Dustu

Dustu

Share

Hi, This is Dustu,In a vlogger I I've a youtube channel please follow � me to get my videos everytime.

18/03/2021

মনে হচ্ছে আবার নতুন করে প্রেমে পড়ব😇😇😇😇

17/03/2021
13/03/2021
27/02/2021

#মুনষ্য_জীবন_বৃথা_নষ্ট_করবেন_না🌀🌀🌀🌀

👉 #যে ব্যক্তি বিগত জন্ম-জন্মান্তরে বহু সাধনের ফলে , এই পৃথিবীতে মুক্তিপথের দ্বারস্বরুপ মনুষ্য-জন্ম লাভ করেও অনিত্য জড় বিষয়ে আসক্ত হয়ে পড়ে , তাকে অবশ্যই আত্মহত্যাকারী এবং বঞ্চিত বলে বিবেচনা করতে হবে।🍁🍁

👉 #এই জড় জগতে মানুষ ইন্দ্ৰিয় সুখভোগের স্বল্প সাফল্য লাভের জন্য বিভিন্ন কাৰ্যকলাপে যুক্ত হয় । স্বকাম কৰ্মীরা অত্যন্ত কঠিন কৰ্মে ব্যস্ত থাকে এবং তার ফলে তারা বড় বড় কলকারখানা খোলে , বিশাল নগরী নিৰ্মাণ করে , বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার করে , ইত্যাদি । মৃত্যুর কাছেকাছি এসে মনে করে সারাজীবন ভোগ ঐশ্বর্য লিপ্ত থেকেছিল আবার পরলোকেও ভোগ করতে হবে বিধায় এমন বলা যায় যে , তারা স্বৰ্গলোকে উন্নীত হওয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল যজ্ঞ করে।🍁🍁

👉 #তেমনই , যোগীরা সেই একই উদ্দেশ্য - সাধনের জন্য কঠোর যোগসাধনা করছে । জ্ঞানীরা জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য দাৰ্শনিক চিন্তায় মগ্ন । এইভাবে সকলেই কেবল ইন্দ্ৰিয়সুখ ভোগের জন্য অত্যন্ত কঠিন সমস্ত কাৰ্যে যুক্ত । তাদের সকলকেই ইন্দ্ৰিয়সুখ ভোগের কাৰ্যকলাপ যুক্ত বলে মনে করা হয় , কারণ তারা সকলেই জড় জগতে কিছু সুবিধা অৰ্থাৎ বিষয় লাভ করতে চাইছে ।

👉 #প্ৰকৃতপক্ষে এই সমস্ত স্বকামকর্মীদের কাৰ্যকলাপের ফল অনিত্য সেই সম্বন্ধে ভগবদগীতায় শ্ৰীকৃষ্ণ নিজেই বলেছেন,
''অন্তবং তু ফলং তেষাম''
''অর্থাৎএই ফল যারা দেবতাদের পূজা করে তা সীমিত এবং অনিত্য”।
তেমন যোগী , কৰ্মী ও জ্ঞানীদের কাৰ্যকলাপের ফল ক্ষণস্থায়ী ।

👉 #ভগবান শ্ৰীকৃষ্ণ আবার বলেছেন, ''তদ ভবত্যল্পমেধসাম্'' —🍁🍁

👉 #অর্থাৎ তা কেবল অল্পবুদ্ধি - সম্পন্ন মানুষদের জন্য এই বিষয় , ইন্দ্ৰিয় সুখভোগ''। 🍁🍁

👉 #স্বকামকৰ্মীরা সোজাসুজিভাবে বলে যে, তারা ইন্দ্ৰিয়সুখ ভোগ করতে চায়।
যোগীরাও ইন্দ্ৰিয়সুখ চায় , তবে তারা তা চায় উচ্চ স্তরে । তারা যোগ অভ্যাস করে নানা রকম অলৌকিক শক্তি প্ৰদৰ্শন করতে চায় । তাই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অথবা মহৎ থেকে মহত্তর হওয়া , অথবা পৃথিবীর মতো একটি গ্ৰহ সৃষ্টি করা , কিংবা বৈজ্ঞানিকদের মতো নানা রকম আশ্চৰ্যজনক যন্ত্ৰ আবিষ্কার সাধনে করার জন্য অত্যন্ত কঠোর সাধনা করে ।
তেমনই , জ্ঞানীরাও ইন্দ্ৰিয়তৃপ্তি ব্যস্ত , কারণ তারা চায় ভগবানের সঙ্গে এক হয়ে যেতে । এইভাবে এই সমস্ত কাৰ্যকলাপের উদ্দেশ্য হচ্ছে উচ্চ অথবা নিন্ন স্তরের ইন্দ্ৰিয়তৃপ্তি সাধন । 🍁🍁

👉 #ভক্তেরা কিন্তু ইন্দ্ৰিয়তৃপ্তি সাধনের ব্যাপারে একেবারেই আগ্রহী নন , তারা কেবল ভগবানের সেবা করার সুযোগ লাভ করেই সন্তুষ্ট । যেহেতু তারা সর্ব অবস্থাতেই সন্তুষ্ট , তাই তাদের অপ্রাপ্য কিছুই নেই , কারণ তারা ভগবানের সেবায় সম্পূৰ্ণরুপে যুক্ত।🍁🍁

👉 #কেউ যখন বিশাল সাগর উত্তীৰ্ণ হতে চায় , তখন তার একটি সুদৃঢ় নৌকার প্রয়োজন হয় । কথিত হয় যে , অজ্ঞানের সমুদ্ৰ অতিক্ৰম করার জন্য , এই মনুষ্য - শরীর হচ্ছে একটি অতি সুন্দর নৌকা । এই মনুষ্য শরীর ধারন করলে একজন সদগুরু লাভ করা যায় যিনি অতি সুদক্ষ কৰ্ণধারের সাহায্য লাভ করা যায় এবং শ্ৰীকৃষ্ণের কৃপারুপ সাধন ভজন, গীতা, ভাগবত ও হরিনামের অনুকুল বায়ুও পাওয়া যায় ।
এই অনুকুল বায়ু হচ্ছে শ্ৰীকৃষ্ণের উপদেশ , মনুষ্যশরীর হচ্ছে নৌকা এবং শ্ৰীগুরুদেব হচ্ছেন কৰ্ণধার । শ্ৰীগুরুদেব জানেন কিভাবে পাল খাটাতে হবে , যার ফলে অনুকুল বায়ুর সুযোগ নেওয়া যায় এবং তিনি সেই নৌকার হাল ধরে গন্তব্যস্থলে নিয়ে যান । 🍁🍁

👉 #কিন্তু কেউ যদি এই সুযোগের সদ্ব্যবহার না করে , তা হলে সে তার মনুষ্য - জীবন বৃথা নষ্ট করছে । এইভাবে সময় ও জীবনের অপচয় করা আত্মহত্যা করারই সামিল। 🍁🍁

👉 #মানুষ্য - জীবন লাভ করার পরেও কেউ যদি ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রস্তুতি না করে , তা হলে সে প্রকৃতপক্ষে বোকা, বুদ্ধ বা গাঁধা। ভগবদ্ধামে ফিরে যেতে ভগবভক্তির বিধি সম্পাদন করা ছাড়া মুনষ্য জীবনের আর কোন উপায় আছে এমন কথা ভগবান শ্রীকৃষ্ণ কখনও বলেন নি।। হরেকৃষ্ণ।।🍁🍁

👉 #সদগুরুর আশ্রয় নিন।।জয় ভগবান শ্রীকৃষ্ণ🍁🍁

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka