দেখে আসুন মুড়া পাড়া জমিদার বাড়ি!
Khandker panir
khandaker
ঘুরে আসুন মুড়া পাড়া জমিদার বাড়ি!!
আমাদের কৃষি!!
আঞ্চলিক কবিতা।
"আমরা বাঙালি আছিলাম"
17/06/2025
ওনার নাম হোসনেআরা বেগম, সোনার গাঁয়ের গোয়ালদী গ্রামের একজন গৃহিণী, কিন্তু আজকে আর গৃহিণীতে সীমাবদ্ধ নেই হোসনেআরা আপা। নকশীকাঁথা আর সুই সুতায় একজন সাধারণ থেকে ওনাকে তৈরি করেছে একজন অসাধারণ শিল্পীতে।
সুঁই সুতায় তুলে এনেছেন বহু বিখ্যাত ব্যাক্তিদের পোট্রের্ট, এর মধ্যে জয়নুল আবেদীন, মাদার তেরাসা,মাওলানা ভাসানী, মহাত্মা গান্ধী, সাতজন বীর শ্রেষ্ঠ, শেখ মুজিব উল্লেখ যোগ্য।
পেয়েছেন চ্যানেল আই পুরস্কার, ২০১০ শে গোল্ড মেডেল পেয়েছেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন ফান্ড থেকে পেয়েছেন আজীবন সম্মাননা।
ওনার সাথে একান্ত আলাপে জানাগেলো জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদির কর্নধার হানিফ সংকেত ওনার সাক্ষাৎকার প্রচারিত করেছিলেন ইত্যাদিতে যা আমাদের সোনারগাঁওয়ের জন্য বিরল।
খুব ছোট সময়ে শখের বসে নকশীকাঁথার কাজ করলেও এখন হয়েছেন প্রফেশনাল নকশীকাঁথার শিল্পী।
জীবনের অনেক সংগ্রামের পরে আজ তিনি প্রতিষ্ঠিত একজন জীবন যুদ্ধের বিজই সৈনিক।
আমাদের হোসেনআরা আপার সাথে সাক্ষাৎ করতে চাইলে সোনার গাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মিউজিয়াম এলাকার জামদানী পল্লিতে দেখা পাওয়া যাবে পশ্চিম পার্শ্বে ৫৩ বছর বয়সে হাতে সুঁই-সুতো নিয়ে একান্ত মনে নকশিকাঁথার কাজ করে চলছেন। বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য বেঁচে থাকুক হোসনেআরা আপারা। ধন্যবাদ।
11/06/2025
#সন্ধ্যা_বেলা
ঐ যে দূর মেঘের পরে আলোর খেলা-
এই মাঠে নামিবে ঘোর সন্ধ্যা বেলা,
আমাদের প্রেম আমাদের ভালোবাসা-
কমলা আকাশে কুসুম সূর্যের পরে
হারিয়ে যায় প্রেম ফিঙে পাখির ঘরে।
খুঁজেছি তারে গোধূলির প্রান্তরে
অন্ধকার মাঠে কবে হারিয়েছি
দুজনেই পাইনি'ক টের,
সন্ধ্যার তুলার মতো মেঘ আকাশে
তখন সময় পেরিয়েছে ঢের।
#কবিতা
05/06/2025
দাম কমের আশায় হাটে হাটে ঘুরবেন না। একটা গরুর পিছনে মালিকের অনেক শ্রম আর স্বপ্ন থাকে। আপনার কমে কেনার গল্প পালনকারীর কান্নার আর্তনাত হতে পারে।
আল্লাহর নামে যেহেতু কোরবানি আর সামর্থ্য যেখানে শর্ত সেখানে গরীব কে বাজারের নামে দাম কম দেওয়া এক ধরনের জুলুমের শামিল অন্তত আমার এটাই মনে হয়।
অনেকে দেখি কমে কেনার জন্য প্রতিযোগিতা করে ঈদের আগের দিন কেনে অথবা দাম কমে হেলে বাজার দাম থেকেও অনেক কম বলে যেটা অবশ্য ই মোমিনের কাজ হতে পারে না।
উপযুক্ত দাম দিয়ে গরু কিনুন, কারন আপনি একদিনের জন্য কোরবানি দিবেন। আপনার হয়তো দশ হাজার টাকা বেশি গেলে তেমন কিছু ই হবে না কিন্তু মনে রাখবেন গৃহস্থের ক্রয়,বিক্রয় এবং খাদ্যের কঠিন একটা হিসাব থাকে যেটা আপনারা বুঝবেন না। আমি ১৫ বছর যাবত ফার্ম করি, আমি জানি এই ব্যাথা যে কত মারাত্মক হয়।
Click here to claim your Sponsored Listing.
