Nadwatul Quran Public Library

Nadwatul Quran Public Library

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nadwatul Quran Public Library, Library, Block-C, Road-1, House-14, Banasree, Rampura, Dhaka.

05/08/2025

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

তোমাদের যে কারো দুআ কবুল হয়, যতক্ষণ না সে পাপাচারের বা আত্মীয়তার বন্ধন সম্পর্কচ্ছেদ করার দুআ করে এবং তাড়াহুড়া না করে। ফলে সে বলে-আমি দুআ করলাম, কিন্তু আমার মনে হয় না যে আমার দুআ কবুল হবে। তারপর সে দুআ করা ছেড়ে দেয়।

রেফারেন্সঃ সুনানুত তিরমিযি: ৩৩৮১। হাদিসের মান: সহিহ।

03/08/2025

আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন-আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمَّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ.

উচ্চারণ: 'আল্লাহুম্মা ইন্নি আউ'যু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আ'জযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া দলায়িদ দাইনি, ওয়া গলাবাতির রিজালি।'

অর্থ: 'হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা, অস্থিরতা, অপারগতা, অলসতা, ভীরুতা, কৃপণতা, ঋণের বোঝা ও মানুষের দাপটতা থেকে আশ্রয় প্রার্থনা করি।৬৮৫

রেফারেন্সঃ মুসনাদে আহমাদ: ১২২২৫; সুনানুত তিরমিযি: ৩৪৮৪। হাদিসের মান: সহিহ।

02/08/2025

আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন-নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআতে বলতেন,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ.

উচ্চারণ: 'আল্লাহুম্মা ইন্নি আউ'যুবিকা মিনাল আ'জযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল হারামি, ওয়া আউ'যু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, ওয়া আউ'যু বিকা মিন আযাবিল কবরি।'

অর্থ: 'হে আল্লাহ, আমি আপনার কাছে অপারগতা, অলসতা, ভীরুতা এবং বার্ধক্য থেকে আশ্রয় চাই। এবং আমি আরো আশ্রয় চাই-জীবদ্দশা ও মৃত্যুর ফিতনা থেকে। আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করি।'

রেফারেন্সঃ সুনানু আবি দাউদ: ১৫৪০; সুনানে নাসাঈ: ৫৪৪৮; মুসনাদে আহমাদ: ১২১১৩। হাদিসের মান: সহিহ।

31/07/2025

আবু মাসউদ আনসারি রা. এর উত্তম চরিত্রঃ

রাসুলুল্লাহর বিধি-নিষেধের পাবন্দি এবং আমর বিল মারুফ তার চরিত্রের বিশেষ গুণ ছিল। একবার তিনি নিজের এক দাসকে মারছিলেন। তখন পেছন থেকে আওয়াজ ভেসে আসে, আবু মাসউদ, একটু চিন্তা করে অমনটা করো।

যেই আল্লাহ তোমাকে তার উপর ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহ তায়ালা তাকে তোমার উপর ক্ষমতা দিতে পারেন। এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ ছিল। হযরত আবু মাসউদ দারুণ প্রভাবিত হন। সঙ্গে সঙ্গে কসম করে বলেন, আগামীতে কোনো দাসকে আর প্রহার করবো না। আর একে এখন আযাদ করে দিচ্ছি।

তিনি আমর বিল মারুফের গুরুদায়িত্ব পালনেও যথেষ্ট মনোযোগী ছিলেন। একবার মুগিরা ইবনে শুবা রা. কুফা শাসনের সময়ে আসরের নামায বিলম্বে পড়ান। তখন তিনি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। বলেন, আপনি জানেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামায হযরত জিবরাইল আলাইহিস সালাম যেভাবে বলেছেন সেভাবে পড়েছেন এবং বলেছেন, هكذا امرت এভাবেই আমি আদিষ্ট হয়েছি। ৩০৪ তিনি সুন্নতের পুরোপুরি অনুসরণ করতেন।

একবার তিনি লোকদের জিজ্ঞাসা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামায পড়তেন? তারপর তিনি নিজেই নামায পড়িয়ে বলেন, নামাযের মধ্যে মিলে মিলে দাঁড়ানো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত।

লোকেরা একে ছেড়ে দিয়েছে। মিলে দাঁড়ানোর উপকার এই ছিল যে, তোমরা ঐক্যবদ্ধ ছিলে। আর এখন তোমরা দূরে দূরে দাঁড়াও। এ কারণে তোমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে।

30/07/2025

আবু মাসউদ আনসারি রা. এর সংক্ষিপ্ত জীবনীঃ

প্রকৃত নাম উকবা। পিতার নাম আমর। বংশধারা হলো উকবা ইবনে আমর ইবনে সালাবা ইবনে উসায়রা। দ্বিতীয় আকাবার বায়আতে তিনি অংশগ্রহণ করে ইসলাম গ্রহণ করেন। বদরি নামে তিনি প্রসিদ্ধ। কোনো কোনো ঐতিহাসিক তাকে বদরি যোদ্ধা বলেছেন। তবে অধিকাংশ ঐতিহাসিকের অভিমত হলো তিনি বদরে শরিক ছিলেন না।

তাকে বদরি বলার কারণ হলো তিনি বদরের কুয়োর পাশে অবতরণ করেছিলেন বা এখানে বসবাস করেছিলেন। এজন্য বদরের দিকে সম্বন্ধ করে তাকে বদরি বলা হয়। কতিপয় সিরাতবিদের মতে তার বদরি নামে পরিচিত হওয়ার ক্ষেত্রে এই কারণ বিশুদ্ধ নয়।

ইমাম শাবি, ইমাম বুখারি ও ইমাম মুসলিম তার বদরের যুদ্ধে অংশগ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়া তার আকাবার বায়আতে অংশগ্রহণের ব্যাপারে সব শাস্ত্রের বিশেষজ্ঞরাই একমত। তারপরও তার বদরের যুদ্ধে উপস্থিত না থাকার কী কারণ থাকতে পারে?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং তিন খলিফার যামানা পর্যন্ত তিনি মদিনায় বসবাস করেন। কিছুদিন বদরেও বসবাস করেন।

তিনি ছিলেন হযরত আলি রা. এর প্রিয়ভাজন। হযরত আলি বা. যখন সিফফিনের উদ্দেশে রওনা হন তখন কুফায় তাকে নিজের স্থলাভিসিক ক যান। হযরত আলি রা. এর ফিরে আসা পর্যন্ত কুফা তারই শাসনাধীন ছিল?

সিফফিনের যুদ্ধের পর মদিনার ভালোবাসা তার মধ্যে উথলে ওঠে। তখন দিউ মদিনায় ফিরে আসেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে যান। পুত্রের নাম বাশির। কং হযরত হোসাইন রা. এর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয়। হযরত হোসাইন রা এর ছেলে যায়েদ তার গর্ভ থেকেই জন্মগ্রহণ করেন।

হযরত আবু মাসউদ রা হাদিসের প্রচার-প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন। হাদিসের কিতাবে তার সূত্রে ১৭২ টি হাদিস বর্ণিত আছে। হযরত আবু মাসউদ থেকে তার ছেলে বাশির ও একদল সাহাবি হাদিস বর্ণনা করেছেন।

29/07/2025

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন-নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুআ করতেন,

اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَاجْعَلِ الْمَوْتَ رَحْمَةً لِي مِنْ كُلِّ سُوءٍ.

উচ্চারণ: 'আল্লাহুম্মাছলিহ লী দ্বীনিয়াল্লাযি হু-ওয়া ইছমাতু আমরী, ওয়া আছলিহলী দুনইয়াইয়াল্লাতি ফিহা মাআ'শী, ওয়াজ আ'লিল মাওতা রহমাতানলি মিন কুল্লি সুয়িন।'

অর্থ: 'হে আল্লাহ, আপনি আমার দ্বীনের ব্যাপারে আমাকে সংশোধন করুন, যা আমার সকল কাজের রক্ষাকবচ। এবং আপনি আমার ইহকালকেও ঠিক করে দিন, যেখানে রয়েছে আমার জীবন-জীবিকা। এবং প্রতিটি অনিষ্ট থেকে (বাঁচানোর জন্য) আপনি আমার মৃত্যুকে আমার জন্য রহমতের উৎস বানিয়ে দিন।'

* সহিহ মুসলিম: ২৭২০। হাদিসের মান: সহিহ।

28/07/2025

উমর রাদিয়াল্লাহু আনহু বলেন-নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি জিনিস তথা:

অলস, কৃপণতা, চরম বার্ধক্য, অন্তরের ফিতনা এবং কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন।

রেফারেন্সঃ মুসনাদে আহমাদ: ১৪৫। হাদিসের মান: সহিহ। সনদে ত্রুটি আছে

27/07/2025

আবু কাতাদা আনসারি রা. এর সংক্ষিপ্ত জীবনীঃ

প্রকৃত নাম হারেস। পিতার নাম রিবয়ি। মদিনার খাযরাজ গোত্রের শাখা বন্ সালামার সন্তান। বংশধারা হলো হারেস ইবনে রিবয়ি ইবনে বুলদুমা ইবনে খুনাস ইবনে উবাইদ ইবনে গনাম ইবনে কাব ইবনে সালামা ইবনে সাদ।

ঐতিহাসিক ইবনে কালবির মতে তার নাম নোমান। তার বদরি যোদ্ধা হওয়ার। ব্যাপারে সিরাতবিশেষজ্ঞদের মতভেদ আছে। কতিপয় ঐতিহাসিক তাকে বদয়ি যোদ্ধা বলে অভিহিত করেছেন। বিশিষ্ট সিরাতবিদ ইবনে ইসহাক ও মুসা ইবনে উকবা তাকে বদরি যোদ্ধাদের মধ্যে গণ্য করেননি। তাদের মতে তিনি উহুদ ও এর পরবর্তীকালে সংঘটিত সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

হযরত আবু কাতাদা রাসুলুল্লাহর সফরকালীন একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন,

أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَرَّسَ بِلَيْلٍ اضْطَجَعَ عَلَى شَقِيهِ الأيمن، وَإذَا عَرَّس قبيل الصُّبْحِ، نَصَبَ ذِراعَهُ، وَوَضَعَ رَأْسَهُ عَلَى كَفيه

খখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কোথাও অবতরণ করতেন তখন ডান পাশে ঘুমাতেন। আর যদি সুবহে সাদেকের পূর্বে অবতরণ করতেন, তা হলে ঘুমানো সময় পায়ের গোছা দাঁড় করিয়ে রাখতেন এবং নিজের মাথা মোবারক নিজের হাতের তালুর উপর রাখতেন। ৩০১

৫৪ হিজরিতে তিনি মদিনায় ইনতেকাল করেন। এও বর্ণিত আছে যে, হযরত আলি রা. এর খিলাফতকালে কুফায় তিনি ইনতেকাল করেন। হযরত আলি রা. তার জানাযার নামায পড়ান। ৪০ হিজরিতে তার ইনতেকালের কথাও কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়।

26/07/2025

আবুল আওর ইবনে হারেস রা.

প্রকৃত নাম কাব। ডাকনাম আবুল আওর। পিতা হারেস। মদিনার প্রসিদ্ধ গোত্র খাযরাজের নাজ্জার শাখার সন্তান তিন।

বংশধারা হলো, কাব ইবনে হাকে ইবনে যালেম ইবনে আবাস ইবনে হারাম ইবনে জুনদুব ইবনে ইসহাকও ওয়াকেদির মতে তার নাম কাব ইবনে হারেস। ইবনে হিশামের মতে হানে ইবনে যালেম।

উসদুল গাবাহ ও ইসতিয়াব গ্রন্থকার ইবনে ইসহাকও ওয়াকেদির মত সঠিক বলে বর্ণনা করেছেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সঙ্গে বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

24/07/2025

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-শক্তিশালী ও কার্যকর দুআ এভাবে বলবে,

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ رَبِّ اغْفِرْ لِي.

উচ্চারণ: 'আল্লাহুম্মা আনতা রব্বী, ওয়া আনা আ'বদুকা, যলামতু নাফসী, ওয়া'তারাফতু বিযানবী, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, রব্বিগফিরলী।'

অর্থ: 'হে আমার আল্লাহ, আপনি আমার রব, আর আমি আপনার বান্দা। আমি আমার উপর যুলুম করেছি এবং আমার অপরাধ স্বীকার করছি-সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার কেউ নেই।

রেফারেন্সঃ মুসনাদে আহমাদ: ১০৬৮১। হাদিসের মান: সহিহ।

23/07/2025

মুহাম্মাদ ইবনু কাব আল কুরাযি রাহিমাহুল্লাহু বলেন, মুআবিয়া ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মিম্বারের উপর দাঁড়িয়ে বলেন,

إِنَّهُ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعَ اللهُ، وَلَا يَنْفَعُ ذَا الْجُدُ مِنْهُ الْخِدُ. وَمَنْ برد اللَّهُ بِهِ خَيْرًا يُفَقَّهُهُ فِي الدِّينِ.

উচ্চারণ: 'ইন্নাহু লা মানীউ' লিমা আ'তায়তা ওয়ালা মু'তীয়া লিমা মানাআ'ল্লাহু, ওয়ালা ইয়ানফাউ' যালযাদ্দী মিনহুল যাদু। ওয়ামান ইউরীদিল্লাহু বিহী খায়রান ইউফাককাহহু ফিদদ্বীন।'

অর্থ: 'প্রভু হে, আপনি যাকে দান করেন, তা প্রতিরোধ করার কেউ নাই। আর আল্লাহ যার প্রতিবন্ধক হন, তাকে কেউ দান করতে পারে না। কারো বংশমর্যাদা বা সম্পদশালীর সম্পদ তার কাছে কোনো উপকারে আসে না। আর আল্লাহ যার কল্যাণ সাধন করতে চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন।'

অতঃপর তিনি বলেন, আমি এই কথাগুলি নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বারের উপর বলতে শুনেছি।

রেফারেন্সঃ মুসনাদে আহমাদ: ১৬৮৪৯। হাদিসের মান: সহিহ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Block-C, Road-1, House-14, Banasree, Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 08:00 - 12:00
16:00 - 22:00
Tuesday 08:00 - 12:00
16:00 - 22:00
Wednesday 08:00 - 12:00
16:00 - 22:00
Thursday 08:00 - 12:00
Friday 16:00 - 22:00
Saturday 08:00 - 12:00
Sunday 16:00 - 22:00