09/12/2024
ফেসবুকের এই বিজ্ঞাপন এবং পেইজটি ফেইক, ভূয়া এবং প্রতারণামূলক। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। এরকম কোন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় নি।
এই ভূয়া পেজটি রিপোর্ট করুন:
https://www.facebook.com/profile.php?id=61569964315623&mibextid=যব্বক্বল
05/05/2024
‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪’ উদযাপন সংক্রান্ত তথ্যঃ
তারিখঃ ৯মে ২০২৪ হতে ১৫মে ২০২৪
উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হল
প্রতিপাদ্যঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টিমানে
27/03/2024
“Conduct Child Profile Estimates and Costing Model Development to Reduce Child Under-nutrition in Selected Coastal Area of Bangladesh” শীর্ষক গবেষণার ভ্যালিডেশন সভা গত ২৫-০৩-২০২৪ ইং তারিখ লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা: মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ডাঃ শিব্বির আহমেদ ওসমানী মহোদয়, যুগ্ম সচিব (জনস্বাস্থ্য অধিশাখা), স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য ইন্সটিটিউট এর সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মো নাসির উদ্দিন মহোদয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যুগ্ন সচিব মোহাম্মাদ ফজলে আজিম মহোদয়, যুগ্ম সচিব (ইউনিয়ন পরিষদ ),স্থানীয় সরকার বিভাগ । সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের কর্মরতাগণ ছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি কমাতে child profile estimates এবং এর costing model তৈরি বিষয়ে চলমান গবেষণার প্রাথমিক ডাটা থেকে প্রাপ্ত key findings নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
19/03/2024
“Conduct Child Profile Estimates and Costing Model Development to Reduce Child Under-nutrition in Selected Coastal Area of Bangladesh” শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল পর্যালোচনা এবং অধিকতর দিকনির্দেশনার জন্য বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় কর্তৃক গঠিত এডভাইজরি কমিটির দ্বিতীয় সভা ১৯-০৩-২০২৪ ইং তারিখ বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা: মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সম্মানিত সভাপতি এবং প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শহিদুল্লাহ মহোদয়, জনস্বাস্থ্য ইন্সটিটিউট এর সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মো নাসির উদ্দিন মহোদয় এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ মহোদয়। সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের কর্মরতাগণ ছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি কমাতে child profile estimates এবং এর costing model তৈরি বিষয়ে চলমান গবেষণার প্রাথমিক ডাটা থেকে প্রাপ্ত key findings নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
30/01/2024
আজ ৩০ _০১-২০২৪ ইং কুড়িগ্রাম জেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যকারিতা, বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন এর অগ্রগতি মনিটরিং বিষয়ক কার্যক্রম কুড়িগ্রাম জেলা পরিষদ কার্যালয় এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের কর্মপরিকল্পনার অগ্রগতি এবং কমিটির কার্যকারিতা বিষয়ক বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়। সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. জুবাইদা নাসরীন মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় এর একটি টীম অংশগ্রহণ করে। সভায় কুড়িগ্রাম জেলার সুযোগ্য সিভিল সার্জন এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মো. মঞ্জুর - এ- মুর্শেদ সভাপতিত্ব করেন৷ এসময় জেলা পুষ্টি সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধি, উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
30/01/2024
আজ ২৯-০১-২০২৪ ইং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যকারিতা, বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন এর অগ্রগতি মনিটরিং কার্যক্রম উপজলা নির্বাহী কমকর্তার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের কর্মপরিকল্পনার অগ্রগতি এবং কমিটির কার্যকারিতা বিষয়ক চেকলিস্ট অনুযায়ী বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়। সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. জুবাইদা নাসরীন মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় এর একটি টীম অংশগ্রহণ করে। এ সময় ফুলবাড়ি উপজলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম রাব্বানী সহ পুষ্টি সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
28/01/2024
অদ্য ২৮/০১/২০২৪ তারিখ বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সভাকক্ষে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (২০১৬-২০২৫) এর পুষ্টি বিষয়ে অ্যাডভোকেসী ও যোগাযোগ প্লাটফর্মের ৯ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা: জুবাইদা নাসরীন, এছাড়াও সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মোঃ শাহ গোলাম নবী, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোঃ মিজানুর রহমান, আইএনএফএস, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরিচালক ডা. খালেদা ইসলাম এবং বিভিন্ন মন্ত্রনালয়, অধিদপ্তর ও বিভাগসমূহের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন উন্নয়ন সহোযোগী সংস্থা সমূহের প্রতিনিধিবৃন্দ।
সভায় পুষ্টি বিষয়ে অ্যাডভোকেসী ও যোগাযোগ প্লাটফর্মের ২০২৩ এর কর্মপরিকল্পনা পর্যালোচনা, ২০২৪ এর কর্মপরিকল্পনায় করনিও বিষয়ক আলোচনা, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের নিউজলেটারের পরবর্তী প্রকাশনার বিষয়বস্তুসহ বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা হয়।
24/01/2024
আজ ২৪-০১-২০২৪ইং তারিখ রাঙামাটি জেলার পুষ্টি সমন্বয় কমিটির কার্যকারিতা, বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এর অগ্রগতি মনিটরিং কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা পরবর্তী আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়। এই কার্যক্রমে অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব ডা. মোঃ আখতারুজ্জামান , বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. জুবাইদা নাসরীন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, ডেপুটি সিভিল সার্জন, প্রেসক্লাবের সভাপতিসহ জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।কর্মকর্তাগণ মনিটরিং চেকলিস্ট পূরণ এবং মতামত প্রদানের মাধ্যমে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন।
23/01/2024
“Conduct Child Profile Estimates and Costing Model Development to Reduce Child Under-nutrition in Selected Coastal Area of Bangladesh” শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল পর্যালোচনা এবং অধিকতর দিকনির্দেশনার জন্য বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় কর্তৃক গঠিত এডভাইজরি কমিটির প্রথম সভা আজ ২৩-০১-২০২৪ ইং তারিখ বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. জুবাইদা নাসরীন মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সম্মানিত সভাপতি এবং প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শহিদুল্লাহ মহোদয়, জনস্বাস্থ্য ইন্সটিটিউট এর সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মো নাসির উদ্দিন মহোদয় এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ মহোদয়।সভায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি কমাতে child profile estimates এবং এর costing model তৈরি বিষয়ে চলমান গবেষণার প্রাথমিক ডাটা থেকে প্রাপ্ত key findings নিয়ে বিস্তারিত আলোচনা হয়
17/01/2024
দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনা (২০১৬-২০২৫) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর পুষ্টি পরিবীক্ষণ, মূল্যায়ন ও গবেষণা প্লাটফর্মের ১৫ তম সভা আজ ১৭-০১-২০২৪ ইং তারিখে অত্র অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় এর দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডাঃ জুবাইদা নাসরীন মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক ডাঃ মো নাসির উদ্দিন মহোদয়। উক্ত সভায় জাতীয় পুষ্টি নীতি ২০১৫ রিভিউ এর হালনাগাদকরণ সম্পর্কে আলোচনা করা হয়। রিভিউ এর উদ্দেশ্যে বিভিন্ন দফতরের সমন্বয়ে পুষ্টি প্রত্যক্ষ, পরোক্ষ এবং ক্রস কাটিং ইস্যু সম্পর্কিত তিনটি টাস্ক গ্রুপ করার প্রস্তাবনা আসে। এছাড়াও বিদ্যমান পুষ্টি প্রোফাইল নিয়মিত আপডেট করার বিষয়ে কার্যকর আলোচনা করা হয়। সভায় বিভিন্ন দফতর এর ডেস্ক লেভের কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
11/01/2024
Conduct Child Profile Estimates and Costing Model Development to Reduce Child Under-nutrition in Selected Coastal Area of Bangladesh” শীর্ষক গবেষণায় সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কর্তৃক গঠিত টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা আজ (১১-০১-২০২৪) বাংলাদেশ পুষ্টি পরিষদ এর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. জুবাইদা নাসরীন মহোদয় এর সভাপতিত্বে আয়োজিত হয়েছে।
কর্মশালায় পুষ্টি পরিষদ এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Under five years children এর অপুষ্টি কমাতে child profile estimates and costing model এর গুরুত্ব, এই বিষয়ে চলমান স্টাডির ডাটা থেকে প্রাপ্ত key findings নিয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়।
18/12/2023
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে উক্ত জেলার পুষ্টি সমন্বয় কমিটির কার্যকারিতা, বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এর অগ্রগতি মনিটরিং কার্যক্রম বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. জুবাইদা নাসরীন এঁর নেতৃত্বে উক্ত কার্যালয়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালকের সমন্বয়ে গঠিত একটি দল, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।