Reintegration of Returning Migrants - WEWB

Call Website Contact the organization

Reintegration of Returning Migrants - WEWB Reintegration of Returning Migrants

Reintegration of Returning Migrants
Ensuring migrant workers' welfare through legal aid, financial support, reintegration assistance, scholarships, and insurance for a secure future.

রেইজ প্রকল্পের আওতায় প্রবাসী কল্যাণ সেন্টার, ফেনীর উদ্যোগে ১০০ জন প্রত্যাগত অভিবাসী কর্মীর ৪৫ কর্মদিবসব্যাপী প্রশিক্ষণ গ...
17/10/2026

রেইজ প্রকল্পের আওতায় প্রবাসী কল্যাণ সেন্টার, ফেনীর উদ্যোগে ১০০ জন প্রত্যাগত অভিবাসী কর্মীর ৪৫ কর্মদিবসব্যাপী প্রশিক্ষণ গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল আমিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফেনী। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ মাসুদ পারভেজ, সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টার, ফেনী। সভাপতিত্ব করেন জনাব জসীম উদ্দিন, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফেনী।

প্রবাসী কল্যাণ সেন্টার, টাঙ্গাইলের উদ্যোগে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে টিটিসি, কালিহাতী, টাঙ্গাইলে ৩০ দিনব্যাপী ইলেকট্রিক্...
13/10/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, টাঙ্গাইলের উদ্যোগে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে টিটিসি, কালিহাতী, টাঙ্গাইলে ৩০ দিনব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি, কালিহাতী, টাঙ্গাইলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন পথ সৃষ্টি হয়েছে। রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষতা উন্নয়নে কালিহাতী টিটিসি সব সময় কাজ করে যাবে।

12/10/2026

এসএসসি/সমমান-২০২৬, এইচএসসি/সমমান-২০২৫ ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-২০২৫ ক্যাটাগরিতে প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান।

রেইজ প্রকল্পের আওতায় প্রবাসী কল্যাণ সেন্টার, খুলনার উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার...
11/10/2026

রেইজ প্রকল্পের আওতায় প্রবাসী কল্যাণ সেন্টার, খুলনার উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিদেশফেরত প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশফেরত নারী কর্মীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন ও সমাজে মর্যাদাপূর্ণভাবে পুনঃএকত্রীকরণের পথ সুগম হবে।

দক্ষতা অর্জন • আত্মকর্মসংস্থান • টেকসই পুনঃএকত্রীকরণ

#প্রবাসীকল্যাণসেন্টার #নারীরক্ষমতায়ন #আয়বর্ধকপ্রশিক্ষণ

প্রবাসী কল্যাণ সেন্টার, লক্ষ্মীপুরের উদ্যোগে লক্ষ্মীপুর টিটিসিতে চলমান ইলেকট্রিক্যাল প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম ও প্র...
08/10/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, লক্ষ্মীপুরের উদ্যোগে লক্ষ্মীপুর টিটিসিতে চলমান ইলেকট্রিক্যাল প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ গ্রহণের কিছু মুহূর্ত।

এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আধুনিক ইলেকট্রিক্যাল কাজের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান, দক্ষতা এবং নিরাপদভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।

প্রবাসী কল্যাণ সেন্টার, নওগাঁর উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রানীনগরে ইলেকট্রিক ট্রেডে ৪০ জন ও অটোমোটিভ ট্...
07/10/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, নওগাঁর উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রানীনগরে ইলেকট্রিক ট্রেডে ৪০ জন ও অটোমোটিভ ট্রেডে ১৮ জনসহ মোট ৫৮ জন প্রত্যাগত অভিবাসী কর্মীর ৩০ দিনব্যাপী প্রশিক্ষণ চলমান রয়েছে। দক্ষতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত।

#প্রবাসীকল্যাণসেন্টার #কারিগরিপ্রশিক্ষণ #প্রত্যাগতঅভিবাসী #দক্ষতাউন্নয়ন

05/10/2026

প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে সেপ্টেম্বর মাসজুড়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উল্লেখযোগ্য সেবা ও সহায়তা।

সেবা ও সহায়তাসমূহ :

🔹 মৃত্যুদেহ পরিবহন ও দাফন সংক্রান্ত সহায়তা
🔹 ক্ষতিপূরণ প্রদান
🔹 চিকিৎসা সহায়তা
🔹 আর্থিক সহায়তা
🔹 প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের বীমা সুবিধা
🔹 প্রবাসফেরত কর্মীদের বীমা সুবিধা

প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে পাশে আছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
📞দেশ থেকে(টোল-ফ্রি): ১৬১৩৫
📞 বিদেশ থেকে : +৮৮০৯৬১০১০২০৩০
🌐 www.wewb.gov.bd

#ওয়েজআর্নার্সকল্যাণবোর্ড #প্রবাসীকর্মী #প্রবাসীকল্যাণ #প্রবাসীসেবা #সামাজিকসুরক্ষা #কল্যাণবোর্ড #ওয়েজ_আর্নার্স_কল্যাণ_বোর্ড #প্রবাসী_কল্যাণ #প্রবাসী_কর্মী #প্রবাসী #প্রবাসী_কল্যাণ_ডেস্ক

সতর্কবার্তা | প্রতারণামূলক SMS ও ভুয়া লিংক থেকে সাবধানরেইজ প্রকল্পে নিবন্ধিত বিদেশফেরত কর্মীদের বোয়েসেলের (BOESL) মাধ্যম...
03/10/2026

সতর্কবার্তা | প্রতারণামূলক SMS ও ভুয়া লিংক থেকে সাবধান

রেইজ প্রকল্পে নিবন্ধিত বিদেশফেরত কর্মীদের বোয়েসেলের (BOESL) মাধ্যমে ব্রুনাই ও জর্ডানে গমনের লক্ষ্যে সারা দেশে অবস্থিত ৩৫টি প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে অনলাইন আবেদন পূরণে সহযোগিতা করা হচ্ছে।

সম্প্রতি কিছু প্রতারক চক্র ভুয়া SMS ও লিংকের মাধ্যমে টাকা লেনদেনের চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে—

⚠️ কোনো অপরিচিত/সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না।
⚠️ কাউকে টাকা পাঠাবেন না বা অনলাইনে টাকা লেনদেন করবেন না।
⚠️ আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব, OTP বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না।
⚠️ বোয়েসেল বা সরকারি কার্যক্রমের নামে কোনো সন্দেহজনক SMS পেলে আগে যাচাই করুন।

👉 মনে রাখবেন, শুধুমাত্র অনুমোদিত সরকারি মাধ্যম ও সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে তথ্য গ্রহণ ও আবেদন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করুন।

📞 কোনো সন্দেহ বা তথ্যের প্রয়োজন হলে প্রবাসবন্ধু কল সেন্টার: ১৬১৩৫ নম্বরে যোগাযোগ করুন।

সচেতন থাকুন, প্রতারণা থেকে নিরাপদ থাকুন।
✈️ নিরাপদ অভিবাসন | দক্ষ কর্মী | বৈদেশিক কর্মসংস্থান

#প্রবাসীকল্যাণসেন্টার #জর্দান #ব্রুনাই #সতর্কবার্তা #নিরাপদঅভিবাসন #প্রবাসবন্ধু16135

প্রবাসী কল্যাণ সেন্টার, চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর টিটিসিতে চলমান ইলেকট্রিক্যাল প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম ও প্রশিক্ষণ...
01/10/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর টিটিসিতে চলমান ইলেকট্রিক্যাল প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের কিছু মুহূর্ত।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের আধুনিক ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান, দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা। পাশাপাশি নিরাপদ ও মানসম্মতভাবে ইলেকট্রিক্যাল কাজ সম্পাদনের সক্ষমতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

বোয়েসেল-এর মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই-এ পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিসংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্ন...
30/09/2026

বোয়েসেল-এর মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই-এ পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নবর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে

Address

Probashi Kalyan Bhaban, 71-72 Eskaton Garden, Ramna
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Reintegration of Returning Migrants - WEWB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Reintegration of Returning Migrants - WEWB:

Shortcuts

Share