MediaMengle

MediaMengle

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MediaMengle, Dhaka.

31/10/2025

উপদেষ্টা’র বক্তব্য: আমরা তো শুধু নির্বাচন করতে আসিনি

23/10/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,
“আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু সম্পর্ক সম্মানের মাধ্যমেই টিকে থাকে।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ ছোট হলেও ১৮ কোটি মানুষের সম্মান রয়েছে। আমাদের প্রতিবেশীর কাছ থেকেও সেই সম্মান প্রত্যাশা করি — দিস ইজ আওয়ার ডিমান্ড।”

ভিন্ন ধর্মের মানুষের অধিকার প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা ‘মেজরিটি’ ও ‘মাইনোরিটি’ ধারণায় বিশ্বাস করি না। বিভাজন নয়, ঐক্য চাই — উই নিড ইউনিটি।”

সভায় নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
🇺🇸 যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই এ বক্তব্য দেন জামায়াতের আমীর।

📎 সূত্র: অনলাইন নিউজ / বাংলাদেশ জামায়াত

🔖

23/10/2025

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন। দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা পড়লেও দল এখনো আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করেনি।

পদত্যাগের পেছনে রয়েছে আসন্ন নির্বাচনের আগে দলের নেতৃত্ব পুনর্গঠনের প্রেক্ষাপট। শিগগিরই দলে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি দায়িত্ব নিতে আগ্রহী নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের পদে।

মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগ করলেও নাসীরুদ্দীন দলে সদস্য হিসেবে থাকছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি নিজেকে দলীয় কার্যক্রম থেকে অনেকটাই গুটিয়ে রেখেছেন।

রাজনৈতিক অঙ্গনে নতুন গতি: আসন্ন নির্বাচনের আগে এনসিপিতে নেতৃত্ব পরিবর্তন নিয়ে চলছে জোর আলোচনা।

#জাতীয়নাগরিকপার্টি #রাজনীতি Bangladesh

14/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল — এমন বিশ্বাসে হাওরাঞ্চলের মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে ধানের শীষই হাওরবাসীর ভরসা, আর মাহবুবুর রহমান সেই আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

#ধানেরশীষ #মাহবুবুররহমান #হাওরবাসী #সুনামগঞ্জ #গণসংযোগ #উন্নয়ন #গণতন্ত্র #ন্যায়বিচার #বাংলাদেশরাজনীতি
Tarique Rahman BNC: News & Entertainment Bangladesh Nationalist Party-BNP Md Mahbubur Rahman

11/10/2025

ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাতের শুভ বিবাহ গতকাল ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে।
ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান সাহেবের মেয়ে।

নবদম্পতির জন্য রইলো অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। তাদের দাম্পত্য জীবন হোক ভালোবাসা, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ। 💐

11/10/2025

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে শহিদুল আলমকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

09/10/2025

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলার সভাপতি শহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক এম. মাসুদের উদ্যোগে চর মোনাই ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী জনগণের মধ্যে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন। অনুষ্ঠানে তাতীদল বরিশাল জেলার সভাপতি মামুন, জাসাস বরিশাল জেলা দক্ষিণ সভাপতি সাব্বির নেওয়াজ সাগর, সহ-সভাপতি মোজাম্মেল, প্রচার সম্পাদক অটল এবং অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভাপতি শহিদুল ইসলাম মিন্টু বলেন, “জনগণকে দলের নীতি ও কর্মসূচী সম্পর্কে অবহিত করা আমাদের মূল লক্ষ্য।”

উক্ত কার্যক্রমে অংশগ্রহণকারীরা জানান, লিফলেট বিতরণে জনগণ বিএনপির নীতি ও কর্মসূচী সম্পর্কে সচেতন হবে এবং দেশের রাজনীতিতে নতুন এক সচেতনতা সৃষ্টি হবে।

#জিসাসবরিশাল #বিএনপি #তারেকরহমান #রাজনীতিসচেতনতা #চরমোনাই #জনগণকে_সচেতনতা #রাজনৈতিককর্মসূচী #বাংলাদেশরাজনীতি #লিফলেটবিতরণ #সচেতনজনগণ

09/10/2025

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাত করেছেন।
বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে তিনি শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারের দিকে রওনা দেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল সভাপতি রাকিব বেগম খালেদা জিয়ার সফরে অংশ নিয়ে দোয়া-মোনাজাতে শরিক হন।
তাঁর সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়ার প্রতি ছাত্রদলের এমন উপস্থিতি প্রমাণ করে—সংগঠনটি এখনো নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও শ্রদ্ধা ধরে রেখেছে।
মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা জিয়াউর রহমান ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন এবং দেশের কল্যাণ কামনা করেন।

#খালেদাজিয়া #রাকিবুলইসলামরাকিব #ছাত্রদল #জিয়াউররহমান #বিএনপি #মাজার #দোয়া #বাংলাদেশরাজনীতি

08/10/2025

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাত করেছেন। বেগম খালেদা জিয়া বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারের দিকে রওনা দেন।

#বাংলাদেশ
BNC: News & Entertainment

08/10/2025

উপদেষ্টা পরিষদের কারা ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান চান, সে বিষয়ে স্পষ্ট করার দায়িত্ব নাহিদ ইসলামের—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নাহিদ ইসলাম নিজেই বিষয়টি পরিষ্কার করবেন। তিনি যদি কখনও ব্যাখ্যা দেন, তখন সরকারের বক্তব্য আসতে পারে। তার আগে সরকারের পক্ষে কিছু বলার সুযোগ নেই।”

সম্প্রতি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে বলেন, “উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করছে এবং নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছে।” তার এ মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

এই প্রসঙ্গে রিজওয়ানা হাসান আরও বলেন, “নাহিদ ইসলামের বক্তব্য তিনিই খণ্ডন করবেন। এটা সরকারের বক্তব্য দেওয়ার বিষয় নয়। বিষয়টা যদি স্পষ্ট বা নীতিগত হতো, তখন সরকার অবস্থান নিত।”

তিনি পরিষ্কার করে জানান, “আমি নিজে কোনো এক্সিট খুঁজছি না। আগেও দেশে থেকেছি, ঝড়ঝঞ্ঝা পেরিয়েছি, এবারও দেশেই থাকব।”

নাহিদ ইসলামের মন্তব্য নিয়ে সরকারের অভ্যন্তরে আলোচনা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “রাজনৈতিক নেতারা প্রতিনিয়ত নানা বিষয়ে কথা বলেন, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। প্রতিটা বিষয়ের প্রতিক্রিয়া দিলে আমরা মন্ত্রণালয়ের কাজই করতে পারব না।”

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “দেশের পরিস্থিতি স্থিতিশীল। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এ নিয়ে এখন আর কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।”

#রিজওয়ানাহাসান #নাহিদইসলাম #সেফএক্সিট #অন্তর্বর্তীসরকার #বাংলাদেশরাজনীতি #সচিবালয় #সরকার #রাজনৈতিকসংবাদ #নির্বাচন২০২৫
BNC: News & Entertainment

08/10/2025

৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে নতুন মাইলফলক — সৌদিতে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক পাঠানোর পথ উন্মুক্ত

রিয়াদে বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরব সরকারের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক চুক্তিতে সাক্ষর করেছেন। সোমবার (৬ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থায় এটি এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি। এর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে। ১৯৭৬ সালে প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানো শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত প্রায় ৩০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কাজ করছেন, যা বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে সবচেয়ে বড় অবদান রাখছে।

এর আগে, ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই ও স্বীকৃতি সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সাধারণ কর্মী নিয়োগে এটিই প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা প্রবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক পাঠানোর সুযোগ আরও বৃদ্ধি পাবে। দুই দেশের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ, দক্ষতা যাচাই, নিরাপদ অভিবাসন ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক, আকামা নবায়ন এবং সময়মতো এক্সিট ভিসা প্রদানের বিষয়গুলো আরও সুনির্দিষ্টভাবে বাস্তবায়িত হবে।

চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠকে ড. আসিফ নজরুল সৌদি কর্তৃপক্ষকে আহ্বান জানান, যেন কর্মীদের অধিকার সুরক্ষিত থাকে, আকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তারা যথাযথভাবে পালন করে এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীরা যেন দ্রুত এক্সিট ভিসা পান।

#প্রবাসীশ্রমিক #সৌদিআরব #বাংলাদেশ
BNC: News & Entertainment

08/10/2025
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address

Dhaka