16/02/2022
অদ্য ১৫.০২.২০২২ তারিখ এয়ার কমোডর মোঃ বদরুল আমিন মহোদয়ের আমন্ত্রণে বিমান সদর দপ্তরের (Air Headquarter) ১.২ কি.মি এবং ১.৩ কি.মি দৈর্ঘ্যের দুটি লেক পরিদর্শন করি। একটি লেকে মৎস্য অধিদপ্তরের কারিগরি সহায়তা ও পরামর্শে চাষ কার্যক্রম চলমান রয়েছে। অপরটির সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। সংস্কার শেষে শোভা বর্ধনের পাশাপাশি মৎস্যচাষের উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি।
10/02/2022
এসডিজি-১১ঃ টেকসই নগর ও জনবসতি।
"অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ,অভিঘাতসহনশীল এবং টেকসই নগর ও জনবসতি।"
এর জন্য প্রয়োজন নগরের করোনারী ধমনী হিসেবে তুলনীয় খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ ও গতিপথ উদ্ধার করা। উদ্ধার হলে নান্দনিক ও পরিচ্ছন্ন নগরীর পাশাপাশি সুযোগ সৃষ্টি হতে পারে Recreational Fishing এর।
10/02/2022
অদ্য ১০.০২.২০২২ মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে সদরঘাট হতে ১৭০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ৭টি এতিমখানা ও ২০০জন দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ অপরাধে ৯ জনের বিরুদ্ধে ২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
ইলিশ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
29/09/2021
"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই স্লোগানকে প্রতিপাদ্য নিয়ে গত ২৮ আগস্ট-০৩ সেপ্টেম্বর ২০২১ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি লেকে প্রতি বছর মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম গ্রহণ করা হয়। তবে এ বছর ২৮ সেপ্টেম্বর ২০২১ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২১ ধানমন্ডি লেকে রুই জাতীয় মাছের ৩০০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেয়া কর্মপরিকল্পনা ও নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি গতিশীল ও শক্তিশালী মন্ত্রণালয় হিসেবে পরিণত হয়েছে যার ফল গত এক যুগ ধরে বাংলাদেশের জনগণ পাচ্ছে। তিনি আরোও বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাওয়ার ফলে ''মাছে-ভাতে বাংগালী'' হিসেবে এদেশের হারানো ঐতিহ্য ফিরে পেয়ে স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে ৩য় ও সেই সাথে আমাদের গর্ব ''রুপালি ইলিশ'' উৎপাদনে বিশ্বে আমরা প্রথম এবং এই ইলিশ এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। প্রধান অতিথি বক্তব্যের শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে জনাব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মহোদয় বলেন, জাতির পিতা দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার করে দেশকে সোনার বাংলায় পরিণত করার স্বপ্ন দেখতেন। জাতির পিতার আমৃত্যু লালিত এই স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মৎস্য খাতকে অধিক গুরুত্ব প্রদান করে আসছেন। তাঁর সুষ্পষ্ট নির্দেশনায় বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ বিশ্বে মৎস্য উৎপাদনের বিভিন্ন ক্যাটাগরিতে ঈর্ষান্বিত অবস্থান ধরে রেখেছে।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব আজিজুল হক, পরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ আলমগীর, উপপরিচালক (প্রশাসন), মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ; জনাব মোঃ জিল্লুর রহমান, উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগ, ঢাকা সহ মৎস্য অধিদপ্তরের সম্মানিত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়, ব্যবস্থাপনা ও উপস্থাপনায় ছিলেন জনাব মুহাম্মদ মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকা।
12/08/2021
আমাদের প্রিয় সহকর্মী জনাব মোঃ কামরুল হাসান সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সাভার এর শ্রদ্ধেয় পিতা করোনা আক্রান্ত হয়ে আজ সকাল ১০:৪৫ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন
01/08/2021
যেখানে ঘুমিয়ে আছো, শুয়ে থাকো
বাঙালির মহান জনক
তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয়কণ্ঠ
শৌর্য আর অমিত সাহস
টুঙ্গিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো
তোমার সাহস নেবে।
নেবে ফের বিপ্লবের দুরন্ত প্রেরণা।
28/07/2021
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ঢাকার সিনিয়র সহকারী পরিচালক জনাব আয়েশা সিদ্দিকার মমতাময়ী মা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। ইন্না-লিল্লাহে ওয়াইন্নাহ ইলাইহে রাজিওন।
মহান আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন।
প্রিয় সহকর্মীর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।