02/03/2024
বর্তমান বাংলাদেশে আন্তর্জাতিক মানের নিরাপত্তা শুধুমাত্র গার্মেন্টস সেক্টরই একমাত্র নিশ্চিত করে, অন্যথায় কোন কমার্শিয়াল বিল্ডিং বা সরকারি প্রতিষ্ঠানেও এতটা নিরাপত্তা নিশ্চিত করা হয় না।
বড় বড় হাই রাইস বিল্ডিং হচ্ছে প্রতিনিয়ত তারা ফায়ার লাইসেন্সও পেয়ে যাচ্ছে কিন্তু সেই বিল্ডিং কি আদও লাইসেন্স পাবার যোগ্য?
আপনি ব্যাবসার জন্য কোটি টাকা ইনভেস্ট করে যে বিল্ডিং ভাড়া নিচ্ছেন সেখানে আপনার সম্পদ আপনার লাইফ কতটুকু নিরাপদ সেটাকি আমারা ভেবে দেখেছি?
BNBC কোড, লাইফ সেইফটি কোড, NFPA কোড যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে তারা ঠিক কতটুকু বুঝেন এগুলা? নাকি বুঝে শুনেই এগুলো ভায়োলেশন করেন?
নূন্যতম নিরাপত্তা কি আমাদের উচিত না রক্ষা করা?
আসুন নূন্যতম নিরাপত্তাগুলো কি কি জেনে নেই:-
নিরাপদ সেপারেশনে ফায়ার এক্সিট বা স্টেয়ার কেস আছে কিনা?
অকুপেন্সী অনুযায়ী নিরাপত্তা সরঞ্জাম আছে কিনা?
দাহ্য বস্তু অনুযায়ী অগ্নি নির্বাপক আছে কিনা?
নূন্যতম প্রাইভেট ফায়ার প্রটেকশনের জন্য মজুত পানি এবং হাইড্রেন্ট সিস্টেম আছে কিনা?
নূন্যতম ১ ঘন্টা ফায়ার ফাইট করার জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে কিনা?
ফায়ার এলার্ম ডিটেকশন সিস্টেম কার্যকরী কিনা?
বের হবার জন্য সিড়ির প্রসস্থতা পর্যাপ্ত কিনা? সেখানে হ্যান্ডরেইল আছে কিনা?
সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একজন উপযুক্ত প্রশিক্ষিত ফায়ার রেস্পন্সিবল থাকা এইসমস্ত নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য।
এমন সামান্য নিরাপত্তা রক্ষার জন্য বিল্ডিং তৈরির খরচের তুলনায় খুবই কম খরচে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
তাহলেই তো বেচে যাবে ঘরে না ফেরা বাবা, কষ্ট করে বুয়েটে ক্যারিয়ার গড়া শিক্ষার্থীর প্রাণ।
যার চলে যায় সেই বুঝেহায় বিচ্ছেদে কি যন্ত্রণা 🙂

23/11/2021