Land Management Automation Project

Land Management Automation Project

Share

জনবান্ধব ভূমিসেবা অটোমেশন
স্বচ্ছতার সাথে ভূমিসেবা সহজেই

22/09/2025

ভূমি সেবাকে আরও সহজ ও আধুনিক করতে ভূমি মন্ত্রণালয়ের নানা উদ্যোগ নিয়ে টকশো "অটোমেটেড ভূমিসেবায় নাগরিক সম্পৃক্ততা"। টকশোতে আলোচনায় ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, অতিরিক্ত সচিব মো: এমদাদুল হক চৌধুরী, এবং সফল উদ্যোক্তা আরিফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মোহসীন-উল হাকিম। ভূমি সেবা ডিজিটালাইজেশন নিয়ে তাদের মূল্যবান আলোচনা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

Photos from Land Management Automation Project's post 14/08/2025

ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ফেনী জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের ভবন প্রাঙ্গনে ১৩ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত "অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালায় " প্রধান অতিথির বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন (stefan liller)স্টেফান লিলার,আবাসিক প্রতিনিধি, UNDP বাংলাদেশ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো: এমদাদুল হক চৌধুরী,অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) ভূমি মন্ত্রণালয় এবং জনাব মোঃ পারভেজ হাসান বিপিএএ, প্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো: জিয়াউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফেনী, সাইফুল ইসলাম।
https://www.thedailystar.net/business/organisation-news/press-releases/news/land-record-digitisation-pilot-launched-feni-3961861

Photos from Land Management Automation Project's post 23/07/2025

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে (land.gov.bd) ভূমির খতিয়ান ও রেজিস্ট্রার-২ হোল্ডিং এর ডেটা এবং ভূমি মালিকদের জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর ইউএনডিপি বাংলাদেশ এর মাধ্যমে এন্ট্রি করার লক্ষ্যে আজ ২৩ এ জুলাই ২০২৫ ইউএনডিপি, বাংলাদেশ এর সাথে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান (Contract Signing Ceremony) অনুষ্ঠিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন জনাব মোঃ পারভেজ হাসান বিপিএএ, যুগ্মসচিব, প্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও Sonali Dayaratne, a.i আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়। এছাড়াও, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোঃ সাইদুর রহমান, জনাব মো: এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয় এবং অত্র প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়ন বিশেষজ্ঞ জনাব মোঃ ফারুক হোসেনসহ অন্য প্রতিনিধিগণ।
ইউএনডিপি, বাংলাদেশ এ পর্যায়ে ৮ বিভাগের ৮ জেলার ভূমির ডেটা এন্ট্রি সম্পন্ন করবে। ভূমি সেবার ডেটাসমূহ ও ভূমি মালিকদের প্রয়োজনীয় তথ্য ভূমি সেবার সফটওয়্যারে শতভাগ এন্ট্রির মাধ্যমে অটোমেটেড ভূমি সেবা প্রদানে দ্রুতই আরও এক ধাপ অগ্রগতি হিসেবে দৃশ্যমান হবে। আশা করি এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

16/06/2025

এখন জমি বিক্রি বা ক্রয়ের পূর্বে, মিউটেশনের পূর্বে জমির পরিমাণ সঠিকতা যাচাই করুণ বা পাশাপাশি জমির খতিয়ান সহজেই land.gov.bd লগইন করে ডাউনলোড করুন।

দেখুন এই নাটিকাভিত্তিক ভিডিওটি—যেখানে সহজ ভাষায় দেখানো হয়েছে- প্রতারণার ফাঁদ থেকে বাচঁতে, জমির সঠিক তথ্য দেখুন অনলাইনে।

✅ খতিয়ানের ফি কিভাবে দিবেন, খতিয়ান কীভাবে ডাউনলোড করবেন। প্রয়োজনে খতিয়ানের হার্ডকপি পেতে আবেদন করুন অনলাইনে, দ্রুতসময়ে ডাকযোগে খতিয়ান সংগ্রহ করুন।

✅ খতিয়ান ও ম্যাপ পেতে করণীয়, খতিয়ানের ফি পরিশোধ করতে সহযোগিতা নেয়ার জন্য কল করতে পারেন ১৬১২২ নম্বরে অথবা ভিজিট করতে পারেন : land.gov.bd

💡 অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করুন, নিজের জমির সঠিক তথ্য জেনে রাখুন। সময় বাঁচান, লাইনে নয়—অনলাইনে ভূমি সংক্রান্ত সকল সেবা নিন!

এক ঠিকানায় (land.gov.bd)সকল সেবা (নামজারি, ভূমি উন্নয়ন কর ও ই-পর্চা এবং খতিয়ান সংগ্রহ)

16/06/2025

এখন ঘরে বসেই অনলাইনে মিউটেশন করুন

✅ মিউটেশন কীভাবে করবেন এবং কি কি নথি প্রয়োজন।

✅ মিউটেশন করতে, খতিয়ান ও ম্যাপ পেতে করণীয়
এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে সহযোগিতা নেয়ার জন্য কল করতে পারেন ১৬১২২ নম্বরে অথবা ভিজিট করতে পারেন : land.gov.bd

💡 অনলাইনে মিউটেশন করুন, নিজের জমি সুরক্ষিত রাখুন। সময় বাঁচান, লাইনে নয়—অনলাইনে ভূমি সংক্রান্ত সকল সেবা নিন!

, , #নামজারি,

16/06/2025

ভূমি উন্নয়ন কর পরিশোধের পর দাখিলা নষ্ট বা হারিয়ে গেলে কীভাবে পুনরায় উদ্ধার করবেন?

দেখুন এই নাটিকাভিত্তিক ভিডিওটি—যেখানে সহজ ভাষায় দেখানো হয়েছে।

✅ কীভাবে দাখিলা দেয়ার পর পুনরায় উত্তোলন করবেন

✅ মিউটেশন করতে, খতিয়ান ও ম্যাপ পেতে করণীয়
এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে সহযোগিতা নেয়ার জন্য কল করতে পারেন ১৬১২২ নম্বরে অথবা ভিজিট করতে পারেন : land.gov.bd

💡 ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। সময় বাঁচান, লাইনে নয়—অনলাইনে ভূমি কর দিন!

#ভূমিউন্নয়নকর #ভূমিসেবা #অনলাইনভূমিকর

15/06/2025

আপনি কি জানেন, ঘরে বসে কিভাবে ভূমিসেবা পাবেন? সরকার চালু করেছে আধুনিক ১৬১২২ কলসেন্টার ও ডাকযোগে খতিয়ান/ম্যাপ পৌঁছে দেওয়ার সুবিধা।

👇 নিচের ৭টি ধাপে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভূমিসেবা:

১️ ১৬১২২ নম্বরে কল দিন।
২️ জাতীয় পরিচয়পত্র ও জমির তথ্য দিন।
৩️ কল সেন্টার আপনার হয়ে আবেদন দাখিল করবে।
৪️ মোবাইলে টোকেন নম্বর পাবেন।
৫️ টোকেন দিয়ে মোবাইল ব্যাংকিংয়ে ফি পরিশোধ করুন।
৬️ মোবাইলে আবেদন আইডি ও ডেলিভারির তারিখ জেনে নিন।
৭️ ডাকবিভাগ সরাসরি আপনার ঠিকানায় প্রয়োজনীয় নথি পৌঁছে দেবে।

এখনই ১৬১২২ তে কল দিন, ভূমিসেবার ডিজিটাল যুগে যুক্ত হোন!

07/06/2025

আসসালামু আলাইকুম। ভূমি উন্নয়ন কর পরিশোধের পর দাখিলা হারিয়ে গেলে কীভাবে পুনরায় উদ্ধার করবেন?
#ভূমিউন্নয়নকর #ভূমিসেবা #অনলাইনভূমিকর
দেখুন এই নাটিকাভিত্তিক ভিডিওটি—যেখানে সহজ ভাষায় দেখানো হয়েছে:
✅ কীভাবে দাখিলা দেয়ার পর পুনরায় উত্তোলন করবেন
✅ কর পরিশোধ করতে সহযোগিতা নেয়ার জন্য কল করতে পারেন ১৬১২২ নম্বরে
💡 সময় বাঁচান, লাইনে নয়—অনলাইনে ভূমি কর দিন!
🎯 বিশেষ সচেতনতামূলক ভিডিও।

Photos from Land Management Automation Project's post 05/06/2025

নামজারি (মিউটেশন) ও জমি খারিজ কেন করবেন?

04/06/2025

সার্ভে, নামজারি ও মৌজা ম্যাপ প্রাপ্তির জন্য নাগরিক নির্দেশিকা।

এই প্রক্রিয়াটি অনুসরণ করে একজন নাগরিক সহজেই সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান ও মৌজা ম্যাপ পেতে সক্ষম হবেন।

Photos from Land Management Automation Project's post 03/06/2025

ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করবেন এবং কীভাবে করবেন?

আপনার জমির সুরক্ষায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করা অত্যন্ত জরুরি। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ আপনার মালিকানার অন্যতম প্রমাণ।

কেন ভূমি উন্নয়ন কর পরিশোধ জরুরি?
✅ মালিকানা প্রমাণ: দাখিলা বা ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ জমির মালিকানা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ দলিল।
✅ জমি হস্তান্তর: কর পরিশোধ না থাকলে জমি বিক্রি, দান বা হস্তান্তর করা যায় না।
✅ বিরোধ নিষ্পত্তি: জমির মালিকানা নিয়ে যেকোনো বিরোধ বা আইনি জটিলতা এড়ানো সহজ হয়।
✅ ঋণ প্রাপ্তি: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে জমির বিপরীতে ঋণ নিতে কর পরিশোধের প্রমাণপত্র আবশ্যক।
✅ জমি নিলাম প্রতিরোধ: বকেয়া করের জন্য আপনার জমি নিলামে ওঠার ঝুঁকি থেকে মুক্ত থাকে।

ঘরে বসেই পরিশোধ করুন ভূমি উন্নয়ন কর:

এখন আর ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহ করতে পারেন।

অনলাইন পেমেন্টের সহজ ধাপ:
১. ভিজিট করুন: www.land.gov.bd
২. ‘ভূমি উন্নয়ন কর’ মেন্যুতে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন/লগইন করুন।
৩. আপনার হোল্ডিং তালিকা থেকে কাঙ্ক্ষিত হোল্ডিংটি নির্বাচন করুন। (তালিকাভুক্ত না থাকলে যুক্ত করুন)
৪. প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘ই-পেমেন্ট’ বাটনে ক্লিক করে সুবিধামত মোবাইল ব্যাংকিং বা ই-চালানের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।
৫. পেমেন্টের পর দাখিলা বা রশিদ সংগ্রহ করুন।

নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে নিজের জমির মালিকানা সুরক্ষিত রাখুন।

যেকোনো তথ্যের জন্য কল করুন ১৬১২২ নম্বরে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00