Jibon Bima Corporation, 94 Sales, Dhaka
সুখে দুঃখে আপনজন - জীবন বীমা কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ - অর্থ মন্ত্রণালয়
জীবন বীমা কর্পোরেশন
29/03/2022
সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ),টেবিল নং-৬৩
এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার,গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা সহ সকল শ্রেণীর বীমাগ্রাহক বিশেষ করে দেশের মহিলাদের-কে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জীবন বীমা কর্পোরেশন ‘‘ সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ),টেবিল নং-৬৩” Social Security Scheme (With Profit) চালু করেছে। এই স্কীম চালুর মাধ্যমে জীবন বীমা কর্পোরেশন দেশের জনগণের প্রতি সামাজিক দায়িত্ব হিসাবে নিম্নবৃত্ত হতে মধ্যবিত্ত সবাই যেন বীমা সুবিধা পেতে পারে, ভবিষ্যতের জন্য আকর্ষনীয় সঞ্চয় করতে পারে এবং বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই জন্য সামাজিক নিরাপত্তা স্কিম চালু করা হয়েছে।
এই বীমার সুবিধাদি ও শর্তাবলীঃ-
মেয়াদ সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর।
মাসিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবে।
সর্বনিম্ন জমা ১০০/= (একশত টাকা) সর্বোচ্চ মাসিক জমা ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) সর্বোচ্চ এক বছরে (১২ মাসের টাকা) প্রিমিয়াম অগ্রিম জমা করতে পারবে।
সর্বনিম্ন প্রবেশকালীণ বয়স ১৮ বছর, সর্বোচ্চ প্রবেশকালীণ বয়স ৪৫ বছর। মেয়াদপূর্তীকালীণ বয়স ৬০ বছরের বেশী হবে না। নতুন এই স্কিমের জন্য শুধুমাত্র একটি নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
প্রস্তাবপত্রের সাথে বয়সের প্রমাণক অবশ্যই দাখিল করতে হবে।
কোন ডাক্তারী পরীক্ষার রিপোর্ট এই বীমায় প্রদান করতে হবে না।
মেয়াদ শেষে বীমাকৃত অর্থ (লাভসহ) প্রদান। বীমাগ্রাহকের অকাল মৃত্যু হলে বীমাকৃত অর্থ অর্জিত লাভসহ মনোনীতককে প্রদান করা হবে।
প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
এই বীমায় ২ (দুই) বছর প্রিমিয়াম প্রদানের পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।
29/03/2022
#আসুন_বেকারত্ব_কে_না_বলি!
** বীমা পেশা একটি স্বাধীন পেশা।
শিক্ষিত যেকোনো শ্রেণি-পেশার মানুষ বীমাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন।
কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে, ব্যাংকার, ডাক্তার, উকিল, শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ,অবসরপ্রাপ্ত সরকারী-বেসরকারী কর্মকর্তা,কর্মচারী বর্তমানে বীমা পেশায় জড়িয়ে পড়ছে।
** বাংলাদেশে একমাত্র বীমা পেশায় আসতে হলে কাহারও তদবির প্রয়োজন হয়না কিংবা অনিয়ম, দুর্নীতি বা আত্মীয়স্বজন বলে স্বজনপ্রীতিরও কোন সুযোগ নেই। পেশাগত জ্ঞান, দৃষ্টিভঙ্গি সততা, কঠোর পরিশ্রম এর মাধ্যমে একজন বীমা প্রতিনিধি ইন্সুরেন্স ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পদবী ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে।
** বেকার যুবক-যুবতী ও কলেজ ,বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতদের প্রতি আমার আহ্বান আপনারা বীমা পেশায় জড়িয়ে নিজকে স্বাবলম্বী করে তুলুন। কেননা দেশে একমাত্র বীমা পেশায় চাকুরী পেতে রেফারেন্স প্রয়োজন হয় না। খুব সহজেই বীমা কোম্পানিতে নিয়োগ নেওয়া যায়।
** তবে যে কোম্পানিতে কাজ করতে চান ঐ কোম্পানির স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করে কি না? লাইফ ফান্ড ও সম্পদের অবস্থা, মেয়াদ পুর্তির দিনই এসবি বা ম্যাচুরিটির টাকা প্রাপ্তির নিশ্চয়তা, মৃত্যুদাবি সহ অন্যান্য সহযোগী বীমাদাবি সবোর্চ্চ রেকর্ড ৭ দিনের মধ্যে সেটেলমেন্ট করার ক্ষমতা আছে কি না? এবং আপনি যে পদে চাকরি করবেন ঐ পদে আপনার (বেতন+কমিশন) পাওনা সঠিক সময়ে দিতে পারবে কিনা?
সর্বপরি,কোম্পানির গ্রহণযোগ্যতা যাচাই করে যোগদান করুন ।
** অধিক আয় করার সুযোগ থাকায় - বীমা প্রতিনিধি হিসেবে শিক্ষিত তরুণ-তরুণী দ্রুত নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারেন। এ পেশায় মূলত ফুলটাইম/পার্টটাইম দুই ধরনের কাজ করার সুযোগ রয়েছে। মাসে প্রচুর পরিমান, অর্থ উপার্জন করা যায় ।
** বীমা পেশার আরেকটি আকর্ষণীয় দিক হলো রয়েলিটি ইনকাম।
** করনীয়ঃ-
১) দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
২) ইচ্ছাশক্তি- যেমন,অন্যেরা পারলে আমিও পারবো,ইনশাআল্লাহ আমিও পারি, আলহামদুলিল্লাহ ।
৩) একদিক থেকে কাজে নেমে পড়তে হবে,
৪) কাজকে আপন মনে ভালোবাসতে হবে,
৫) কাজেকে দায়িত্বের চোখে দেখতে হবে,
৬) ক্রমান্বয়ে পেশাগত জ্ঞান অর্জন করতে হবে,
৭)সততা - নিষ্ঠার পরিচয় দিতে হবে,
৮) সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করতে হবে,
৯) কাজের পেছনে লেগে থাকতে হবে ও ধৈর্য্য ধারন করতে হবে ,
১০) এ পেশাকে চ্যালেঞ্জিং পেশা হিসেবে গ্ৰহণ করতে হবে।
** আল্লাহ চায় তো_আপনার সাফল্য_আসবেই ইনশাআল্লাহ।
এ পেশায় বাংলাদেশের সবচেয়ে ভালো প্লাটফর্ম
# জীবন বীমা কর্পোরেশন এ যোগদান করুন, স্বাবলম্বী হোন।
** প্রয়োজনীয় কাগজপত্র
ন্যূনতম এস এস সি পাসের সার্টিফিকেটের ফটোকপি , ভোটার আইডি কার্ডের ফটোকপি, ৪ কপি ছবি এবং নমিনীর ভোটার ও আইডি কার্ড ও ছবি ১ কপিসহ FA পদের জন্য নির্দিষ্ট ফরমে IDRA কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করতে হবে।
( IDRA ফি ইনকাম নিশ্চিত করার পর পরিশোধ করতে হবে)
** তাছাড়া কোম্পানির উচ্চ পদে চাকরি করার সুযোগও আছে তবে উচ্চ পদে চাকরি করতে চাইলে, লাগবে অভিজ্ঞতার সনদ।
অনার্স ও মাস্টার্সধারীদেরও এ পেশায় কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে।
বিস্তারিত জানতে
ইনবক্সে মেসেজ করুন অথবা মেইল করুন।
জীবন বীমা কর্পোরেশন
মোঃ ইবাদুল ইসলাম
উন্নয়ন কর্মকর্তা
০১৭১৭২১৩১৩১
14/03/2022
07/03/2022
মরণোত্তর দাবী পরিশোধ:
সেবাপক্ষ,২০২২ এর প্রথম দিনে জীবন বীমা কর্পোরেশনের সদ্য যোগদানকৃত ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) মহোদয় ঢাকা রিজিওনাল অফিসের জিএম-এর কক্ষে ০১-০৩-২০২২ খ্রিঃ তারিখ মরহুম বীমাগ্রহীতা মোঃ অলি উদ্দিন-এর মরণোত্তর দাবি বাবদ ৩,৩২,৪০০.০০ (তিন লক্ষ বত্রিশ হাজার চারশত) টাকার চেক বীমা গ্রহীতার নমিনি ও স্ত্রী জনাব ফাতেমা বেগমের নিকট হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আবু হেনা মোঃ মোস্তফা কামাল (যুগ্ম-সচিব), জেনারেল ম্যানেজার-গ্রুপ, জনাব মোঃ রেজাউল করিম (উপ-সচিব), জেনারেল ম্যানেজার-প্রশাসন, জনাব এ.কে এম.এ আওয়াল, জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত), ঢাকা রিজিওনাল অফিস, জনাব মোঃ নুরুল ইসলাম, ম্যানেজার-দাবি, ডিআরও এবং কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1000
