Muntazir Shlom

Muntazir Shlom এক অনিয়মিত আম-আদমি

23/06/2026

কী এক আজীব মিশ্র অনুভূতির স্বাদ পাইলাম
না এ'রে দুঃখ কইবার পারতেছি;
না কইবার পারতেছি সেটিসফেকশন!

16/06/2026

তুমি জানো কী,
ঐ একজোড়া চোখের কিমৎ চুকাতে
ঠিক কী কী সওদা হয়েছে?

তবে শোন—
একটা মসনদ; একটা গোটা সালতানাত;
একজন শাসক; এক নিখুঁত শৈলীতে বোনা
ডিপ-রুটেড দরবার কন্সপিরেসি;

তারপর শকুনির পাশার দান—
ছকে ছকে কাটা হয়ে যায় সর্বস্ব;
দাবার গুটির মতো আড়াই আড়াই চালে
ইমপ্লিমেন্ট করা হয় জবরদস্তির যুদ্ধ।

নাতিজা—
ক্ষুন, বারুদ, মুর্দা;
কাদা-মাটিতে সয়লাব হয়ে আছে
থিওরেটিক্যালি আজাদ, তবে—
প্র্যাক্টিক্যালি একখণ্ড অবরুদ্ধ জমিন।

সর্বশেষে, একখানা সংক্ষিপ্ত মনোলগ।

ব্যাকগ্রাউন্ডে শোনা যাবে
নিরবচ্ছিন্ন আর্তনাদ, আহাজারি, মেশিনগানের গর্জন; আর সফেদ পর্দার ওপর, ধোঁয়া ও ধুলোর আচ্ছাদনে,
অস্পষ্ট অবয়বে ফুটে উঠবে একটা নিথর দেহ—

যার মাথার খুলি এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে
একটা আড়াই ইঞ্চির বুলেট।
তার এক হাতে ধরা ধোঁয়া-ওঠা কালাশনিকভ,
আর অন্য হাতে
ক্ষুনরাঙা গুলাবের গুলদস্তা।

07/06/2026

সপ্তর্ষির কসমিক অরোরায়
মিশে যায় রজনীগন্ধার মেহেক ;
আর মজলিসে গুঞ্জতে থাকে-
গালিল সাগরের বাতাসে মিশে থাকা
সেলেস্টিয়াল স্বর

06/06/2026
16/05/2026

একটা শায়েরি শুনছিলাম।শায়রিটা হলো-

Muntazir ki beniyazi aksar barkat
Aur kabhi jawal bhi hai
O chahiye bhi nehi
Aur use na pane ki malaal bhi hai
________________________________

তারপর ইচ্ছে হলো এর একটা ভাবানুবাদ দাঁড়া করাই।যেই ভাবা সেই কাজ।প্রায় অনেকক্ষণ ভাবার পর এই কয়েকটি লাইন আমার যুতসই মনে হয়েছে।এর পাশাপাশি একটা নামও দিয়েছি এটার।আর তা হলো, " উন্মাদ "

________________________________

আমি জানি না—
আমার এই নির্লিপ্ত অপেক্ষমান হৃদয়
আমার জন্য নিয়ামত ; নাকি সাজা

আমি জানি কেবল—
তাকে আমার চাই না আর;
তবু তাকে না-পাওয়ার আক্ষেপ পুষছি মনে!

20/04/2026

#কাপলেট

আমার প্রতিটা বানোয়াট গল্পের সমাপ্তিতে
আমি নিজেকেই রেখেছি—
এক নিতান্তই ছাপোষা চরিত্র,
যার দিনরাত্রির রোজনামচায়
কেবল কয়েক টুকরো সাদামাটা অংক,
আর অনেকটাই গোলমেলে সমীকরণ
শেষমেশ, মোটা দাগে—
" জলজ্যান্ত বেওয়াফার আলামত "

 #কাপলেট
19/04/2026

#কাপলেট

"Kol ha-asavim ha-shovrim ʿalay, qamīn le-zarʿat chaos ba-medinā. General, mā ʿeʿśeh?""Kam ṭivē d-Marī — as my lord will...
25/11/2025

"Kol ha-asavim ha-shovrim ʿalay, qamīn le-zarʿat chaos ba-medinā. General, mā ʿeʿśeh?"

"Kam ṭivē d-Marī — as my lord wills."

"Hmm… ṭov. Maḥu otam — gufām, mamonām, we-shoreshēhem ʿad-le-ʿeqar."

"Rājiḥ, Marī."

Translation:

“There is plenty of wild grass out there, trying to rise above me and wreak chaos across the region. General… what should I do?”

“As my lord commands.”

“Hmm… good. Wipe them out — their bodies, their belongings, and their very roots.”

“Roger.”

___________________________

“Malka-Tannīn” — The Beast-King ✨

< The Lost Era >
09/11/2025

< The Lost Era >

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntazir Shlom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share