30/04/2026
১লা মে | মহান মে দিবস
আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল পরিশ্রমী শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা, এগিয়ে চলে দেশ, পূরণ হয় আমাদের স্বপ্ন। তাদের ত্যাগ, পরিশ্রম ও অবদানের প্রতি জানাই অকৃত্রিম সম্মান।
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, শ্রমিকের অধিকার হোক সুরক্ষিত, সমতা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে উঠুক একটি সুন্দর সমাজ।
সবাইকে জানাই মে দিবসের আন্তরিক শুভেচ্ছা।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, Project Bangladesh Foundation - PBF
.….........…....................... eglish version
1 May | International Workers’ Day
Warm greetings and deep respect to all hardworking working people on this International Workers’ Day.
Civilization is built on the sweat of workers. Nations move forward, and our dreams take shape through their dedication, sacrifice, and relentless effort. We express our sincere appreciation for their invaluable contributions.
May the dignity of labor be upheld,
May workers’ rights be protected,
And may a just and equitable society be established for all.
Wishing everyone a heartfelt Happy May Day.
21/04/2026
✅ আপনার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম থেকে সুরক্ষিত রাখতে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে যান ও বিনামূল্যে এক ডোজ টিকা নিশ্চিত করুন।
দেশে হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ২০ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।
✅ আপনার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম থেকে সুরক্ষিত রাখতে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে যান ও বিনামূল্যে এক ডোজ টিকা নিশ্চিত করুন।
W/ Directorate General of Health Services World Health Organization Bangladesh Ministry of Health and Family Welfare EPI Bangladesh Gavi, the Vaccine Alliance
13/04/2026
প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা
🏵️ ১লা বৈশাখ, ১৪৩৩ সন 🪁
13/04/2026
হাম থেকে কীভাবে সুরক্ষিত থাকা যায়❓
জেনে নিন এবং আজ থেকেই সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। 👇
সৌজন্যে : UNICEF
02/04/2026
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন থেকে স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পেরে আমরা গভীরভাবে গর্বিত।
এই পথচলায় আমাদের পাশে থেকে অনুপ্রেরণা ও সহযোগিতা দেওয়ার জন্য সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
..................................................
English Version:
We are deeply proud to have engaged dedicated volunteers from Project Bangladesh Foundation - PBF in this important national program.
We extend our heartfelt gratitude and appreciation to everyone who has supported and stood by us throughout this journey.
26/03/2026
না, এটি কোনো যুদ্ধবিধ্বস্ত দেশের দৃশ্য নয় এটি ঈদের আনন্দে ঘরে ফেরা শান্তিপ্রিয় বাংলাদেশের একটি সাধারণ দিনের নির্মম প্রতিচ্ছবি। যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রত্যেকেই ছিলেন আপনজনদের কাছে ফিরতে উদগ্রীব, এক বুক ভালোবাসা আর আনন্দ নিয়ে পথে বের হওয়া মানুষ। কিন্তু যেখানে অনিয়ম ও অব্যবস্থাপনা প্রতিনিয়ত বাস্তবতা, সেখানে এমন দুর্ঘটনা যেন অস্বাভাবিক নয়, বরং একপ্রকার নিয়মে পরিণত হয়েছে।
প্রশ্ন থেকে যায় আর কত প্রাণ ঝরলে আমরা সচেতন হবো? মৃত মানুষগুলোর অপরাধ কী ছিল? কেন আজও এই দেশে ঘর থেকে বের হলে জীবিত বা অক্ষত অবস্থায় ফিরে আসার নিশ্চয়তা নেই? একটি রাষ্ট্রব্যবস্থার মৌলিক দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অথচ বারবার আমরা তার ব্যর্থতার করুণ উদাহরণ প্রত্যক্ষ করছি।
দৌলতদিয়া ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে অর্ধশতাধিক যাত্রীসহ নদীতে পতিত হওয়ার এই মর্মান্তিক ঘটনায় ইতোমধ্যে ২৩ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি প্রাণহানি কেবল একটি সংখ্যা নয় একটি পরিবার, একটি স্বপ্ন, একটি পৃথিবীর অবসান।
আর কত লাশের মিছিল হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার ও প্রশাসন কার্যকরভাবে জেগে উঠবে? কবে আমরা একটি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও নিরাপদ ব্যবস্থাপনা কাঠামো দেখতে পাবো?
আমরা ‘প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন’ পরিবার গভীর শোক প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এখনই সময়, এই ভেঙে পড়া সিস্টেমকে পুনর্গঠনের।
......................... english version 👇
No, this is not a scene from a war-torn country—this is a tragic reflection of an ordinary day in peaceful Bangladesh during Eid, when people were returning home with joy in their hearts. Those who lost their lives were simply on their way back to their loved ones, carrying happiness and anticipation. But in a system where irregularities and mismanagement are routine, such disasters no longer seem extraordinary—they have, alarmingly, become almost normal.
The question remains: how many more lives must be lost before we become truly aware? What was the fault of those who died? Why is there still no guarantee that a person who leaves home will return alive and unharmed? Ensuring the safety of citizens is one of the fundamental responsibilities of any state, yet time and again we are forced to witness its painful failure.
In this heartbreaking incident at Daulatdia ferry terminal, a bus lost control and plunged into the river carrying over fifty passengers. So far, 23 lifeless bodies have been recovered. Each life lost is not just a number—it is a family shattered, a dream extinguished, an entire world brought to an end.
How many more processions of dead bodies will it take for the concerned authorities, the government, and the administration to truly awaken and act? When will we finally see a disciplined, accountable, and safe system in place?
We, the Project Bangladesh Foundation - PBF family, express our deepest condolences over this tragedy and strongly urge the authorities to take strict and practical measures to prevent such incidents in the future, ensuring their proper implementation. The time to rebuild this broken system is now.
25/03/2026
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🕊️🕊️