29/05/2026
কারণ তোমাকে ভুলে যাওয়া মানে
আমার ভালোবাসাটাকেই অস্বীকার করা,
আর আমি চাই না আমার ভালোবাসার কোনো বদনাম হোক.
হয়তো তুমি এটাকে আমার দুর্বলতা বলবে
হয়তো বলবে আমি অসহায়-কিন্তু সত্যিটা হলো,
কিছু অনুভূতি আছে যা ইচ্ছে করলেই মুছে ফেলা যায় না.
যতই চেষ্টা করি,
তোমার স্মৃতি ঠিকই ফিরে আসে নীরব কোনো রাতের মতো
গভীর আর একাকী হয়ে।
যদি কোনোদিনও তোমার মনে আমার কথা না আসে,
তবুও আমার কোনো দুঃখ থাকবে না-
কারণ সব অনুভূতি তো স্মৃতিতে বাঁধা পড়ে না,
কিছু ভালোবাসা থাকে আকাশের নক্ষত্রের মতো-
দেখা যায় না সবসময়, তবুও তারা নিভে যায় না কখনোই
তোমার জীবনের আলোয় আমি যদি শুধু একটুকরো ছায়া হয়েই থাকি,
তবুও সেই ছায়ার ভেতরেই আমি খুঁজে নেবো আমার
ছোট্ট একটা আশ্রয়-
অভিমানহীন, নীরব, অথচ গভীর এক স্বীকৃতিতে ভরা
কারণ ভালোবাসা মানেই তো সবসময় কাছে পাওয়া নয়
কখনো কখনো দূরত্বেই লুকিয়ে থাকে তার সবচেয়ে সত্য, সবচেয়ে গভীর রূপটা...
তাই যতদিন বাঁচবো, দূর থেকেই ভালোবাসবো
তোমাকে-নিঃশব্দে, নির্লোভে, কোনো প্রত্যাশা ছাড়াই...
শুধু একটুখানি অনুভূতি হয়ে,
যা তোমার অজান্তেই বেঁচে থাকবে আমার ভেতরে!💔😅