Qiblah - Hajj & Umrah Services

Qiblah - Hajj & Umrah Services

Share

Redefining the pilgrimage experience in Bangladesh. We provide high-quality Hajj and Umrah services rooted in deep spiritual care.

At Qiblah Caravan, your soul connects to the Holy Land through a journey of excellence, empathy, and pure emotion. At Qiblah, your soul connects to the Holy Land through a journey of excellence, empathy, and pure emotion.

20/04/2026

নুসুক কার্ড : এটি হজযাত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র।

হজে গেলে যে জিনিসটি কখনো সাথে রাখতে ভুললে চলবে না সেটি হলো নুসুক কার্ড।

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার অধীনে প্রত্যেক হাজীকে এই অফিসিয়াল আইডি কার্ড দেওয়া হয়। হজ চলাকালীন এটি আপনার পরিচয়, নিরাপত্তা এবং সেবা গ্রহণের মূল মাধ্যম।
..
কেন নুসুক কার্ড এত গুরুত্বপূর্ণ?

▪️ হাজীর প্রধান পরিচয়পত্র।
▪️ মিনা, আরাফাত ও মুযদালিফায় চলাচলের জন্য প্রয়োজন।
▪️ নিরাপত্তা চেকপয়েন্টে বাধ্যতামূলক।
▪️ বাস, তাঁবু, খাবার ও অন্যান্য সেবা পেতে সহায়ক।
▪️ পথ হারালে দ্রুত শনাক্ত করা সম্ভব।

--গুরুত্বপূর্ণ নির্দেশনা

✔️ নুসুক কার্ডটি সবসময় গলায় ঝুলিয়ে রাখুন।
✔️ মোবাইলে ডিজিটাল কপি সংরক্ষণ করুন।
✔️ কর্তৃপক্ষ চাইলে সঙ্গে সঙ্গে প্রদর্শন করুন
অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।

মনে রাখবেন —
নুসুক কার্ড ছাড়া হজের অনেক কার্যক্রম জটিল হয়ে যেতে পারে।

নিরাপদ ও সুন্দর হজের জন্য সচেতন থাকুন।

Photos from Qiblah - Hajj & Umrah Services's post 19/04/2026

The first Hajj pilgrims have arrived at the Ka’bah!

‏وصول طلائع حجاج بيت الله الحرام


18/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ! কিবলাহ ক্যারাভান-এর ব্যবস্থাপনায় হজ পরবর্তী জুলাই মাসে আমরা পবিত্র বাইতুল্লাহর সফরে যাচ্ছি, ইন শা আল্লাহ।

এই বরকতময় সফরকে শরিয়াহসম্মত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমাদের সাথে শারয়ী পরামর্শক হিসেবে যুক্ত থাকবেন মুফতি আবদুল্লাহ আল মাসউদ হাফিযাহুল্লাহ।

--সুন্নাহ পদ্ধতিতে ইবাদত পালনের দিকনির্দেশনা।
--প্রয়োজনীয় মাসআলা-মাসায়েলের সমাধান।
--নিরাপদ ও প্রশান্তিময় সফরের পূর্ণাঙ্গ সহযোগিতা।

আপনিও আমাদের সাথে এই পবিত্র সফরে শরীক হতে চাইলে এখনই যোগাযোগ করুন।

হোয়াটসঅ্যাপ: +8801409-700800

Qiblah - Hajj & Umrah Services

06/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
হজ পরবর্তী আগামী জুলাই মাসের জন্য আমাদের উমরাহ ক্যারাভান রেডি হচ্ছে ইন শা আল্লাহ।

পবিত্র এই সফরে আমাদের সাথে শারঈ কনসালটেন্ট হিসেবে থাকছেন মুফতি আব্দুল্লাহ আল মাসুউদ হাফিজাহুল্লাহ। আমাদের ক্যারাভানে যুক্ত হতে যোগাযোগ করুন : 01409700800 (WhatsApp)

05/04/2026

হজ পরবর্তী আগামী জুলাই মাসের জন্য উমরাহ ক্যারাভান প্রস্তুত হচ্ছে ইন শা আল্লাহ।
আমাদের সাথে যুক্ত হতে যোগাযোগ করুন
WhatsApp- 01409-700800

Photos from Qiblah - Hajj & Umrah Services's post 09/03/2026

আলহামদুলিল্লাহ! কিবলা ক্যারাভানের ১ম কাফেলা।

কিবলা ক্যারাভান
হজ ও উমরা সার্ভিসেস।

08/02/2026

ALHAMDULILLAH, WE ARE FULLY BOOKED!

The response to our upcoming Umrah Safar has been truly overwhelming. We are humbled to announce that all seats are now officially taken, and our caravan is complete.

To those who secured their spots, We are honored to have you with us. We look forward to embarking on this transformative journey under the guidance of M***i Tarekuzzaman Hafi. To those who couldn't make it this time, We sincerely apologize that we cannot take any more participants for this specific trip. However, this is not the end! We invite you to stay tuned for our future announcements.

May Allah (SWT) accept our intentions and grant everyone the opportunity to visit His House soon. Ameen.

Qibla Caravan
Hajj & Umrah Services.

07/02/2026

তাওয়াফ শেষ করার পর ডান কাঁধ ঢেকে নিয়ে মাকামে ইবরাহিমে এসে দুই রাকাত সালাত আদায় করতে হয়। প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন পড়বেন। দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পড়বেন। এটাই সুন্নাহ।

কিবলা ক্যরাভান
হজ ও উমরা সার্ভিসেস।

05/02/2026

ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যখনই কোনো ব্যক্তি তাওয়াফ করতে গিয়ে এক পা রাখে এবং অপর পা তোলে, আল্লাহ তার একটি করে গুনাহ মাফ করে দিন এবং একটি করে সাওয়াব লিখে দেন।

সুনানুত তিরমিযি : ৯৫৯; সহিহু ইবনি হিব্বান : ৩৬৯৭—হাদিসটি হাসান।

কিবলা ক্যারাভান
হজ ও উমরা সার্ভিসেস।

03/02/2026

দুআ করার কিছু আদব বা শিষ্টাচার রয়েছে, যা মেনে দুআ করলে দুআ কবুল হবার সম্ভাবনা বেড়ে যায়—

১. দুআ করার সময় মনকে সম্পূর্ণ আল্লাহর দিকে নিবদ্ধ রাখা। অবহেলা বা উদাসীন মনে দুআ করা উচিত নয়। মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ অবশ্যই আমার দুআ কবুল করবেন।
২. আল্লাহর গুণগান ও প্রশংসা দিয়ে দুআ শুরু করা।
৩. সম্ভব হলে কিবলামুখী হয়ে বসা এবং বিনয়ের সাথে দুই হাত তুলে দুআ করা।
৪. হারাম খাবার, পানীয় ও পোশাক দুআ কবুলের পথে বড় অন্তরায়। তাই হালাল উপার্জন নিশ্চিত করা এবং কৃত গুনাহের জন্য লজ্জিত হয়ে তাওবা করা জরুরি।
৫. চিৎকার করে দুআ না করে অনুনয়-বিনয় সহকারে নিচু স্বরে দুআ করা উত্তম। এটি আল্লাহর প্রতি বিনয় প্রকাশের অন্যতম মাধ্যম।
৬. একই দুআ বারবার করা অর্থাৎ তাড়াহুড়ো না করা।
৭. আসমাউল হুসনা বা আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে দুআ করা। যেমন : ক্ষমা চাইলে 'ইয়া গাফফার', রিজিক চাইলে 'ইয়া রাজ্জাক' বলে সম্বোধন করা।

একটি বিশেষ টিপস : দুআর বাক্যগুলো তিনবার করে বলা আর দুআর শুরুতে নিজের কোনো নেক আমলের অসিলা দেওয়া বা অন্য কোনো মুমিনের জন্য দুআ করা দুআ কবুলের পথ প্রশস্ত করে।

একটি গুরুত্বপূর্ণ বিষয়—

অনেকেই এভাবে দুআ করেন—‘হে আল্লাহ, আপনি আমাদের বাবাদের ক্ষমা করে দিন, মায়েদের ক্ষমা করে দিন, দাদাদের ক্ষমা করে দিন, দাদিদের ক্ষমা করে দেন, মামাদের ক্ষমা করে দিন, খালাদের ক্ষমা করে দিন, চাচাদের ক্ষমা করে দেন, ফুফাদের ক্ষমা করে দিন...’ এভাবে এক এক করে আত্মীয়দের (নাম ধরে ধরে সবার) জন্য দুআ করা হয়। এরপর আসে (একে একে) প্রতিবেশীদের কথা, অতঃপর সহপাঠী ও অন্যান্যদের পালা। এভাবে বিস্তারিত দুআ করতে গিয়ে অনেক সময় লেগে যায়। অথচ এমনটা বলাই যথেষ্ট ছিল—‘হে আল্লাহ, আপনি আমাদের ভাইবোন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের ক্ষমা করে দিন।’ এভাবে সংক্ষেপে দুআ করা যায়। আর আল্লাহ তাআলার রহমত নিঃসন্দেহে বিস্তৃত।

কিবলা ক্যারাভান
হজ ও উমরা সার্ভিসেস।

03/02/2026

দায়িত্বশীলরা অনেক সময় পরিবার ফেলে উমরা পালন করতে চলে যান। মাঝে মাঝে দেখা যায়, বাবা-মা পড়াশোনার প্রয়োজনে বাচ্চাদেরকে দেশে রেখে উমরা পালন করতে মক্কায় চলে আসেন। অর্ধেক মাস, কখনো পুরো মাস—তারা পরিবার ছেড়ে দূরে কাটান। ওদিকে বাচ্চাদের দেখাশোনার জন্য তেমন কেউ নেই। অনেক সময় অবুঝ বা কিশোর বাচ্চাদের ফেলে বাবা-মা চলে আসেন। কিন্তু এই সময়টা কত ঝুঁকিপূর্ণ। শয়তান ও খারাপ মানুষের ধোঁকায় কতরকম দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। অথচ অধীনস্থকে বিপদে ফেলাই গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট।

সমস্যা এখানেই শেষ নয়। অনেক ভাই তাদের পুরো পরিবার নিয়ে মক্কায় আসেন। এরপর বাবা চলে যান মাসজিদুল হারামে ইতিকাফ করতে। অধিকাংশ সময় তিনি সেখানেই কাটান। সন্তান-সন্ততির ব্যাপার উদাসীন থাকেন। তাদেরকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দেন। মাত্রাতিরিক্ত স্বাধীনতা পেয়ে তারা এমন অপকর্ম ঘটায়, যা নিয়ে মুশকিলে পড়তে হয়। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, পৃথিবীর সবচে পবিত্র ভূমিতে অনেক বালিকাকে নির্লজ্জের মতো সাজসজ্জা করে বের হতে দেখা যায়। অথচ তাদের অনেকেই সম্ভ্রান্ত পরিবারের কন্যা।

সন্তানদের পবিত্র ভূমিতে নিয়ে আসা অবশ্যই প্রশংসনীয়। এতে অনেক কিছু শেখানো যায়। মর্যাদাপূর্ণ স্থান ও সময়ের বরকত লাভ হয়। অধিক পরিমাণ সাওয়াবের অধিকারীও হওয়া যায়। তবে এক্ষেত্রে বাবা যদি সন্তানদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, তাহলে তো ভালো কথা। আর নয়তো তাদেরকে ঘরে রেখে আসা উচিত। যাতে সম্ভাব্য ফিতনা-ফাসাদ এড়ানো যায়। আর সাওয়াবের বদলে গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘরে ফিরতে না হয়।

শাইখ সালমান আল-আওদা

কিবলা ক্যারাভান
হজ ও উমরা সার্ভিসেস।

02/02/2026

কিবলা ক্যারাভান থেকে আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে দুটো পৃথক উমরা সফরের আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

[ইতিকাফ সফর] ৫ মার্চ ২০২৬ থেকে ২০ মার্চ ২০২৬। মোট ১৫ রাত ১৬ দিন। ইতিকাফ সফরে রাহবার হিসেবে থাকছেন ডা. মেহেদি হাসান হাফিযাহুল্লাহ এবং শরিয়া কন্সাল্টেন্ট হিসেবে থাকছেন সবার প্রিয় আলেমে-দ্বীন শ্রদ্ধেয় মুফতি তারেকুজ্জামান হাফিযাহুল্লাহ।

[ঈদ পরবর্তী সফর] ২৫ মার্চ ২০২৬ থেকে ০৩ এপ্রিল ২০২৬। মোট ৯ রাত ১০ দিন (সম্ভাব্য)। এই সফরে শরিয়া কন্সাল্টেন্ট হিসেবে থাকছেন সবার প্রিয় আলেমে-দ্বীন শ্রদ্ধেয় উস্তায আব্দুল্লাহ আল-মাসুদ হাফিযাহুল্লাহ।

আমরা তাদের কাছ থেকে পাব উমরার প্রতিটি আহকাম পালনে শরিয়াহভিত্তিক সঠিক দিকনির্দেশনা। শুধু তা-ই নয়, এই পুরো সফরজুড়ে আয়োজন করা হবে নিয়মিত বিশেষ দ্বীনি হালাকাহ ও প্রশ্নোত্তর পর্বের। ইনশাআল্লাহ, হারামাইনের স্নিগ্ধ পরিবেশে জ্ঞান আর ইবাদতের এক অনন্য সমন্বয় হবে এই যাত্রা।

বিশেষ নোট—

১. সফরে যাওয়ার পূর্বে একটি বিশেষ ট্রেনিং সেশনের আয়োজন করা হবে। এতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
২. যারা এই সফরকে স্রেফ সফর মনে না করে আল্লাহর সান্নিধ্যে নিজেকে বিলীন করে দিতে চান। যাদের রয়েছে নিজেকে বদলে ফেলার এক তীব্র ব্যাকুলতা, অনুগ্রহ করে তারাই যোগাযোগ করবেন। আমরা চাই, আমাদের এই যাত্রা কেবল মক্কা-মদিনার সফর না হয়ে হোক একটি সত্যিকারের 'স্পিরিচুয়াল জার্নি'।

বিস্তারিত জানতে ‘কিবলা ক্যারাভান’-এর হোয়াটস-অ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটস-অ্যাপ নাম্বার : +8801409700800

কিবলা ক্যারাভান
হজ ও উমরা সার্ভিসেস।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka