22/02/2026
নির্মাণকাজ শুরুর অপেক্ষায় থাকা মেট্রো রেলের দুটি পথের একটি হলো কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং নর্দ্দা থেকে পূর্বাচল পর্যন্ত, নাম এমআরটি লাইন-১ (৩১ কিলোমিটারের বেশি)।
অন্যটি সাভারের হেমায়েতপুর থেকে মিরপুর এবং গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ (উত্তর)। এটির দৈর্ঘ্য ২০ কিলোমিটারের মতো।
দুটি মেট্রো রেল লাইনেরই কিছু অংশ উড়াল ও কিছু অংশ পাতালপথে হবে।
17/02/2026
রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ 👇
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ট্রেনের হেডওয়ে (এক ট্রেনের পর আরেক ট্রেনের ব্যবধান) ৫.৩০ থেকে ৮ মিনিটের মধ্যে রাখা হয়েছে। আর স্বাভাবিক সময়ে এই ব্যবধান সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে রমজান মাসে যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় ও ট্রেনে পানীয় জল বহনের অনুমতি থাকবে। ইফতার সামগ্রী বহনের ক্ষেত্রেও নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলতে হবে এবং স্টেশন ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও এই সময়সূচি কার্যকর থাকবে।
আরএ
16/02/2026
যে ব্যক্তি ওয়ান টাইম কার্ডের জায়গায় আপনার মাস্টার কার্ড জমা দিয়ে চলে গিয়েছেন দয়া করে একক যাত্রা টিকেট নিয়ে এসে ঢাকা ইউনিভার্সিটি স্টেশনের কন্ট্রোল রুম থেকে আপনার মাস্টার কার্ডটি সংগ্রহ করবেন কার্ডটি সংগ্রহ করবেন🙂
15/02/2026
📢একটি বিশেষ ইনফরমেশন 🛑
আজকে রাত ৮টায় মিরপুর-১১ মেট্রো স্টেশন থেকে ২জন আপু (একজন সাদা ড্রেস পরা ছিলেন) ও ১জন ভাইয়া টিকেট কেটে ফেরতযোগ্য ৪০টাকা ভেন্ডিং মেশিনেই ভুলক্রমে রেখে চলে গিয়েছেন।
📢অনুগ্রহ করে আপনারা কেউ যদি এই পোস্টটি দেখেন তাহলে আপনাদের টাকা গুলো মেট্রোরেল স্টেশনের ম্যান্যুয়াল টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
📢উলেখ্য আমি আপনাদের পেছন থেকে ডাকতে ডাকতে আপনারা পান্স করে ভেতরে চলে জান, এরপর এই টাকা গুলো কাউন্টারে জমা দিয়ে এসেছি।
15/02/2026
এক ভাই হাসাহাসি করছে মেট্রোরেলে এই বৃদ্ধ লোক টা বস্তা নিয়ে উঠায়।
ঠিক আছে এটা সৌন্দর্য না, বা এইটা কাম্য-ও না,আমি ১০০% মানি।
তবে একটু ভাবুন! উনি একজন মুরুব্বী মানুষ হয়তো-বা একটু কষ্ট হয়ে যাবে,বা ভাড়া সামাল দিতে কষ্ট হতে পারে।
এখানে যুবক হলে আমি-ও নেগেটিভ কমেন্ট করতাম,তবে এইটা আমাদের প্রতিটি ছেলে-মেয়েদের খেয়াল রাখা প্রয়োজন যে আপনার আমার বাবা-ও একদিন বৃদ্ধ হবে। ❤️
15/02/2026
এমআরটি লাইন-১, যে প্রকল্পে সরকারের অনুমোদিত ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা; সেখানে দরপত্রে উঠে এসেছে প্রায় ৯৬ হাজার কোটি টাকার প্রস্তাব, যা মূল অনুমানের তুলনায় প্রায় ৯০ শতাংশ বেশি। অন্যদিকে, এমআরটি লাইন-৫ (নর্দার্ন) প্রকল্পে যেসব টানেল প্যাকেজের জন্য ডিপিপিতে বরাদ্দ ছিল ৩ থেকে ৪ হাজার কোটি টাকা, সেগুলোর দর এখন দাঁড়িয়েছে ১১ থেকে ১৫ হাজার কোটি টাকায়।
ফলে দুটি মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে সরকারের অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ বেশি।
ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, "এ ধরনের পরিস্থিতিতে ডিপিপি সংশোধন, নতুন করে অনুমোদন নেওয়া এবং প্রকৃত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় পুনরায় দরপত্র আহ্বান করাই একমাত্র বাস্তবসম্মত পথ।"