একজন সাধারণ মানুষ অ্যানথ্রাক্স আক্রান্ত পশু কিভাবে সহজেই চিনতে পারবে, এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেডিসিন বিভাগের সিনিয়র অধ্যাপক ও ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) পরিচালক ড. মো. মাহবুব আলম।
ভিডিও - বাকৃবি প্রেসক্লাব।
গবাদি প্রাণি সুরক্ষাসেবা কার্যক্রম - Livestock Risk Mitigation Program
Increasing resilience in livestock farming & protecting livestock farmers from financial losses
29/09/2025
*গবাদিপ্রাণি সুরক্ষা সেবা কার্যক্রম* এর আওতায় খামারী/সদস্যদের ছাগলে ভ্যাকসিন দেয়া হলো-
*সহযোগিতায়:* পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
*বাস্তবায়নে:* গ্রামীণ জন উন্নয়ন সংস্থা
*ভ্যাকসিনের নাম:* পিপিআর
*শাখা:* মিয়ারহাট
*স্থান:*মিয়ারহাট
18/09/2025
অ্যানথ্রাক্স (Anthrax) হলো একটি মারাত্মক সংক্রামক রোগ, যা Bacillus anthracis নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়। এটি প্রাণী ও মানুষের মধ্যে ছড়াতে পারে। বিশেষ করে গবাদি পশু যেমন – গরু, ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতি প্রাণীতে এ রোগ বেশি দেখা যায়।
অ্যানথ্রাক্সের কিছু গুরুত্বপূর্ণ দিক
1. কারক জীবাণু:
Bacillus anthracis – গ্রাম-পজিটিভ, স্পোর গঠনকারী ব্যাকটেরিয়া। স্পোর মাটিতে বহু বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
2. প্রাণীতে সংক্রমণ:
হঠাৎ মৃত্যু (sudden death) দেখা যায়।
রক্ত মুখ, নাক ও মলদ্বার দিয়ে বের হতে পারে।
লাশ ফোলাভাব দেখা দেয়।
3. মানুষে সংক্রমণ (Zoonotic):
আক্রান্ত প্রাণীর চামড়া, মাংস, হাড়, উল বা মাটি থেকে জীবাণু মানুষে ঢুকতে পারে।
ত্বকে ক্ষত তৈরি (cutaneous anthrax), ফুসফুসে (pulmonary anthrax), অন্ত্রে (gastro-intestinal anthrax) সংক্রমণ হতে পারে।
4. লক্ষণ:
ত্বকে কালো রঙের ক্ষত বা ঘা।
জ্বর, দুর্বলতা, শ্বাসকষ্ট (ফুসফুস আক্রান্ত হলে)।
পেটব্যথা, ডায়রিয়া (আন্ত্রিক আকারে)।
5. প্রতিরোধ:
আক্রান্ত পশুর মৃতদেহ না কেটে মাটির নিচে গভীরে পুঁতে ফেলা।
পশুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া।
আক্রান্ত পশুর সংস্পর্শ এড়ানো এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করা।
নিজে সতর্ক হই অন্যকে সতর্ক করি।
18/09/2025
গবাদিপ্রানী সুরক্ষা সেবা সেবা কার্যক্রম এর আওতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর ব্রাক্ষ্মরাজপুর শাখায় প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে সফল খামারীদেরকে গবাদিপ্রানী সুরক্ষায় দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
তারিখ: ১৭/০৯/২০২৫
স্থান: বেয়ারবাড়ি, ব্রক্ষ্মরাজপুর,সাতক্ষীরা
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন
17/09/2025
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর গবাদি প্রাণি সুরক্ষা সেবা কার্যক্রমের আওতায় শতফুল বাংলাদেশ এর দামকুড়া শাখায় গবাদি প্রাণির ভ্যাক্সিনেশন ক্যাম্প ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ১০৭ টি গরুকে তড়কা রোগের টিকা এবং ১৪৬ টি ছাগলকে পিপিআর রোগের টিকা দেওয়া হয়।
উক্ত ভ্যাক্সিনেশন ক্যাম্পে পিকেএসএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মো: হুমায়ূন কবীর (ডিজিএম), জনাব মো: মোফাজ্জল করিম (এজিএম) এবং মো. মাহমুদুর রহমান (ব্যবস্থাপক-কার্যক্রম) এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মো: হামিদ হোসাইন (সায়েন্টিফিক অফিসার-জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র), শতফুল বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মো: হুমায়ূন কবির (পরিচালক-কার্যক্রম), কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা সহ একাধিক কর্মকর্তাবৃন্দ।
ভ্যাকসিনেশন কার্যক্রম শেষে শতফুল বাংলাদেশ এর দামকুড়া শাখায় ৩০ জন সদস্যকে গবাদি প্রাণি লালন পালন ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dhaka
1207
