24/06/2023
ভুসুকুপাদ
[দশম-একাদশ শতাব্দী|
চর্যাপদ
..অপণা মাঁসে হরিণা বৈরী ।
খনহ ণ ছাড়ই ভুসূকু অহেরী ॥
[অংশ]
॥ আধুনিক বাংলায় রূপান্তর
আপন মাংসের জন্যই হরিণ সকলের
শত্রু ।
এক মুহূর্তের জন্যও শিকারী
ভুসূকু (তাকে) ছাড়ে না ।
সুত্রঃ শিশু কিশোর কবিতার হাজার বছর।
22/05/2023
#পূজা-প্যাণ্ডেলে
#নীরেন্দ্রনাথ চক্রবর্তী
দুর্গাপূজার প্যাণ্ডেলে আজ
আলোর বৃষ্টি ঝরে,
কিন্তু সরস্বতীর দিকে
দৃষ্টি যখন পড়ে,
অমনি আমার বুকের মধ্যে
ধড়াস ধড়াস করে।
ধড়াস ধড়াস করে, ও ভাই,
ধড়াস ধড়াস করে ।
কারণ তাঁকে দেখবামাত্র
অমনি মনে পড়ে,
বার্ষিক পরীক্ষা হবে
ষোলই নভেম্বরে।
বার্ষিক পরীক্ষা হবে
ষোলই নভেম্বরে।
ফল যদি হয় খারাপ, তবে
প্রচণ্ড থাপ্পড়ে
শুনেছি আমার মাণ্ডু নাকি
থাকবে না আর ধড়ে।
ছবিঃ নির্মল দাশ।
25/10/2022
চয়নিকা
তৃতীয় ভাগ
আর্কাইভ কপি।
02/07/2022
শরৎদিনের ছবি
#বন্দেআলীমিয়া
চলো গো খোকন মাঠে যাই মোরা—দেখিবে সেথায় আজ
দূরের আকাশ আসিয়া নেমেছে সবুজ মাঠের মাঝ।
চারিদিকে আজ শরৎ দিনের উৎসব আয়োজন
ধান ক্ষেতে ক্ষেতে দুষ্টু বাতাস দোলা দেয় অনুখন।
মাঠে নেমে মোরা ‘আলপথ ধরি’ যাইব সুমুখ পানে
দেখিবে কোথাও ফসলের জমি—খানাডোবা কোনোখানে।
ডোবায় ফুটেছে সাপ্লার কুঁড়ি অজানা ফুলের দল
বানের জলের চলিতেছে স্রোত শোনা যায় কোলাহল।
ভেসে যায় ধীরে কচুরির পানা— খলসে মাছের ঝাঁক
শোনা যায় সেথা দূর হতে আসে ঘুঘুর মধুর ডাক।
শরৎদিনের সাদা মেঘগুলি নীলাকাশে ভেসে যাবে
তখন চিলেরা মাথার ওপরে ঘুরপাক শুধু খাবে।
মুঠি ভরি তুমি তুলিয়া লইবে সাপ্লা কুমুদ ফুল
কী যে ভালো তোমা দেখাইবে খোকা কেহ নহে সমতুল।
বিলের কিনারে পৌঁছিয়ে মোরা উঠিব ডিঙির নায়
নাও ভেসে যাবে ভাটির টানেতে সুমুখের ওই গাঁয়।
26/05/2022
বিষকন্যা
মঞ্জুশ্রী চৌধুরী।
26/05/2022
প্রোফেসর শঙ্কু
সত্যজিৎ রায়।