সাব্বির অ্যান্ড অ্যাসোসিয়েটস ল’ চেম্বার

সাব্বির অ্যান্ড অ্যাসোসিয়েটস ল’ চেম্বার

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাব্বির অ্যান্ড অ্যাসোসিয়েটস ল’ চেম্বার, Social service, .

⚖️ আইন জানুন, অধিকার চিনুন
Criminal • Civil • Legal Awareness
আইনি তথ্য, পরামর্শ ও সচেতনতা মূলক পোস্ট, আপনার অধিকার, আপনার শক্তি আইনি পরামর্শ • সচেতনতা • আপনার অধিকার রক্ষায় আমরা পাশে আছি। ⚖️

28/02/2026

একটি চেকের ক্ষেত্রে ২টি লিগ্যাল নোটিশ পাঠালে কী হবে—এটি নির্ভর করে কোন নোটিশটি আইনগতভাবে বৈধ ও সময়সীমার মধ্যে পাঠানো হয়েছে তার উপর।

বাংলাদেশে চেক ডিজঅনার সংক্রান্ত মামলা পরিচালিত হয় Negotiable Instruments Act, 1881–এর ধারা ১৩৮ অনুযায়ী।

মূল বিষয়গুলো:

১️⃣ প্রথম নোটিশ বৈধ হলে

ব্যাংক থেকে চেক রিটার্ন মেমো পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে (সাধারণত ৩০ দিনের মধ্যে) নোটিশ পাঠাতে হয়।

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে মামলা করা যায়।

এই ক্ষেত্রে প্রথম নোটিশই কার্যকর হবে।

দ্বিতীয় নোটিশ পাঠালেও আইনি বাধ্যবাধকতা নতুন করে সৃষ্টি হবে না।

২️⃣ প্রথম নোটিশ ত্রুটিপূর্ণ হলে

যেমন—

সময়সীমা অতিক্রম করে পাঠানো হয়েছে

দাবির পরিমাণ ভুল

ঠিকানা ভুল

আইনি শর্ত পূরণ হয়নি

তাহলে প্রথম নোটিশ অকার্যকর হতে পারে।
সে ক্ষেত্রে দ্বিতীয় নোটিশ (যদি সময়সীমার মধ্যে হয়) বৈধ ধরা হতে পারে।

৩️⃣ একই চেকের জন্য একাধিক নোটিশ পাঠালে

একাধিক নোটিশ পাঠানো আইনবিরোধী নয়।

তবে মামলা করার সময় সর্বশেষ বৈধ নোটিশের ভিত্তিতেই কারণ (cause of action) গণনা হবে।

সময়সীমা ভুল করলে মামলা খারিজ হওয়ার ঝুঁকি থাকে।

গুরুত্বপূর্ণ সতর্কতা ⚖️

একটি চেকের জন্য বারবার নোটিশ পাঠিয়ে সময় বাড়ানো যায় না।

নির্ধারিত সময়সীমা মিস করলে নতুন করে মামলা করার সুযোগ সাধারণত থাকে না (যদি নতুন উপস্থাপন না করা হয়)।

23/02/2026

Undertaking শব্দের অর্থ হলো—
👉 অঙ্গীকার, প্রতিশ্রুতি, অথবা লিখিত দায়স্বীকার/ঘোষণা।

আইনগত অর্থে:

আইনগত ক্ষেত্রে Undertaking বলতে বোঝায় আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে দেওয়া লিখিত বা মৌখিক প্রতিশ্রুতি, যা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।

উদাহরণ:

আদালতে কেউ যদি বলে, “আমি নির্দিষ্ট তারিখে টাকা পরিশোধ করব” — এটি একটি undertaking।

আইনজীবী আদালতে কোনো বিষয় নিশ্চিত করলে সেটিও undertaking হতে পারে।

সাধারণ অর্থে:

কোনো কাজ সম্পন্ন করার দায়িত্ব নেওয়া।

কোনো প্রকল্প বা ব্যবসায়িক কার্যক্রম (যেমন: business undertaking)।

Photos from সাব্বির অ্যান্ড অ্যাসোসিয়েটস ল’ চেম্বার's post 17/02/2026

📌 Negotiable Instruments Act (Amendment) Ordinance, 2026

আইনের গুরুত্বপূর্ণ সংশোধনের মাধ্যমে চেক ডিজঅনার মামলার বিচার প্রক্রিয়ায় এলো বড় পরিবর্তন।

আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত চেকের মামলায় বাদী পক্ষকে দীর্ঘদিন ধরে রায়ের জন্য অপেক্ষা করতে হতো। বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে অনেক ভুক্তভোগীই ন্যায়বিচার পেতে দেরির শিকার হতেন।

🔎 নতুন সংশোধন অনুযায়ী:
এখন থেকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট / সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

✅ এর ফলে—
• মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে
• বাদী পক্ষের ভোগান্তি কমবে
• বিচার ব্যবস্থায় গতি আসবে
• আদালতের ওপর চাপও কিছুটা কমবে

এই সংশোধন চেক ডিজঅনার সংক্রান্ত মামলাগুলোতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

⚖️ আইন জানুন, অধিকার রক্ষা করুন।

15/02/2026

⚖️ চেক ডিজঅনার মামলায় গ্রেফতার: বাস্তবতা বনাম উপস্থাপন

সম্প্রতি চেক ডিজঅনার মামলায় একজন আসামী গ্রেফতার সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যার উপস্থাপনা দেখে মনে হতে পারে যেন কোনো গুরুতর অপরাধ—যেমন হত্যা মামলার—আসামী গ্রেফতার হয়েছে।

বাস্তবতা হলো, চেক ডিজঅনার মামলা একটি জামিনযোগ্য অপরাধ। সাধারণত এ ধরনের মামলায় আসামীকে গ্রেফতার করা হয় না, যদি না বিশেষ কোনো পরিস্থিতি থাকে বা আদালতের নির্দেশ থাকে। অধিকাংশ ক্ষেত্রে আদালতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই জামিন মঞ্জুর হয়।

সুতরাং, বিষয়টির আইনগত প্রেক্ষাপট না জেনে অতিরঞ্জিত উপস্থাপন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আইন সবার জন্য সমান, এবং প্রতিটি মামলার নিজস্ব প্রক্রিয়া ও গুরুত্ব রয়েছে।

আইন সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি—কারণ তথ্যভিত্তিক সচেতনতাই পারে অযথা আতঙ্ক ও ভুল বোঝাবুঝি দূর করতে। ⚖️

Photos from সাব্বির অ্যান্ড অ্যাসোসিয়েটস ল’ চেম্বার's post 15/02/2026

⚖️শত ব্যস্ততার ফাঁকে একটি মুহূর্ত
১১ ফেব্রুয়ারী ২০২৬ ইং
১২ ফেব্রুয়ারী ২০২৬ ইং
নির্বাচনের ছুটি থাকায় উক্ত দিনগুলোর সকল মামলার শুনানি আজ ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আজকের দিনটা একটু বেশিই ব্যস্ততায় কাটছে আমাদের সবার।
তবুও শত ব্যস্ততার মাঝেও চেম্বারের এ্যাসোসিয়েটগণ একসাথে ঢাকা বার এসোসিয়েশনের সামনে ছোট্ট একটি মুহূর্ত ধরে রাখলাম। 📸
পেশার দায়িত্ব, ক্লায়েন্টের আস্থা আর ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার—সবকিছুর মাঝেও সহকর্মীদের সাথে এই বন্ধনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
সবাইয়ের জন্য শুভকামনা রইলো। ⚖️

29/06/2024

আধুনিক উপন্যাস।

25/06/2024

নিজের নামের সঙ্গে "ভাইপার" যোগ করে দিন।
দেখি, কারটা কেমন লাগে! 😁

24/06/2024
23/06/2024

গ্রামের টক্সিক জনগণ।

Want your business to be the top-listed Government Service?

Website