23/02/2026
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে 'কৃষক কার্ড' চালু সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এরআগে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সঙ্গে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন।
19/02/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
19/02/2026
দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতিনিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি অথবা জোর-জবরদস্তি নয়; আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।
-তারেক রহমান
প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১৮ ফেব্রুয়ারি ২০২৬
19/02/2026
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।
আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপি’র নির্বাচনী অঙ্গীকার 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এই সভা অনুষ্ঠিত হয়।
#সবারআগেবাংলাদেশ
#বিএনপি
19/02/2026
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয়।
19/02/2026
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার সকালে (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে নিজের দফতরে দ্বিতীয় দিন অফিস করতে আসেন।
এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত জানান।