Shantibari

Call Website Contact the organization

Shantibari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shantibari, Social service, C/18, Block # E, Pima Villa (1st Floor) Zakir Hossen Road, Lalmatia, Dhaka.

Shantibari is an impact-first organization for women that promotes women's mental wellbeing, legal empowerment, and cultural growth through a range of programs, activities, and initiatives towards creating an equitable world, and driving positive change.

06/10/2026

ওভারথিংকিং

একই কথা বারবার মাথায় ঘোরা, অতীতের ভুল নিয়ে নিজেকে দোষ দেওয়া, ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয়—এটাই ওভারথিংকিং। এতে মন কখনোই বিশ্রাম পায় না, ছোট বিষয়ও পাহাড়ের মতো বড় হয়ে ওঠে।

অনেক সময় ভয়, অনিশ্চয়তা আর নিজের উপর আস্থার অভাব থেকেই এই চিন্তার চক্র তৈরি হয়। কিন্তু যত বেশি ভাবি, ততই মানসিক চাপ বাড়ে।

কাউন্সেলিংয়ের মাধ্যমে চিন্তার এই জট ভাঙা, নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করা ও মনের শান্তি ফিরিয়ে আনা সম্ভব। আপনার মন শান্ত থাকার অধিকার আছে।

শান্তিবাড়ি: 📞 +৮৮০১৩২৫১৬৭২৭১ (Call/WhatsApp)
Offline/ Online session- both are available.

06/10/2026

বিদেশে থাকলেও মন পড়ে থাকে নিজের দেশে...

অনেক সময় আমরা বিদেশে গিয়ে চারপাশের নতুন মানুষ, সংস্কৃতি আর ভাষার ভেতর নিজেকে একা মনে করি। পরিবার নেই, বন্ধুরা দূরে — কারও সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগও থাকে না। কিন্তু মনের যত কথা, অনুভূতি বা উদ্বেগ কি থেমে থাকে?

এখন আর দূরত্ব কোনো বাধা নয়।
শান্তিবাড়ি দিচ্ছে অনলাইন কাউন্সেলিং সেবা, বিশেষ করে প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য।

আপনি যেখানেই থাকুন —
🇧🇩 ঢাকা, 🇦🇺 সিডনি, 🇨🇦 টরন্টো, 🇲🇾 কুয়ালালামপুর বা 🇬🇧 লন্ডন —
শান্তিবাড়ির নন-জাজমেন্টাল কাউন্সেলররা অনলাইনে আপনার পাশে আছেন।

মন খারাপ, সম্পর্কের টানাপোড়েন, উদ্বেগ, একাকিত্ব —
সব কথা গোপনে, নিরাপদে বলা যাবে বাংলায়, নিজের মতো করে।

বুকিং করুন সহজে
📞 Phone / WhatsApp: +8801325167271

শান্তিবাড়ি — মনের ঠিকানা, যেখানেই থাকুন না কেন। 💚

05/10/2026

অনেক সময় নিজের ইচ্ছের বাইরে অনেক খেয়ে ফেলা, খেতেই থাকা বা একদম খেতে না পারা- মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, এটি কি জানেন?

05/10/2026
শরীর খারাপ হলে আমরা যেমন সহজেই ডাক্তারের কাছে যাই বা বিশ্রাম নিই, মনের ক্ষেত্রেও ঠিক তেমনই যত্নশীল হওয়া উচিত- Call:01325...
05/10/2026

শরীর খারাপ হলে আমরা যেমন সহজেই ডাক্তারের কাছে যাই বা বিশ্রাম নিই, মনের ক্ষেত্রেও ঠিক তেমনই যত্নশীল হওয়া উচিত-

Call:01325167271
Online/Offline both sessions are available.

04/10/2026

সাইকোলজিস্ট কি করেন?-দেখুন মনোবিদ রাজিয়া সুলতানা রীমা কি বললেন-

চট করে এপোয়েন্টমেন্ট নিতে পারেন-০১৩২৫১৬৭২৭১ নম্বরে কল করে।
04/10/2026

চট করে এপোয়েন্টমেন্ট নিতে পারেন-
০১৩২৫১৬৭২৭১ নম্বরে কল করে।

পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) হলো কোনো ভয়াবহ বা মারাত্মক মানসিক আঘাতমূলক ঘটনার পর তৈরি হওয়া এক ধরনের দীর্ঘস্...
04/10/2026

পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) হলো কোনো ভয়াবহ বা মারাত্মক মানসিক আঘাতমূলক ঘটনার পর তৈরি হওয়া এক ধরনের দীর্ঘস্থায়ী মানসিক স্বাস্থ্য সমস্যা। প্রিয়জনের আকস্মিক মৃত্যু, দুর্ঘটনা, শারীরিক বা মানসিক নির্যাতন কিংবা বড় কোনো বিপর্যয়ের মুখোমুখি হওয়ার পর মানুষ এই সমস্যার মধ্য দিয়ে যেতে পারে।

PTSD-এর সাধারণ লক্ষণগুলো হলো:

অতীতে ঘটে যাওয়া যন্ত্রণাদায়ক ঘটনার ফ্ল্যাশব্যাক বা বারবার মনে পড়া

ভয়াবহ স্বপ্ন দেখা এবং ঘুমে ব্যাঘাত ঘটা

যেসব স্থান বা মানুষ অতীতের সেই স্মৃতি মনে করিয়ে দেয়, তা এড়িয়ে চলা

সব সময় তীব্র দুশ্চিন্তা, আতঙ্ক বা অপরাধবোধে ভোগা

মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা হঠাৎ উত্তেজিত হয়ে ওঠা

এটি কেবল সাময়িক কোনো ভয় নয়; সঠিক যত্ন না পেলে এই ট্রমা দৈনন্দিন জীবনকে অচল করে দিতে পারে। তবে সঠিক কাউন্সেলিং ও মানসিক সহায়তার মাধ্যমে ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। আপনার বা আপনার প্রিয়জনের মানসিক স্বাস্থ্যের যত্নে আমরা আছি আপনার পাশে।

শান্তিবাড়ি: 📞 +৮৮০১৩২৫১৬৭২৭১ (Call/WhatsApp)
Offline/ Online session- both are available.-

03/10/2026

শিশুর ট্যানট্রম নিয়ে কি বললেন মনোবিদ অর্পিতা দাস? দেখুন -

03/10/2026

মনের অসুখের চিকিৎসা কি শুধু টাকার হিসাবেই থেমে যাবে?

অনেকেই মানসিক সমস্যায় ভুগেও চিকিৎসা নিতে চান না। কারণ একটাই - খরচের ভয়।

কিন্তু যেমন শরীরের অসুখ ফেলে রাখলে সমস্যা বাড়ে, মনের অসুখও তেমনই। বরং সময়মতো সাহায্য নিলে অনেক সমস্যাই সহজে সামলানো সম্ভব।

চিকিৎসা মানেই সবসময় দীর্ঘমেয়াদি থেরাপি বা অনেক টাকা খরচ নয়। আপনার প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিং, থেরাপি কিংবা প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ, যেটি দরকার, সেটিই গুরুত্বপূর্ণ।
নিজের মানসিক সুস্থতাকে বিলাসিতা ভাববেন না।
নিজের জন্য সাহায্য চাওয়া খরচ নয়, নিজের যত্ন।
শান্তিবাড়ি - মনের যত্নে, আপনার পাশে। 🌿

Address

C/18, Block # E, Pima Villa (1st Floor) Zakir Hossen Road, Lalmatia
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shantibari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shantibari:

Shortcuts

Share

Category