Beautiful Seen

Beautiful Seen

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beautiful Seen, Nature Preserve, Dhaka.

19/06/2024

ভাইরে ভাই আমি সতীন দেখেছি বাট বিশ্বাস করেন অপু বিশ্বাসের মতো এতো আ্যকটিভ সতীন দেখিনি, অন্তত মিডিয়ায়!! সুবর্না মুস্তাফা, মাহি, রুনা লায়লা শাওন থেকে শুরু করে বলিউডের শ্রীদেব হেমা মালিনী এরাও কারো না কারো সতীন হয়েছেন, এরা সবাই দ্বিতীয় স্ত্রী কোনো না কোনো পুরুষের, কিন্তু হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রী বলি বা গুলতেকিন কিম্বা খোশনুর আলমগীর কাউকেই দেখিনি মিডিয়ায় এসে সতীন সম্পর্কে এতো ঘৃনা উগরে দিতে!

অপু বিশ্বাসের কথা শুনলে মনে হয় পৃথিবীতে বুবলীই একজন নারী যে কিনা অন্য এক পুরুষের দ্বিতীয় স্ত্রী হয়েছে, যে কিনা বিবাহিত পুরুষকে ভালোবেসেছে!! আর বুবলি যখন বিয়ে করেছে তখন তো আপনাদের ডিভোর্স হয়েই গিয়েছিল। তো একজন ডিভোর্সড পুরুষকে বিয়ে করা কোন আইনে বা কোন ধর্মে নিষেধ একটু বলবেন?

আপনি একজন স্বনামধন্য নায়িকা ছিলেন, অনেকেই আপনাকে কুইন বলে, আর সেই আপনি কি দিচ্ছেন আপনার দর্শকদের উপহার? এটাই যে কিভাবে একটি গনমাধ্যমে এসে অপর এক নারীকে অপমান করা যায়? কিভাবে একজন শিক্ষিতা নারীকে যে কিনা এই মূহুর্তে বাংলা চলচ্চিত্রের হাল ধরার চেস্টা করছে তাকে যা নয় তাই বলা যায়? আপনার কাছ থেকে কি শিখছে ভবিষ্যৎ প্রজন্ম? এটাই যে দেখো এবং শেখো কিভাবে নারী হয়ে অন্য নারীকে অপমান করতে হয়, তাও আবার গনমাধ্যমে এসে!!!

আপনি যা বলেন মিডিয়াতে এসে তা কোনো সাধারন নারীও সহ্য করবে না, আমি জানিনা বুবলি কিভাবে সহ্য করেন এসব? আসলেই কস্টদায়ক, আমরা যারা সাধারন মানুষ তারাই আপনার এসব কথা শুনতে পারিনা, স্ক্রল করে চলে যাই যতো দ্রুত সম্ভব আর ভাবুন যাকে বলা হয় উনার কতোটা সহ্য শক্তি থাকলে উনি এসব মুখ বুঝে সহ্য করেন?

অপু বিশ্বাস আপনার অনেক ফেসবুক ফলোয়ার আছে যারা আপনাকে ফেসবুকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যার কারনে আপনি এতোটা দাম্ভিকতার সাথে এসব বলেন, কিন্তু আপনার সেই ফলোয়াররা আপনার ছবি কেনো এখন হিট করতে সাহায্য করেনা? কেনো শাকিব খান যখন তৃতীয় বিয়ের ঘোষনা দেয় তখন তারা কেনো শাকিব খাঁনের বাড়ি ঘেরাও করে বলেনা যে, না শাকিব আপনি তৃতীয় বিয়ে করতে পারবেন না, অপুকে নিয়েই আপনার সংসার করতে হবে? উনারা এসব কিছুই করে না, পারে কেবল বুবলির সাথে, তাকে আজেবাজে উপাধি দিতে।

আর পচা আলু কাকে বলছেন? আলু কখন পচে জানেন? আলু তখনই পচে যখন সেটাকে কেউ ব্যবহার করেনা, গুদামজাত করে রাখে, বুবলি কিন্তু কাজ করছে, তার একটার পর একটা ছবি মুক্তি পাচ্ছে, অতএব পচা আলু সে নয় বরং বুবলি হলেন সেই সব্জি যা সবসময়ই সতেজ এবং সুন্দর। পচা বা শেকড় তো তাদের গজাবে যাঁদের হাতে কোনো কাজ নেই, গসিপ করা ছাড়া।

©Nahid Sultana

23/12/2023
23/12/2023

Congratulations Bubly 🥰🥰🥰🥰

New Movie : পুলসিরাত ( Pulsiraat )
Directed by Rakhal Sabuj .
Keep me in your prayers everyone❤️!

18/12/2023

খেলা হবে মুভি শুরুর আগেই পাক্কা খেলাটা খেলে দিলো TM FILMS -এর চেয়ারপার্সন ফারজানা আরমান মুন্নী।

যখনই শোনা গেলো Bubly "খেলা হবে" শিরোনামে বিগ বাজেটের মুভিতে অভিনয় করতে যাচ্ছে তখনই সেই ফিল্মের প্রডিউসার মুন্নীর পিছে লোক লাগিয়ে দিলো Apu Biswas, নানান ভাবে সে বোঝানোর চেষ্টা করলো বুবলী মুন্নীর সংসার ভেঙে দেবে। কোনো নায়িকা চুক্তিবদ্ধ হওয়া মুভিতে কাজ করতে গিয়ে নাকি প্রডিউসারের সংসার ভেঙে দেয়। কি হাস্যকর কথা!

এর আগে কোনোভাবে হয়তো মুন্নী জেনেছিলো অপু কিভাবে সব মুভি থেকে বুবলীকে সরিয়ে দেয়। তাই সে এবার অপুকে একটু বাজিয়ে দেখতে চাইলো। অপু বিশ্বাস কতদূর দৌড়াতে পারে সেটা দেখার জন্য মুন্নী একটা স্ট্যাটাস দিলো। সেখানে অপু বিশ্বাস ও Shakib Khan কে একটু মেনশন করে দিলো।

টোপ গিলে ফেললো অপু বিশ্বাস। স্ট্যাটাস দেখেই পাগল হয়ে গেলো। মুন্নীর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য এর ওর কাছে ধর্ণা দিতে লাগলো। এবার আর কোনো সিস্টার গ্যাং নয়। সরাসরি অপু বিশ্বাস ধরা দিলো মুন্নীর জালে। অপু বিশ্বাসের হোয়াটসঅ্যাপ প্রমাণ করে সে বুবলীর ছবি মুন্নীকে পাঠিয়েছে।

অপু বিশ্বাস মনে মনে ভাবলো, বুবলীকে খারাপ প্রমাণ করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই সে মুন্নীকে রাত তিনটায় কল দিয়ে নিজের ৬/৭ বছর আগে ভেঙে যাওয়া ভূয়া সংসারের কেচ্ছা শোনালো। মুন্নীও এই সুযোগে অপুকে নিজের প্ল্যান ধরতে না দিয়ে বুবলীর সম্পর্কে মন্দ কথা শুনিয়ে অপু বিশ্বাসকে খুশি করলো ও অপু বিশ্বাসের ভরসা আদায় করলো। মুন্নী বুবলীকে নিয়ে যা বলেছে সেটার প্রমাণ কিন্তু মুন্নী নিজেও দেয় নি।

ওদিকে অপু বিশ্বাস সেই কল রেকর্ড করলো। খুশিতে বাকবাকুম হয়ে রেকর্ড করা অডিও তার এডমিনকে দিয়ে নতুন পেজ খুলিয়ে পোস্ট দিলো। সেই পোস্ট নিজের পালিত মিডিয়ার কাছে পাঠিয়ে ভাইরাল করে দিল। নিজের ভয়েস কেটে দিলেও জাতি জানলো মুন্নী কথাগুলো কার সাথে বলেছে। অডিও নিয়ে কিন্তু অপু বিশ্বাস বিন্দুমাত্র বিস্মিত হলো না। এমনকি স্বীকারই করতে চাইলো না মুন্নী কথাগুলো তার সাথে বলেছে।

যদিও মুন্নী চায়নি অপু বিশ্বাস তার অডিও এভাবে কেটে কেটে ভাইরাল করুক। তবুও এতে মুন্নীর দুইটা লাভ হলো। তাদের মুভির প্রচার হয়ে গেলো। সেইসাথে সবাই জেনে গেলো অপু বিশ্বাস সেই ২০১৬ সাল থেকে বুবলীর পেছনে কেমন জোঁকের মতো লেগে আছে।

ধরে নিলাম মুন্নী জয়ের ইন্টারভিউতে সত্য কথা বলে নাই। কিন্তু অপু বিশ্বাস এটা প্রমাণ করুক মুন্নী আগে যা বলেছে তা সব সত্য বলেছে। মুন্নী এখন যদি স্ক্রিপ্ট বানাতে পারে তাহলে অপু বিশ্বাসের মুখোশ খুলে দেয়ার জন্য যে একটু স্ক্রিপ্ট বানায়নি সেটার প্রমাণ কি?

নইলে বেছে বেছে তারা ফোন কলে সেই বিষয়গুলোই আলাপ করলো যে বিষয়গুলোর কারণে বুবলীকে মানুষ ভালো বলে। এমন তো হওয়ার কথা ছিলো না। এক অডিওতে তোতা পাখির মতো গড় গড় করে মুন্নী কিভাবে বুবলীর অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিলো? স্ক্রিপ্ট ছাড়া তো সম্ভব নয় তাই না?

এখানে মুন্নী নিজের সন্দেহের কথা না বলে যদি বলতো আমি অপু বিশ্বাসের মুখোশ খোলার জন্য নাটক করেছি, জাতীর কাছে প্রমাণ করেছি অপু বিশ্বাস বুবলীর পেছনে শাকচুন্নীর মতো লেগে আছে, বুবলীর জীবন জাহান্নাম বানিয়েছে এই বিশ্বাস। তাহলে অপু বিশ্বাস এখন কি নিয়ে হাজির হতো? কোন সত্য নিয়ে হাজির হতো?

অপু বিশ্বাস সত্যের যেই ঝাপি নিয়েই বসুক, সিম্প্যাথির ডালা খুলে যতোই ভিক্ষা চাক তাতে এ কথা মিথ্যা হয় না যে বুবলীর ব্যক্তিগত জীবনে অপু বিশ্বাস ভয়ংকর এক রক্তচোষা জোঁক। বুবলীর ক্যারিয়ার ধ্বংস করার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই যা অপু বিশ্বাস করেনা। আজ মুন্নীর কারণে এই সত্য সামনে এসেছে। সেই ক্ষমতা মুন্নীর আছে। কিন্তু অন্যদের সেই ক্ষমতা নেই যে অপু বিশ্বাসের মতো নর্দমাকে ঘাটায়। তাই এতদিন সবকিছুর পেছনে থাকা এই কাল্নাগীনকে কেউ সরাসরি দেখেনি।

অপু বিশ্বাস এতদিন মনে করেছিলো সেই একমাত্র পাকা খেলোয়াড় কিন্তু তার অজান্তেই মুন্নী তাকে খেলে দিলো সেটা অশিক্ষিত অপু বুঝলো না। আরে খেলা হবে মুভি রিলিজের আগেই হিট হয়ে গেলো! মুভির নাম এমনি এমনি তো আর "খেলা হবে" হয় নাই? এসব শয়তানদের খেল খতম করেই মুন্নী Taposh শ্যুটিং শুরু করবে। প্রিয়তমার মতো শ্যুটিং শুরুর আগে বুবলীকে বাদ দেয়ানোর ঝুঁকি নেবে না।

মুন্নী যেখানে ক্লিয়ার করেছে তাপস বুবলীর কোনো প্রেমের সম্পর্ক নেই সেখানে তুমি কোন ভণ্ড গোপাল ভাঁড় রাতের ঘুম হারাম করে প্রমাণ করতে চলেছো বুবলী মুন্নীর সংসার ভেঙে দিচ্ছে?

এতদিন খুব খেলা খেলেছো। ভেবেছো তুমি খুব শেয়ানা। তোমার চেয়ে শেয়ানা কেউ নেই। অথচ খেলা হবে মুভি কেমন খেলবে সেটা মুন্নী তোমাকে এক খোঁচায় দেখিয়ে দিয়েছে। লজ্জা থাকলে তুমি কারো কান ভাড়ি করবে না আর জীবনে। বুবলীর পিছেও লাগবে না। বুবলী নতুন মুভিতে সাইন করলেই তুমি লোক দিয়ে সেটা পণ্ড করার চেষ্টা করো সেটা আজ প্রমাণ করে দিয়েছে ফারজানা মুন্নী।

© সাদিয়া মৌ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka