04/03/2026
প্রিয় মোহাম্মদপুর-আদাবর থানাধীন ২৯, ৩০ ও ৩২ নং ওয়ার্ডবাসী (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১১),
আসসালামু আলাইকুম।
আমি শারিয়া মোস্তাফিজ সিমি - এই মোহাম্মদপুরের মেয়ে। মোহাম্মদপুর একটি ঐতিহাসিক জনপদ, যা ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। সময়ের স্রোতে বর্তমানে এখানকার ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, নাগরিক সুবিধা ও নিরাপত্তা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এই এলাকার ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সাক্ষী আমি, এখানকার প্রতিটি সমস্যার সাথে আমি পরিচিত। মোহাম্মদপুর-আদাবরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক জড়িয়ে আছে। তাই এই এলাকার সকল সুখ-দুঃখ, আমার সুখ-দুঃখ।
আপনাদের সহযোগিতা ও দোয়া সাথে নিয়ে আমি ২৯, ৩০ ও ৩২ নং ওয়ার্ড (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১১) -এর একজন সেবক হতে চাই, যা ক্ষমতার নয় - জনগণের, ব্যক্তি স্বার্থের নয় – আদর্শের, বৈষম্যের নয় - সমতার। আজীবন আপনাদের পাশে থাকতে চাই। কোনো লোভ, কোনো ভয় - আমাকে আপনাদের থেকে দূরে সরাতে পারবে না।
আসুন, আমরা সবাই মিলে ভালবাসা, ঐক্য, যথাযথ পরিকল্পনা ও উন্নয়ন দিয়ে আমাদের প্রানের এলাকাকে নিরাপদ, আদর্শ, বাসযোগ্য করে গড়ে তুলি। আপনাদের সমর্থন ও আস্থা হবে আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভালবাসা ও বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ্ নিরাশ করবো না।
শারিয়া মোস্তাফিজ সিমি
🔹সহ-সভাপতি,
৩২নং ওয়ার্ড, মোহাম্মদপুর থানা,
ঢাকা মহানগর উত্তর,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
🔹মহিলা বিষয়ক সম্পাদক,
কমিউনিটি পুলিশ, মোহাম্মদপুর থানা,
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
🔹বোর্ড মেম্বার,
হলিক্রস কলেজ এলুম্নাই এসোসিয়েশন
🔹সহ-প্রতিষ্ঠাতা,
শারিক ফাউন্ডেশন বাংলাদেশ
🔹সাবেক শিক্ষক,
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
