Md Mehedi Hasan

Md Mehedi Hasan

Share

ভালোবাসা দিয়ে সব জয় করে নিতে চাই..

16/12/2025

বিজয় দিবসের শুভেচ্ছা জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা,, এবং একটি স্বাধীন বাংলাদেশ।

সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️

11/12/2025

নবীনগরের সাবেক জাতীয় সংসদ সদস্য, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজ প্রতিষ্ঠাকারী, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর স্বত্ত্বাধিকারী ও আঃলীগ নেতা মোহাম্মদ এবাদুল করিম বুলবুল সাহেব আজ সকালে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
আমরা গভীরভাবে শোকাহত, আল্লাহপাক উনাকে বেহেস্ত নসিব করুক, আমিন।🤲🤲

24/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার আম্মুর আর্থনাদ😭
মায়ের আর্তনাদ দেখে নিজের শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, আল্লাহ সমস্ত মা বাবা কে সন্তান হারার বেদনায় ধৈর্য ধারণ করার তাওফিক দাও😭😭

Photos from Md Mehedi Hasan's post 21/07/2025

ধন্যবাদ আমার অন্তরের অন্তস্থল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আপনাকে।
যিনি বার্ন ইউনিট কে সম্পূর্ণ আলাদা করে একটি ইনিস্টিউট প্রতিষ্ঠান করে গড়ে তুলেছেন।
হাজার কোটি ব্যয় করে হলেও আমার দেশের মানুষের জন্য এটি আশীর্বাদ। আপনার গড়া, আপনার সুযোগ্য নেতৃত্বের ফলে এই রকম হাজারো প্রতিষ্ঠানের ফল এই দেশের জনতা ভোগ করে যাচ্ছে । দেশের আজ এই ক্রান্তিলগ্নে আপনার এই অবদান স্মরণ করলাম।সামন্ত লাল সেনের মতো ডাক্তাররা আজ খুবই দরকার ছিলো।
আর দোয়া করি সকল অসুস্থ ছেলে মেয়ে গুলো যেনো দ্রুত সুস্থ হয়ে উঠে। আল্লাহ তাদের সহায় হোক৷
মহান রব যেনো তাড়াতাড়ি তাদের সুস্থ করে৷

21/07/2025

রাজধানীর মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বি'ধ্ব'স্ত। বহু শিক্ষার্থী আ'হ'ত নি'হতে'র শ'ঙ্কা!

28/06/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন😭😭
নিঃসন্দেহে মনু মিয়া ছিলেন এক বিরল হৃদয়ের মানুষ, যিনি জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন অন্যের জন্য। তিন হাজারেরও বেশি মানুষকে শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার মত এক মহান কাজ করে গেছেন নিরবে, নিঃস্বার্থভাবে।

এমন মানুষের শূন্যতা কখনো পূরণ হবার নয়।
হাওরের মাটি তাঁর মতো একজন সন্তানের জন্য গর্বিত থাকবে চিরকাল।

আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আমিন।🤲

20/06/2025

রাজনৈতিক মামলায় এলাকার যাদের ধরিয়ে দিচ্ছেন ওদের তো আর ফাঁসি হবে না। মাস খানেক পর ঠিকই জামিনে বের হবে। ভবিষ্যতে সে বড় নেতাও হতে পারে। সে আপনার প্রতিবেশী হয়েই থাকবে।

প্রতিহিংসার ক্ষোভে আপনি যেটা করছেন তার চেয়ে ডবল আপনাকে ফেরত দিবে।

ওসি সাহেব কদিন পর ট্রান্সফার হয়ে চলে যাবে। কিন্তু যাকে ওসি সাহেবের কোটা পূর্ণ করতে ধরিয়ে দিচ্ছেন সে কিন্তু থাকবে।আপনার পাশেই থাকবে। মনে রাখবেন প্রতিবেশীকে শত্রু বানিয়ে ভালো থাকা যায় না। সে কিন্তু আপনার জানাযাতেও থাকবে। তাই ভবিষ্যতে নিজে ভালো থাকতে চাইলে প্রতিবেশী কে ভালো রাখুন। মনে রাখবেন গ্রামবাসী একদিন আপনার জানাযায় অংশগ্রহণ করবে।

রাজনৈতিক শত্রুতাকে ব্যক্তিগত শত্রুতার পরিনতি হবে খুবই ভয়াবহ হয় তাই এই ধরণের প্রবনতা থেকে সড়িয়ে নেয়া উত্তম!

13/03/2025

আমাদের মাগুরার বোন আছিয়া আর নেই - ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka