31/03/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ১৬ মার্চ ২০২৬ তারিখ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনের পর তিনি খালের পাড়ে একটি বৃক্ষরোপণও করেন।
18/02/2026
উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/ প্রাক্কলনিক পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি নং-১৮৯
https://bwdb.gov.bd/archive/pdf/18791.pdf
10/08/2025
অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি-
bwdb.gov.bd
06/08/2025
ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ। সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজন।’
ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ। সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজ
ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ।সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজন।’ সেই ফ্যাসিবাদী...
30/07/2025
জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘July Mothers: Their Eyes Remember’ শীর্ষক ডকুমেন্টারি সিরিজ। এই সিরিজের প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?) ।
‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?)
জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘July Mothers: Their Eyes Remember’ শীর...
16/07/2025
"জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫"
July Calendar
Detailed July Commemoration Programs
09/07/2025
নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস (০৯ জুলাই, ২০২৫)
• গত ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতি-ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে এবং উক্ত অববাহিকায় আগামী ০১ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
• ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারি ও পরবর্তী ০২ দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
• আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে।
• চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে মাতামুহুরি নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ০১ দিন গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং পরবর্তী ০২ দিন উক্ত সকল নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।
• সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে; পরবর্তী ০২ দিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
• ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে; আগামী ০২ দিন পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ০৩ দিন পর্যন্ত পানি সমতল স্থিতিশীল থাকতে পারে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে; যা আগামী ০৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে; এই সময়ে নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
• সুরমা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে ও কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ০৩ দিন উক্ত নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী ০৩ দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত দৈনিক প্রতিবেদন সংযুক্ত
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো