সততা পরিষদ Sotota Porisod

সততা পরিষদ  Sotota Porisod

Share

আল্লাহর সন্তষ্টি অর্জনের লক্ষ্যে সমাজের উন্নয়ন মূলক সংস্থা সমূহের সহায়ক শক্তি হিসাবে কাজ করা।

পরিবেশ প্রতিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত নিশ্চিতের প্রত্যয়ে আমরা ঐক্যবন্ধ

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

20/10/2023

ফিলিস্তিন থেকে বলছি
--------- আরিফ শামছ্

অশ্রু নয় অস্ত্র দাও,
বিশ্বে শান্তি আনি,
নামকাওয়াস্তে ত্রাণ নহে, আর
যুদ্ধ বিমান চাহি।

বাঁচিয়ে কি লাভ,
করিবে আঘাত,
আমরা নিরস্র।
বীরের মতো,
হাজারো বছর,
বাঁচিতে দাও অস্ত্র ।

মানবতা, সাম্যবিধান,
নিরপেক্ষতা যতো,
বই কিতাবে রাখো;
চোখের সামনে,
মারছে কতো,
নারী ও শিশু,
হিসেব রেখেছো কভু।

ত্রাণের বহর,
ফিরাবে প্রাণ,
আবার মারিবে এসে;
জালিমের টুটি,
চেঁপে ধরো তারে,
ক্ষান্ত করো বসে।

তাই যদি না পারো,
সমানে সমানে,
যুদ্ধ করার,
অস্ত্র পাঠাও আরো।
নিরস্র নারী শিশুর উপরে,
সসস্ত্র কাপরুষ ঝাঁপিয়ে পড়ে,
বেলা অবেলায় প্রাণ কাঁড়ে কতো।

২০/১০/২০২১ ঈসায়ী সাল।

23/03/2023

2023

06/01/2023

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

সূত্র: ইন্টারনেট

24/10/2022

আপনার সহধর্মিণীর সাথে ভালো ও সুমিষ্ট ব্যবহার করুন।

আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য হলেও আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। আজ আপনি আপনার স্ত্রীকে যেভাবে ট্রিট করছেন কাল আপনার সন্তান আপনার স্ত্রীকে ঠিক সেভাবেই ট্রিট করবে।

আজ আপনি গলা উঁচিয়ে, মেজাজ দেখিয়ে সবার সামনে স্ত্রীকে কথা শুনিয়ে দিলেন ভুলে গেলেন সে আপনার স্ত্রী, আপনার সংসারের রক্ষণাবেক্ষণকারী। কাল আপনার সন্তান ঠিক একই ভাবে আপনার স্ত্রীর সাথে গলা উঁচিয়ে, মেজাজ দেখিয়ে কথা বলবে। আপনার সন্তানও ভুলে যাবে সে তার জন্মদায়িনী মা!

প্রয়োজনে স্ত্রীকে শাসন করুন কিন্তু তা সন্তানের সামনে নয়। আপনার সন্তান যা দেখবে তা-ই শিখবে, তাতেই অভ্যস্ত হবে। আপনি রাগের মাথায় কিংবা অবচেতন মনে কিংবা ইচ্ছাকৃত স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে হয়তোবা আপনার খারাপ লাগে না কিন্তু আপনার সন্তান যখন একই কাজ করবে আপনার স্ত্রীর সাথে তখন ঠিকই আপনার খারাপ লাগবে। কারণ আমরা কেউই নিজের ভুলটা নিজের চোখে দেখি না।

আমাদের সমাজের আরেকটা নিয়ম হচ্ছে কিছু পুরুষ নিজের মা'কে যতটা শ্রদ্ধার চোখে দেখে স্ত্রীকে ঠিক ততোটাই হীনতার চোখে দেখে।

শুধুমাত্র মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত তাই নিজের মা'ই সম্মানের যোগ্য সেটা ভাবা বন্ধ করে সব নারীকে সম্মান দিতে শিখুন। যে নারী আপনার স্ত্রী, বোন কিংবা অপরিচিত সে নারী কিন্তু অন্য কারোর মা, অন্য কারোর বেহেশত। নিজের বেহেশতের প্রতি যতটা শ্রদ্ধা আসে অন্যের বেহেশতকেও সেভাবেই মূল্যায়ন করতে শিখুন।

- Suraiya ayat

Send a message to learn more

25/07/2022
09/07/2022

|| ঈদুল আজহার সুন্নতসমূহ ||

১. গোসল করা;
২. সুগন্ধি ব্যবহার করা;
৩. উত্তম পোষাক পরা;
৪. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা;
৫. কুরবানীর গোশত দ্বারা দিনের খাবার শুরু করা;
৬. উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া;
৭. ঈদের সালাত আদায় করা ও খুতবা শোনা;
৮. ঈদুল আযহার সালাত শেষে কুরবানী করা;
৯. পরস্পরে সাক্ষাতে ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে শুভেচ্ছা বিনিময় করা।

রেফারেন্স:- ১. ইবনু মাজাহ- ১৩১৫, ২. মুসলিম - ১১১৭, ৩. বুখারী- ১১০৬, ৪. বুখারী - ৯৪৩, ৫. ইবনু হিব্বান- ২৮১৪, ৬. মুসান্নাব ইবনু আবী সায়বা- ৫৬৬৭, ৭. বুখারী - ২০১৮, ৮. বুখারী - ২৫৬, ৯. বায়হাকি- ৩/৩১৯

09/07/2022

কুরবানীঃ আমাদের করণীয় ও বর্জনীয় ৷

16/02/2022

❝নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন❞

▧ টাস্কঃ ১

ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।

▧ টাস্কঃ ২

৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।

▧ টাস্কঃ ৩

হারাম বর্জন করুন।
গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।

▧ টাস্কঃ ৪

গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।

মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?

এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন। বেশি বেশি ইস্তিগফার পড়ুন।

▧ টাস্কঃ ৫

আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

▧ টাস্কঃ ৬

৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!

▧ টাস্কঃ ৭

মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।

কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।

▧ টাস্কঃ ৮

ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।

▧ টাস্কঃ ৯

প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।

▧ টাস্কঃ ১০

প্রতিদিন ১০০ বার করে

১. সুবহানাল্লাহ
২. আলহামদুলিল্লাহ
৩. আল্লাহু আকবার
৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
৫. আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।
আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।

▧ টাস্কঃ ১১

এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।

দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।

▧ টাস্কঃ ১২

প্রতিদিন সকালে একবার, বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।

▧ টাস্কঃ ১৩

যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।

পোস্টঃ সংগৃহীত

বাংলাদেশে যত্রতত্র থুতু ফেলায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি - BBC News বাংলা 10/01/2022

যেখানে সেখানে থুতু ফেলার বড় বিপদ হচ্ছে রোগ-বালাই সংক্রমণ। 'কফ থুথু করোনা ভাইরাসসহ বহু রোগ ছড়ায়
কফ, থুথু যেখানে-সেখানে ফেলার জন্য নানা রকম চর্মরোগও হয়।
যেখানে-সেখানে থুথু ফেলা কখনোই উচিত নয়।

নিজেদের মাধ্যমে পরিবেশ দূষণ যতটা কমানো যায়, ততটাই উপকৃত হবো।
ঢাকা শহরে বায়ুবাহিত রোগ-জীবাণু ছড়ানোর অন্যতম একটি কারণ যেখানে সেখানে থুতু বা কফ ফেলা ৷

বাংলাদেশে যত্রতত্র থুতু ফেলায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি - BBC News বাংলা বিশ্বজুড়ে সবচেয়ে বিরক্তিকর কাজগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় জনসমক্ষে থুতু ফেলাকে। একই সাথে এই অভ্যাসটি স.....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 03:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00