Bangladesh Cold Storage Association

Bangladesh Cold Storage Association

Share

The Bangladesh Cold Storage Association (BCSA) represents the interests of the around 475 cold stora

18/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদের সকল সদস্যকে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ।

Photos from Bangladesh Cold Storage Association's post 17/02/2026

আজ বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাবেক জুনিয়র অফিসার জনাব সাঈদুর রহমানের প্রভিডেন্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু । এসময় এসোসিয়েশনের পরিচালকবৃন্দ, সদস্য বৃন্দ, সি ই ও মহোদয় সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

Photos from Bangladesh Cold Storage Association's post 04/02/2026

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে গোবিন্দগঞ্জ এ গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজ লিমিটেডে “আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখি বেবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ “ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু। এসময় এসোসিয়েশনের সি ই ও জনাব সুশান্ত কুমার প্রামাণিক সহ অ্যাসোসিয়েশনের পরিচালকবৃন্দ, গোবিন্দগঞ্জ জেলার হিমাগার মালিকবৃন্দ সহ শতাধিক কৃষক এবং হিমাগার ফোরম্যান গণ উপস্থিত ছিলেন ।

Photos from Bangladesh Cold Storage Association's post 02/02/2026

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে পীরগঞ্জকোল্ড স্টোরেজ, পীরগঞ্জ, রংপুরে “আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখি বেবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ “ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । পীরগঞ্জ কোল্ড স্টোরেজের সত্বাধিকারী সিফাত জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু। এসময় এসোসিয়েশনের সি ই ও জনাব সুশান্ত কুমার প্রামাণিক, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ , পীরগঞ্জ জেলার হিমাগার মালিকবৃন্দ সহ শতাধিক কৃষক এবং হিমাগার ফোরম্যান গণ উপস্থিত ছিলেন ।

Photos from Bangladesh Cold Storage Association's post 01/02/2026

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে কুড়িগ্রামে সেকেন্দার বীজ হিমাগার লিমিটেডে “আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখি বেবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ “ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু। এসময় এসোসিয়েশনের সি ই ও জনাব সুশান্ত কুমার প্রামাণিক সহ অ্যাসোসিয়েশনের পরিচালকবৃন্দ, কুড়িগ্রাম জেলার হিমাগার মালিকবৃন্দ সহ শতাধিক কৃষক এবং হিমাগার ফোরম্যান গণ উপস্থিত ছিলেন ।

Photos from Bangladesh Cold Storage Association's post 29/01/2026

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে মুন্সীগঞ্জে মেঘনা মাল্টিপারপাস হিমাগার লিমিটেডে “আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখি বেবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ “ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । মেঘনা মাল্টিপারপাস হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক জনাব আসিফ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Bangladesh Cold Storage Association এর সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড জাহাঙ্গীর । এসময় এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জনাব ইশতিয়াক আহমেদ, জেলা কৃষি কর্মকর্তা, এসোসিয়েশনের সি ই ও মহোদয়, পরিচালকবৃন্দ সহ মুন্সীগঞ্জ জেলার শতাধিক কৃষক এবং হিমাগার ফোরম্যান বৃন্দ উপস্থিত ছিলেন ।

Photos from Bangladesh Cold Storage Association's post 12/01/2026

গতকাল বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু । এসময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব ইশতিয়াক আহমেদ, সি ই ও জনাব সুশান্ত কুমার প্রামাণিক, পরিচালকবৃন্দ এবং সারা দেশ থেকে আগত সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে
বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন
গভির ভাবে শোকাহত

Photos from Bangladesh Cold Storage Association's post 19/12/2025

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে আলু উৎসব ২০২৫ এ গত ১২ এবং ১৩ ই ডিসেম্বর আলুর বহুমুখী ব্যবহার এবং রপ্তানি বৃদ্ধিতে করণীয় বিষয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধনী দিনে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব ইশতিয়াক আহমেদ । সমাপনী দিনে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক জনাব রাজীব এইচ চৌধুরি । উভয় সেমিনার শেষে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু সেমিনারে অংশগ্রহণ করা গেস্ট অব অনার, কি নোট স্পিকার এবং পেনেলিস্টদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন ।

Photos from Bangladesh Cold Storage Association's post 19/12/2025

গত ১৩ ই ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী আলু উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন. আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু । অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জনাব মোহাম্মদ ইউনুস । অনুষ্ঠানে দেশ বিদেশ হতে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ পাঁচ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন ।

Photos from Bangladesh Cold Storage Association's post 17/12/2025

বাংলাদেশের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের প্রথম আন্তর্জাতিক আলু উৎসব ২০২৫ এর উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ১২ ই ডিসেম্বর ২০২৫. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কিংডম অব নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভেন বোমেল, কৃষি সচিব মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবু । ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি জনাব ইশতিয়াক আহমেদ । উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশ হতে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পাঁচ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন । উদ্বোধনী অনুষ্ঠান শেষে বি সি এস এ সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের নিয়ে মেলা পরিদর্শন করেন ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

BCSA Bhaban, 38, Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00