30/05/2026
ট্রাফিক মিরপুর বিভাগের চেকপোস্ট কার্যক্রম চলমান!
Law Enforcement Agency
30/05/2026
ট্রাফিক মিরপুর বিভাগের চেকপোস্ট কার্যক্রম চলমান!
26/05/2026
26/05/2026
সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩
ডিসি ট্রাফিক মিরপুর জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার স্যারের গোয়েন্দা তথ্য ও দিকনির্দেশনার ভিত্তিতে গরু ও ছাগলসহ একটি ছিনতাইকৃত পিকআপ উদ্ধার করেছে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা। এ ঘটনায় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২:৫০ ঘটিকায় ট্রাফিক মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সার্জেন্ট মোঃ রানা ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিরত অবস্থায় বেতার যন্ত্রের মাধ্যমে একটি গরুভর্তি পিকআপ ছিনতাইয়ের সংবাদ পান।
পরবর্তীতে টিআই জনাব গোলাম মোস্তফা এর নির্দেশনায় অভিযান পরিচালনা করে গাবতলী এলাকায় ছিনতাইকৃত পিকআপটি আটক করা হয়। উদ্ধারকৃত পিকআপে ৬টি গরু ও ২টি ছাগল পাওয়া যায়।
এ সময় মোঃ সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মোঃ অন্তর (২৮) নামে ৩ জনকে আটক করা হয়, এবং আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে ট্রাফিক মিরপুর বিভাগের তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে।
25/05/2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত যাত্রা নিশ্চিতকরণে গাবতলী এলাকার সার্বিক পরিস্থিতি এবং পশুরহাট কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণে অদ্য গাবতলী এলাকা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
পরিদর্শনকালে তিনি গাবতলী পশুরহাট, টার্মিনাল ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও পশুরহাট সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
ঈদকে কেন্দ্র করে পশুবাহী যানবাহন, দূরপাল্লার বাস ও সাধারণ যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে ক্রেতাসাধারণ ও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
25/05/2026
জরুরি বিজ্ঞপ্তি!
এই মুহুর্তে মিরপুর-১০!
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলমান আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখতে ডিসি ট্রাফিক মিরপুর স্যারের দিকনির্দেশনায় টিম ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলকে ধৈর্য ধারণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ করা যাচ্ছে।
21/05/2026
ট্রাফিক এলার্ট! যান চলাচল ব্যাহত!
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বর, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-২, সনি স্কয়ার, কাজীপাড়া ও শেওড়াপাড়া, তালতলা, কালশি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
উক্ত পথে চলাচলকারী সকলকে ধীরস্থিরভাবে চলাচল করার পাশাপাশি আগারগাঁও ও ৬০ ফিট সড়কসহ বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ডিসি ট্রাফিক মিরপুর জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার স্যারের দিকনির্দেশনায় টিম ট্রাফিক মিরপুর বিভাগ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যগণ সম্মিলিতভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্মানিত নগরবাসীর, আসসালামুআলাইকুম! ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং সিটি কর্পোরেশন কতৃক শুয়ারেজ লাইন সম্প্রসারণ কাজের অংশ হিসেবে রাস্তার উভয় পাশে খোঁড়াখুঁড়ি চলমান থাকায় মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে।
এমতাবস্থায়, উক্ত সড়ক ব্যবহারকারী যাত্রীসাধারণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডিসি ট্রাফিক মিরপুর মহোদয়ের দিকনির্দেশনায় ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
16/05/2026
মানবিক পুলিশিংয়ের অনন্য উদ্যোগ: গাবতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প বাহাউদ্দীন তালুকদার : ব্যস্ত নগর জীবনের মাঝেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে গাবতলী বাস টার্মিনা...