01/08/2023
অদ্য ৩০ জুলাই, ২০২৩ তারিখ জীবন বীমা কর্পোরেশনের সেলস্ অফিস-৫৭, সুনামগঞ্জ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্ট জনাব মোঃ মিজানুল হক চৌধুরী মহোদয়।
এতে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় অর্থ ও হিসাব ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মীর নূর মোহাম্মদ, সিলেট রিজিওনাল অফিসের ইনচার্জ ও সহকারী জেনারেল ম্যানেজার জনাব মোঃ আসাদুজ্জামান, সিলেট রিজিওনাল অফিসের অডিট বিভাগের ডেপুটি ম্যানেজার জনাব মোঃ ফাহিম চৌধুরী এবং সেলস্ অফিস-৫৭, সুনামগঞ্জ এর সেলস্ ম্যানেজার জনাব ফারদিন শাহরিয়ার শুভ।
28/07/2023
২৭ জুলাই,২০২৩ তারিখ বাংলাদেশ সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে জীবন বীমা কর্পোরেশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর মধ্যে "বীমা ভবন" নির্মান সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জীবন বীমা কর্পোরেশনের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুল হক চৌধুরী এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর পক্ষে চেয়ারম্যান জনাব জয়নুল বারী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সম্মানিত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ । এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব জনাব আসাদুল ইসলাম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার-ই/ই, ডিজিএম-ই/ই, এজিএম -ই/ই, ম্যানেজার-ই/ই,ম্যানেজার- পিআরডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
জীবন বীমা ভবন, ৮০ মতিঝিল বা/এ ঢাকার এ স্থানে এই ২০ তলা ভবনটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে নির্মিত হবে। এতে প্রথম ১০টি ফ্লোর জীবন বীমা কর্পোরেশন আর উপরের ১০টি ফ্লোর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর মালিকানা নির্ধারিত থাকবে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে। এই ভবনটি "বঙ্গবন্ধু বীমা ভবন " নামে নামকরণ করা হবে। তবে এ নামকরণের জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করা লাগে। তাই এখন "বীমা ভবন" হিসেবে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলো বলে আইডিআরএ এর চেয়ারম্যান উল্লেখ করেন।
28/07/2023
সুখবর : সুখরব: আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি সম্মানিত বীাম গ্রাহকগন এখন থেকে ব্যাংক এর FDR এর অনূরূপ পাঁচ বছর বা দশ বছর মেয়াদী SINGLE PAYMENT পলিসি গ্রহন করতে পারবেন। যার সাথে বীমা সুবিধাতো থাকছেই।
বিস্তারিত জানতে চাইলে
১) আপনার জন্মতারিখ-
২) FDR টাকার পরিমাণ-
01731-220511 WhatsApp করুন।
ধন্যবাদ।
23/07/2023
প্রধান কার্যালয়, ২৪, মতিঝিল বা/এ, ঢাকা, বাংলাদেশ।
22/07/2023
পেনশন পলিসির সুবিধা সমূহ
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01731-220511
20/07/2023
এখন থেকে জীবন বীমা কর্পোরেশনের সকল
প্রিমিয়াম সোনালী ব্যাংকের ( Sonali esheba )
ই-সেবা মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি ঘরে বসেই
২৪ ঘন্টা জমা দিতে পারবেন।
এছাড়াও নগদ‚ বিকাশ‚রকেট ডাচবাংলা ব্যাংকের নেক্সাস অথবা অগ্রণী ব্যাংকের সকল শাখায় জমা দেওয়া যাবে।
18/07/2023
মরহুম সবুজ মিয়া এর মৃত্যু দাবি পরিশোধ করা হইলো। মরহুমের পিতা কামাল মিয়া সাহেবকে ১লাখ তেইশ হাজার টাকার চেক প্রদান করেন নরসিংদীর সেলস ইনচার্জ জনাব মো রুবেল হোসেন ও শাখা ম্যানেজার জনাব আমান উল্লাহ (আনু) সাহেব নরসিংদী এবং মাধবদী শাখা ম্যানেজার জনাব মো নুরুল ইসলাম সাহেব এবং ডিও, ডিএম উপস্থিত ছিলেন
18/07/2023
মৃত্যু দাবি পরিশোধ করা হইলো মরহুমা মোছলেমা খাতুন এর স্বামী মো আলী আজগর সাহেবকে ১লাখ চল্লিশ হাজার টাকার চেক প্রদান করেন নরসিংদীর সেলস ইনচার্জ জনাব মো রুবেল হোসেন ও শাখা ম্যানেজার জনাব আমান উল্লাহ (আনু) সাহেব নরসিংদী এবং মাধবদী শাখা ম্যানেজার জনাব মো নুরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন