েজ তৈয়‍্যবের নিয়োগকান্ড !!

বিস্তারিত কমেন্টে….

10/03/2026

বিস্তারিত কমেন্টে…

Photos from Mobile Business Community Bangladesh's post 07/03/2026

সমস্যা সমাধানের আপডেট এবং জনসচেতনতামূলক পোস্ট !

গতকালকে জনাব নাহিদের ওয়ান প্লাস ইউজার কমিউনিটিতে করা একটি পোস্ট মোবাইল বিজনেস কমিউনিটির নজরে আসে,সাথে সাথে মোবাইল বিজনেস কমিউনিটির কয়েকজন প্রতিনিধি জনাব নাহিদের সাথে যোগাযোগ করে এবং বিষয়টি বসুন্ধরা সিটি শপিংমল কাস্টমার কেয়ারকে অবহিত করে।আজকে বসুন্ধরা সিটি শপিংমল কাস্টমার কেয়ার যথেষ্ট আন্তরিকতার সাথে নাহিদ সাহেবের বিষয়টি সমাধান করে দেয় এবং অভিযুক্ত সেলসম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

পরিশেষে আমরা সারা বাংলাদেশের সকল মোবাইল ফোন গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনারা মোবাইল ফোন সেক্টরের কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা প্রতারিত হন অবশ্যই মোবাইল বিজনেস কমিউনিটির সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ দ্রুততার সাথে সমাধান করে দেয়া হবে এবং একই সাথে সম্মানিত গ্রাহকদেরও সাবধান হতে হবে এবং প্রপার ডকুমেন্ট না পেলে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকতে হবে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

68/4, Green Road, Kalabagan
Dhaka
1215