ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

Share

নিবন্ধিত মানবিক রাজনৈতিক দল।

দলের প্রকৃতিঃ
ধর্মীয় মূল্যবোধ ও মানবতা ভিত্তিক সার্বজনীন রাজনৈতিক সংগঠন ও দর্শন।
লক্ষ্যঃ
(১) বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বার পুনরুজ্জীবনও পুনঃপ্রতিষ্ঠা।
(২) জীবনবিরোধী মানবতা বিধ্বংসী অপশক্তির কবল থেকে মানবজীবনকে মুক্ত রাখা এবং জীবনের মানবিক বৈশিষ্ট্য সুরক্ষা ও বিকশিত করা।
(৩) মানবস্বত্ত্বার পূর্ণ প্রাকৃতিক অধিকার সহায় সম্পদ উপকরণ অর্জন ও মুক্ত জীবনের রাষ্ট্র কাঠামো এবং মুক্ত মানবতার সাধনায় একক গোষ্ঠি

18/04/2026

*জীবনের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় স্বাধীনতা প্রহসণ।*
রাষ্ট্রীয় স্বাধীনতার চেয়ে
জীবনের স্বাধীনতার মূল্য অনেক বেশি।
জীবন রাষ্ট্রের উর্ধে, জীবনের জন্যই রাষ্ট্র।
জীবন রক্ষার জন্য না হয়ে যেখানে জীবন হরনের জন্য রাষ্ট্রকে ব্যবহার করা হয় সেটা স্বাধীন রাষ্ট্র নয়- সেটা খুন জুলুম স্বৈরদস্যুতার হাতিয়ার।
যেখানে জীবন নিরাপদ ও স্বাধীন নেই, যেখানে জীবন রুদ্ধ- পরাজিত- নির্যাতিত- সেখানে রাষ্ট্রীয় স্বাধীনতার কোনো মূল্য নেই।
কেবল স্বাধীন রাষ্ট্র দাবি বা ঘোষণা করলেই জীবন স্বাধীন হয় না এমনকি স্বাধীন রাষ্ট্রও হয় না। রাষ্ট্র জবরদখল রাষ্ট্রের বাইর থেকে যেমন হয় ভিতর থেকেও হয়। একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক রাষ্ট্র অভ্যন্তরীণভাবে স্বাধীন রাষ্ট্র নয়।
একমাত্র প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের জীবন নিরাপত্তা-অধিকার -স্বাধীনতা- মালিকানা -মর্যাদা- কল্যাণ ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ই জীবনের স্বাধীনতা এবং স্বাধীন রাষ্ট্র। একক গোষ্ঠীর জবরদখলে রুদ্ধ স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র বর্ডারগত স্বাধীন রাষ্ট্র হলেও প্রকৃতপক্ষে স্বাধীন রাষ্ট্র নয়।
===================
•⁠ ⁠আল্লামা ইমাম হায়াত
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ

14/04/2026

#মানবতার_দিন
#আল্লামা_ইমাম_হায়াত
(প্রবর্তক-বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)
=============================
নূতন বছর নূতন দিন
আঁধার অতীত বিদায়ের দিন
আলোকিত নূতন জীবন শুরুর দিন
জীবনকে নূতন করে খোঁজার দিন
কোথায় আছি কোথায় যাবো বুঝার দিন
জীবন মানবতার হারানো দিন ফিরিয়ে আনার দিন

বার পাল্টালেই পাল্টায় না জীবনের দিন
মানবতার বিপ্লবই পাল্টায় জীবনের দুর্দিন
চলছে জীবনের দুঃসহ রুদ্ধ দিন
চলছে মানবতার মহা সংকটের দিন
মানুষের জন্য দিনগুলো ধ্বংসের অসহায় নির্মম দিন

করা হয়েছে প্রতিটি দিন মানবতার পতনের দিন
রোহিঙ্গা-ফিলিস্তিন-সিরিয়া-ইয়েমেন সর্বত্র অবর্ণনীয় দুর্দিন
দুনিয়াব্যাপী মানবতার সীমাহীন দূর্দিন
এসব কি সহ্য করা যায় দিনের পর দিন
বিবেক কি রুখে দাঁড়াবে না কোনো দিন

মানবতায় বিশ্বাসীরা চাইলে পাল্টাতে পারি এ কূ দিন
আনতে পারি সব মানুষের জন্য সুদিন
মানুষ আর অমানুষের চেতনা কখনো এক হবে না কোন দিন
অমানুষের জন্যই উৎসব মানবতার পতনের সব দিন

অন্যায় নয়, ন্যায়ের পক্ষে অবস্থান নিন
এই দুনিয়া সবার ঘোষণা করে দিন
রাষ্ট্র এক ধর্ম- এক জাতি- এক গোষ্ঠির নয় বলে দিন
ধর্মের নামে অধর্ম উগ্রবাদ রুখে দিন
বস্তুবাদী হিংস্র জাতীয়তাবাদের পাশবতা রুখে দিন
সব উগ্রবাদ সন্ত্রাস গোষ্ঠিবাদী স্বৈরতা রুখে দিন
যারা ঘটিয়েছে মানবতার দুর্দিন তাদের প্রশংসা নয় ধিক্কার দিন

জীবনের সর্বস্তরে ধর্মের মূল্যবোধ জারি রাখুন চিরদিন
না হয় পাপ পূণ্যের ব্যবধান থাকবে না একদিন
মানুষ হয়ে যাবে অমানুষ পশুর চেয়ে হীন

অবিচার নয় মানবতার পক্ষ নিন
স্বৈরতা নয়, স্বাধীনতার পক্ষে রায় দিন
সত্য আর জীবনের পক্ষে শপথ নিন
বলুন- বাতিলের দাস হবো না কোনো দিন
তাহলে আত্মা মরবে না কোন দিন
জীবনের মুক্তি আসবেই একদিন

জীবন সব বস্তুর উর্ধ্বে বুঝে নিন
মানুষ হিসেবে নিজেকে চিনে নিন
মানবতার মুক্তির সাধনায় দীক্ষা নিন
সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ার শপথ নিন
মানবিক সাম্যের দুনিয়া গড়ার শপথ নিন
মানবতার বিপ্লবে যোগ দিন

ইনসানিয়াত আর হাইওয়ানিয়াতের পার্থক্য জেনে নিন
খেলাফত আর মুলুকিয়ত বিপরীত ধারা বুঝে নিন
জীবনের সত্য বিরোধী মতবাদ ছেড়ে দিন
মানবতার বিপরীত অপরাজনীতি ছেড়ে দিন

এ দুনিয়াকে সব মানুষের কল্যাণের দুনিয়া করে নিন
মানবতার কর্তৃত্ব খেলাফতে ইনসানিয়াত ছাড়া জীবন পরাধীন
একক গোষ্ঠির স্বৈরদস্যুতায় থাকেনা জীবনের দিন

সত্য আর মানবতার ধারায় নিজেকে একাকার করে নিন
মিথ্যা আর পাশবতার ধারা থেকে নিজেকে পৃথক করে নিন
এভাবেই পালিত হতে পারে নূতন জীবন নূতন দিন
রক্তের সাগরে রেখে মানবতা, উদযাপন করে যারা দিন
আচ্ছন্ন তারা বুঝেনি জীবনের রাত ও দিন
নিপীড়িত কারারূদ্ধ দিন কি হতে পারে উদযাপনের দিন
স্বৈরতার বাকরূদ্ধ গতিরূদ্ধ জীবন ও দুনিয়ায় নেই মানবতার দিন

আলোর উৎস না চিনলে আলোকিত জীবন হবে না কোন দিন
স্রষ্টার আলো স্রষ্টার মহা দূত ই জীবনের আলো চিরদিন
আঁধার আর আলোর অপর নাম রাত আর দিন
প্রাকৃতিক সূর্য্যোদয় পাল্টায় ক্যালেন্ডারের দিন
সত্যের সূর্য্যোদয় ছাড়া হয় না আত্মার দিন
মুক্তির আলো ছাড়া হয় না জীবনের দিন
দুঃখের রজনী না পোহালে হয় না শান্তির দিন
মানবতার বিপ্লব ছাড়া হয় না মানবতার দিন

মানবতার বিপ্লব অস্ত্রের বিপ্লব নয় বুঝে নিন
ইনসানিয়াত জ্ঞান আর ভালোবাসার বিপ্লব শুনে নিন
মানবতার দিন অপশক্তির গ্রাস থেকে মুক্তির দিন
মানবতার দিন বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ফিরে পাওয়ার দিন
মানবতার দিন দুনিয়া সব মানুষের হওয়ার দিন
মানবতার দিন সবাই তার বিশ্বাস নিয়ে চলার দিন
মানবতার দিন জীবনের আত্ম মালিকানা ফিরে পাওয়ার দিন
মানবতার দিন সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের দিন
মানবতার দিন দুনিয়ার সব সম্পদ সবাই পাওয়ার দিন
যেভাবে দিয়েছেন জীবনের স্রষ্টা ও জীবনের প্রিয় রাসুল বুঝে নিন

দিন গুলো হোক সত্য ও মানবতার দুনিয়া গড়ার দিন
দিন গুলো হোক শৃঙ্খল মুক্তির দিন
স্বাধীন দিন, আলোর দিন , শুভ দিন
নিরাপদ দিন, শান্তির দিন, সব মানুষের সুদিন
সত্য ও সম্পদের মুক্ত প্রবাহের দিন
দূর হোক খুন-গুম-লুট-আতংকের দিন
আর নয় রুদ্ধতা পরাজয়ের দিন

স্রষ্টার ইচ্ছায় সুদিন দুর্দিন সব মানুষের ইচ্ছাধীন
সৃষ্টির সেবায় স্রষ্টার কৃপার সুযোগ নিন
না হয় সব পঁচা জীবনের বিকট দিন
এখন সবই জুলুমের বছর জুলুমের দিন
মা বোনদের দোররা মেরে লাশ করার দিন
যদি না আসে প্রকৃত দ্বীন মানবতার দিন
কাটবে না সংকট, ফুরাবে না দুর্দিন কোনোদিন

আনতে হলে মানবতার মুক্তির দিন
আগামী রায়ের সুযোগ নিন
দুনিয়া থেকে মানবতা বিরোধী অপশক্তিকে বিদায় দিন
তবেই হবে মুক্ত জীবনের নূতন দিন
জীবনের বিজয়ের দিন
দয়া করে সবাইকে জানিয়ে দিন
এসেছে দিশা এসেছে সুযোগ, তৈরির- জীবন মানবতার নূতন দিন।
=================
-সৈয়দ আল্লামা ইমাম হায়াত
(প্রবর্তক-বিশ্ব ইনসানিয়াত বিপ্লব )
World humanity revolution

#প্রবর্তক #পূণরূজ্জীবনকারী #বাংলাদেশ #বিপ্লব #আল্লামা_ইমাম_হায়াত #প্রতিষ্ঠাতা #বিশ্ব #ইমাম_হায়াত

14/04/2026
10/04/2026

যদি সত্য ও মানবতার শত্রু তথা দয়াময় স্রষ্টার ক্রোধনিপতিত হতে চান -
বস্তুবাদ ও অধর্ম উগ্রবাদ এবং তাদের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতি করুন।

আর যদি সত্য ও মানবতার বন্ধু তথা দয়াময় স্রষ্টার আপন হতে চান- খুন- গুম-মিথ্যা- অবিচার- হিংস্রতা- শোষন- পাশবতা- স্বৈরদস্যুতা থেকে সত্য ও জীবনের মুক্তির লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব করতে হবে,

আর এজন্য-

প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের অধিকার- স্বাধীনতা- নিরাপত্তা- মর্যাদা- কল্যাণ- রিজিক ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত কায়েমের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে শরিক হতে হবে।
=================
#আল্লামা_ইমাম_হায়াত ( Imam Hayat

humanity revolution

21/03/2026

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, চট্টগ্রাম জেলা কার্যালয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় -
বস্তুরউর্ধে মানবসত্তার প্রবক্তা, মানবতার রাজনীতি ও রাষ্ট্রের প্রবর্তক, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।

13/03/2026

রাষ্ট্রীয় আর জাতীয় সম্পূর্ণ দুই ভিন্ন বিপরীত বিষয়।

রাষ্ট্রীয় বিষয়কে জাতীয় বলা হলে সকল মিথ্যার উৎস নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি মতবাদ ভিত্তিক বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনা কবুল করা হয়।

ভাষাবাদি জাতীয়তাবাদ, গোত্রবাদি জাতীয়তাবাদ, লিংগবাদি জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদি জাতীয়তাবাদ, বর্ণবাদি জাতীয়তাবাদ,
ইত্যাদি সকল বস্তুবাদি জাতীয়তাবাদের বিভিন্ন শাখা বস্তুবাদি মতবাদের মেকানিজম যা মানুষ হিসেবে ও ঈমানদার হিসেবে নিজের অস্তিত্ব অস্বীকার এবং মিথ্যার আঁধারে আত্মসমর্পণ।

ঈমানের বিপরীত কুফরি মতবাদ থেকে ঈমান রক্ষা করে বাঁচতে হলে, বস্তুবাদি মতবাদ ভিত্তিক জাতীয়তাবাদের মধ্যে অস্তিত্ব বিলীন না করে নিজের ঈমানী সত্তা ও মানবসত্তার অস্তিত্ব রক্ষা করে চলতে হবে।
তাই রাষ্ট্রীয় বিষয়কে জাতীয় না বলে রাষ্ট্রীয় পতাকা, রাষ্ট্রীয় সংসদ, রাষ্ট্রীয় সংগীত, রাষ্ট্রীয় প্রতীক এভাবে বলতে হবে।

বস্তুবাদি মতবাদ ঈমানী সত্তার বিপরীত এবং মানবসত্তার বিপরীত মিথ্যার আঁধার। বস্তুবাদি জাতীয়তাবাদ কবুল করলে ঈমানী জাতীয়তা ও মানবজাতিয়তার মৃত্যু ঘটে।

বস্তুবাদি মতবাদ ভিত্তিক বস্তুবাদি জাতীয়তাবাদের মাধ্যমে মানবসত্তার মৃত্যু ঘটানোর সাথে সাথে জীবনের সত্য ও অখন্ড মানবতা ধ্বংস করে বস্তুবাদি জাতীয়তাবাদের মাধ্যমে ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিংগ বর্ণ বর্ডার ইত্যাদির ভিত্তিতে মানুষের মধ্যে কৃত্রিম বিভেদ বিদ্বেষ বৈষম্য বিভক্তি তৈরি করে মানবজীবন ধ্বংস করা হয়।

সব মানুষ এক জাতি মানবজাতি।
সত্তার ভিত্তি কোনো বস্তু নয় কেবল স্রষ্টা, জাতীয়তা বা আত্মপরিচয় বস্তুভিত্তিক মনে করা সত্য ভিত্তিক অস্তিত্ব অস্বীকার করা।

বস্তুবাদি মতবাদ ও বস্তুবাদি চেতনা ভিত্তিক বস্তুবাদি জাতীয়তাবাদ কবুল করলে ঈমানীসত্তা ও মানবসত্তা অস্বীকার হয়, বস্তুর উর্ধে জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্য ও মানবাত্মা এবং মানবসত্তা অস্বীকার হয়।
#আল্লামা_ইমাম_হায়াত #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব_বাংলাদেশ।

07/03/2026

রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম - আল্লামা ইমাম হায়াত

গরীব জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয়ভাবে বিলাসবহুল ইফতার পার্টির নামে ইসলামের মানবিক আদর্শের বিপরীত অপচয় হারাম ও গুনাহ বন্ধ করুন।

আলেম ওলামার নামে ওয়াবি সালাফি মদুদিবাদি জংগীবাদ সন্ত্রাসবাদের অপ্যায়ন দ্বীন ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক মানবতাবিরুদ্ধ অন্যায়।

ইফতার পার্টির নামে রাষ্ট্রীয় তহবিল অপচয় করে রাজনৈতিক প্রদর্শনী রমজানের শিক্ষার বিপরীত হারাম কাজ ।

সবার ঘরে ইফতার আছে। কেবল এতিম অসহায় বঞ্চিতদের ছাড়া আর কারো জন্য রাষ্ট্রীয় তহবিল অপচয় হারাম।

ধনীদের ইফতার করাতে হলে বা রাজনৈতিক ইফতার পার্টি করতে হলে নিজেদের ব্যক্তিগত বা দলীয় তহবিল থেকে করুন, রাষ্ট্রীয় অর্থে নয়।
================
- #আল্লামা_ইমাম_হায়াত
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)

01/03/2026

খুনি ট্রাম্প খুনি নেতানেয়াহো কর্তৃক ইরানের নেতা ও তাঁর পরিবারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ - আল্লামা ইমাম হায়াত

আমরা বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমাদের ঈমান আকিদার ভিন্ন হলেও সকল ধর্মের সকল মত পথের যে কোনো মানুষকেই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করি। আমরা ইরানের চলমান বাতিল শিয়াবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাষ্ট্রব্যবস্থার বিরোধী হলেও খুনি ট্রাম্প খুনি নেতানেয়াহো কর্তৃক ইরানের নেতা ও তাঁর পরিবারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দুনিয়ার সকল মানবিক মানুষের কাছে World humanity revolution বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আবেদন চলমান খুন জুলুম রাষ্ট্রীয়সন্ত্রাস ধ্বংসযজ্ঞ স্বৈরদস্যুতার স্বৈররাজনীতি বর্জন করে সব ধর্মের সব মত পথের সব মানুষের জীবন, ধর্ম, রাষ্ট্র ও সর্বজনীন মানবাধিকার রক্ষায় সব মানুষের সমান নিরাপত্তা- স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিত ঐক্যবদ্ধ হোন।

বস্তুবাদি বিভেদ বিদ্বেষ বৈষম্যের উর্ধে মানবসত্তার ভিত্তিতে অখন্ড মানবিক ভালোবাসার ভিত্তিতে মানবতার রাষ্ট্রবিপ্লব ও মানবতার বিশ্ববিপ্লব ই মানবতার মুক্তির একমাত্র উপায়।
=============
- #আল্লামা_ইমাম_হায়াত ( Allama Imam Hayat )
(মানবতার রাজনীতির প্রবর্তক)
চেয়ারম্যান, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ

21/02/2026

ইনসানিয়াত বিপ্লব
জীবনের সত্য
খুঁজে পাওয়ার
বিপ্লব।
=================
- ইমাম হায়াত
Humanity revolution, Bangladesh

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Gulshan# 1; Road# 23/C; Holding #02; SFDL Tower (1sr Floor)
Dhaka
1212