14/01/2026
জীবন বীমা কর্পোরেশন
একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান
14/01/2026
11/12/2025
নভেম্বর/২০২৫ মাসে ১ম বর্ষ ব্যবসায় সকল ক্যাটাগরীতে ১ম স্থান অজর্নকারী উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসার ও বীমা এজেন্টকে আন্তরিক অভিনন্দন
11/12/2025
অক্টোবর/২০২৫ মাসে ১ম বর্ষ ব্যবসায় সকল ক্যাটাগরীতে ১ম স্থান অজর্নকারী উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসার ও বীমা এজেন্টকে আন্তরিক অভিনন্দন
স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনে রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণ করা হয়। বীমা শিল্প জাতীয়করণ করার পর জীবন বীমা ব্যবসায় নিয়োজিত ৩৭(সাঁইত্রিশ)টি কোম্পানীর সম্পদ ও দায়-দেনা নিয়ে প্রথমে সুরমা ও রূপসা নামে ২(দুই)টি কর্পোরেশন এবং পরবর্তীতে উল্লিখিত কর্পোরেশনদ্বয়ের সমন্বয়ে ১৯৭৩ সালে ৬নং আইন বলে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে জীবন বীমা কর্পোরেশন উহার ব্যবসায়িক কর্মকান্ডের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কার্যক্রম দ্বারা অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহ ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠালগ্নে জীবন বীমা কর্পোরেশন ১৫.৭০ কোটি টাকা ঘাটতি, ২১.৮৩ কোটি টাকা লাইফ ফান্ড এবং ৬.৪৫ কোটি টাকা প্রিমিয়াম এবং ১৭(সতের)টি বাণিজ্যিক ভবন (১০টি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) নিয়ে এর কর্মকান্ড শুরু করে সমসাময়িককালে ২০২৩ সালের শেষে লাইফ ফান্ড ২,৬৩৫.৮৭ কোটি (অনিরীক্ষিত) টাকায় উন্নীত করতে সক্ষম হয়েছে। সারা দেশে মোট ৮ টি রিজিওনাল, ১২ টি কর্পোরেট, ৮১ টি সেলস এবং ৪৪৪ টি শাখা অফিস নিয়ে জেবিসির সর্ববৃহৎ নেটওয়ার্ক গড়ে উঠেছে।
26/10/2025
#জীবন_বীমা_কর্পোরেশন
হেলথ (একক বীমা) রাইডার (সহযোগি) সুবিধা’ কার্যক্রমের শুভ উদ্বোধন
প্রকাশন তারিখ : 2025-04-28
অদ্য ২৭ এপ্রিল, ২০২৫ তারিখ জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুহিবুজ্জামান কর্পোরেশনের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ কনফারেন্স রুমে ‘হেলথ (একক বীমা) রাইডার (সহযোগি) সুবিধা’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বীমার মাধ্যমে দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন কর্তৃক সহযোগি সুবিধা হেলথ রাইডার (একক বীমা) প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে কর্পোরেশনের বিদ্যমান স্কিমসমূহের সাথে সহযোগি সুবিধা (হেলথ বেনিফিট) শর্তসাপেক্ষে গ্রহণ করা যাবে।
কর্পোরেশনের বিদ্যমান স্কিমসমূহের সাথে সহযোগি সুবিধা (হেলথ বেনিফিট) হিসেবে (১) Health Insurance Rider (২) Major Diseases Rider এবং (৩) Waiver of Premium Rider শীর্ষক ৩ (তিন) টি নতুন সুবিধা চালু করা হয়েছে। এই সহযোগি সুবিধা (Rider) এর মাধ্যমে বীমাগ্রাহকের স্বাস্থ্য সেবার চাহিদা মেটানো সম্ভব হবে।
26/10/2025
#জীবন_বীমা_কর্পোরেশন
সেপ্টেম্বর/২০২৫ মাসে ১ম বর্ষ ব্যবসায় সকল ক্যাটাগরীতে ১ম স্থান অজর্নকারী উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসার ও বীমা এজেন্টকে আন্তরিক অভিনন্দন🌹🌹🌹
26/10/2025
#জীবন_বীমা_কর্পোরেশন
26/10/2025
#জীবন_বীমা_কর্পোরেশন
পেনশন স্কিমের দাবির অর্থ হবে আয়করমুক্ত
প্রকাশন তারিখ : 2025-10-19
জীবন বীমা করপোরেশন (জেবিসি) মানুষের জীবনের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান। এটি প্রান্তিক পর্যায়ের মানুষের সুবিধা দিতে নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নতুন স্কিম চালুর মাধ্যমে গ্রাহককে আকর্ষণ করতে সব চেষ্ট অব্যাহত রেখেছে। গ্রাহককে উত্তম সেবার মাধ্যমে নিশ্চিত পলিসির অর্থ পরিশোধ করতে বদ্ধপরিকর।আর জীবন বিমার পেনশন স্কিমের পুরো অর্থ কর আওতামুক্ত। এতে গ্রাহক পুরো অর্থ ভোগ করতে পারেন। নতুন স্কিম দেশের প্রান্তিক মানুসহ সব গ্রাহককে স্বস্তি দেবে।
রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলে জীবন বিমা করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষে জীবন বীমা পেনশন স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরচিালক (এমডি) মো. মুহিবুজ্জামান।তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে জীবন বীমা করপোরেশন গ্রাহককে আন্তরিক সেবা দিয়ে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে করপোরেশনটি। সেবা প্রসারের লক্ষ্যে একের পর এক গ্রাহক বান্ধব স্কিম চালু রাখা হয়েছে। সেই লক্ষ্যে নতুন আঙ্গিকে বাড়তি সুবিধা নিয়ে গ্রাহকের সামনে ফের হাজির হয়েছে জীবন বীমা করপোরেশন।তারই ধারাবাহিকতায় (রবিবার) নতুন পেনশন স্কিম উদ্বোধন করা হয়।’
তিনি আরো বলেন, ‘দেশে ৩৫টি জীবন বীমা কম্পানি ব্যবসা পরিচালনা করছে। তার মধ্যে ৪-৫টির অবস্থা ভালো। আবার দু-একটি বিদেশি কম্পানি ধনি শ্রেণির মধ্যে কাজ করে। কিন্তু জীবন বীমা করপোরেশনের মূল লক্ষ্য দেশে শহর-গ্রাম সবখানে প্রান্তিকসহ শ্রেণির গ্রাহকের কল্যাণে কাজ করা।প্রতিষ্ঠানটি বিমার পলিসি যথাযথভাবে গ্রাহক ও তাদের বৈধ্য নমিনির কাছে হস্তান্তর করে। মুনাফার বাড়তি টাকা সরকারের কোষাগারে জমা দেয়। সুতরাং জীবন বীমা দেশের জন্য কাজ করে, মুনাফা অর্জন মূল লক্ষ্য নয়।’
জানানো হয়, জেবিসি পেনশন বিমার আওতায় পলিসি গ্রাহক আজীবন পেনশন সুবিধা পাবেন। নমিনিকেও পেনশনের আওতায় রাখার সুযোগ রয়েছে। মেয়াদপূর্তিতে এককালীন অথবা মাসিকভিত্তিতে পেনশন সুবিধা গ্রহণ করা যাবে। প্রিমিয়ামের অর্থ আয়কর রেয়াত থাকবে। আর ২০ থেকে ৬০ বছর বয়সী মানুষ এই বিমার সুবিধা পাবেন। অনুষ্ঠানে গ্রাহক এস কে মো. হাসান এবং শায়লা শারমিনের প্রিমিয়ামের মেয়াদ পূর্তির চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জীবন বিমা করপোরেশনের প্রধান কার্যালয় জেনারেল ম্যানেজার (টেকনিকেল এ্যাফেয়ার্স ডিভিশন) আবু মোহাম্মদ মাঈনুদ্দিন ও প্রধান কার্যালয়ের গোষ্ঠী বীমা ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ খায়েরুজজামান প্রমুখ।
01/03/2024
জাতীয় বীমা দিবস ২০২৪
জীবন বীমা কর্পোরেশন বরগুনা সেলস অফিস
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Dhaka
