Reintegration of Returning Migrants - WEWB

Reintegration of Returning Migrants - WEWB

Share

Reintegration of Returning Migrants

Reintegration of Returning Migrants
Ensuring migrant workers' welfare through legal aid, financial support, reintegration assistance, scholarships, and insurance for a secure future.

Photos from Reintegration of Returning Migrants - WEWB's post 01/06/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, নরসিংদীর উদ্যোগে এবং নরসিংদী শিলমান্দি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার, নরসিংদীর সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের অধ্যক্ষ জনাব কাজী জাহাঙ্গীর আলম। এ সময় সকল ট্রেড ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

27/05/2026

🌙 ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকম।
পবিত্র ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা নিয়ে।
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের হৃদয়,
ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতায় ভরে উঠুক প্রতিটি মুহূর্ত।

Photos from Reintegration of Returning Migrants - WEWB's post 21/05/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, যশোর-এর সহায়তায় প্রত্যাগত অভিবাসী নাছিমা আক্তার আজ স্বাবলম্বিতার এক অনুপ্রেরণাদায়ী উদাহরণ। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে রেইজ প্রকল্পের কাউন্সেলিং ও আর্থিক প্রণোদনা পেয়ে তিনি শুরু করেন সাবান ও ক্রিম তৈরির ক্ষুদ্র উদ্যোগ। পাশাপাশি কৃষিকাজ ও গবাদি পশু পালন করে বর্তমানে তিনি পরিবারের দায়িত্ব সফলভাবে পালন করছেন। তার এই ঘুরে দাঁড়ানোর গল্প আত্মবিশ্বাস, পরিশ্রম ও সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Photos from Reintegration of Returning Migrants - WEWB's post 20/05/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, সিলেট কর্তৃক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (মহিলা), সিলেটে “ট্রেইলরিং এন্ড ড্রেসমেকিং” ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

প্রশিক্ষণ চলাকালীন সময়ের কিছু স্থিরচিত্র।

Photos from Reintegration of Returning Migrants - WEWB's post 19/05/2026

দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও এর উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পঞ্চগড় এ “ইলেকট্রিক্যাল” ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।

প্রশিক্ষণ চলাকালীন কিছু স্থিরচিত্র।

Photos from Reintegration of Returning Migrants - WEWB's post 18/05/2026

দক্ষতা উন্নয়নে এগিয়ে যাচ্ছে নারীরা
প্রবাসী কল্যাণ সেন্টার, খুলনার উদ্যোগে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্ট বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন, প্রশিক্ষণ চলাকালীন কিছু খন্ডচিত্র।

Photos from Reintegration of Returning Migrants - WEWB's post 17/05/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, চট্টগ্রামের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সন্দ্বীপ, চট্টগ্রামে ইলেক্ট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থান ও বিদেশগামী কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

16/05/2026

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রম নিয়ে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন। বিদেশ ফেরত রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে রেইজ প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

Photos from Reintegration of Returning Migrants - WEWB's post 14/05/2026

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের জন্য রেইজ প্রকল্পের আওতায় পরিচালিত এক মাসব্যাপী “ইলেকট্রিক ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স” ও “টেইলারিং এন্ড ড্রেস মেকিং” প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার, কুষ্টিয়ার সম্মানিত সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এবং কুষ্টিয়া টিটিসির অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম (ভারপ্রাপ্ত)। তাঁর উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ প্রত্যাগত অভিবাসীদের আত্মকর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Photos from Reintegration of Returning Migrants - WEWB's post 13/05/2026

প্রবাসী কল্যাণ সেন্টার, চাঁদপুর কর্তৃক চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এ “ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স” ট্রেডে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Probashi Kalyan Bhaban, 71-72 Eskaton Garden, Ramna
Dhaka
1000