Explore With Forid Rahman

Explore With Forid Rahman

Share

#আমি সেরা
#আমি করতে পারি
#সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
#আমি জয়ী
#আজ দিনটা আমার

Photos from Explore With Forid Rahman's post 14/02/2026

জুলাই সনদের ভিত্তিতে সিনেট বা জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের উচ্চাভিলাষী পরিকল্পনা সফল হচ্ছে না- এই বিষয়টি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সনদের এই ধারায় নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়ে বিএনপি তখনই বলেছে, বর্তমান আর্থ সামাজিক বাস্তবতায় সংসদের উচ্চ কক্ষের কোন প্রয়োজনীয়তা নেই।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রণীত বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হলো- গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। ড. ইউনূস ও আলী রিয়াজের ঐকমত‍্য কমিশন এই চার মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রেখে বাকি তিনটি মুছে দেয়ার প্রস্তাব করেছে। তারা দেশ পরিচালনার পাঁচটি মূলনীতি প্রণয়নের সুপারিশ করেছে। সেগুলো হলো- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এই প্রসঙ্গেও বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। এছাড়া সংবিধান সংশোধন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে না থাকা, কারো দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া, সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে ন- এমন বেশ কিছু বিধান অগ্রহণযোগ্য বলে মনে করে বিএনপি।

এছাড়া ঐকমত‍্য কমিশনে বিএনপির সাবেক আলোচলা ছাড়াই সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব করেছেন ড. আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দফা শপথ অনুষ্ঠিত হবে। তার একটিতে সংসদের প্রতিনিধি হিসেবে এবং অন্যটিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস‍্যরা। সংসদ প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট প্রণয়নসহ নিয়মিত কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী কাজ করবে এই পরিষদ। পরবর্তী ১৮০ কর্মদিবসের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করবেন তারা।

এ ব‍্যাপারেও আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস‍্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তাদের সাথে ঐকমত‍্য কমিশনের কোনো আলোচনাই হয়নি। হঠাৎ করে এই পরিষদ গঠনের যে প্রস্তাব দেওয়া হলো সেটা কারা দিল, কীভাবে দিল, সুপারিশে কীভাবে এলো- এই প্রশ্নও তোলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

অন‍্যদিকে, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক এক সাক্ষাৎকারে বলেছেন, গণভোট কোনো সাংবিধানিক আইনসিদ্ধ ব্যাপার নয়। তাই গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে এমন আইনি বাধ্যবাধকতা বিএনপির ওপর নেই।

আর নির্বাচনে বিপুল বিজয়ের পরে বিএনপি বলেছে, জুলাই সনদের বিষয়টি তারা জাতীয় সংসদের হাতে ছেড়ে দেবে।

এরই মধ‍্যে জাতীয় ঐকমত‍্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে। কমিশনের সহ সভাপতি মার্কিন নাগরিক ড. আলী রিয়াজ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে তাঁর পুরনো পেশা শিক্ষকতায় ফিরে যাবেন। হয়ত জুলাই সনদের ফাইলটির তিনি সাথে করে নিয়ে যাবেন। নতুন সরকার গঠনের মধ‍্য দিয়ে বিলুপ্ত হতে যাচ্ছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারও। মাঝখান থেকে সংস্কার আর জাতীয় ঐকমত্য কমিশনের খরচের নামে, আপ‍্যায়নের নামে আর এই সনদকে বৈধতা দেয়ার জন‍্য জাতীয় নির্বাচনের সঙ্গে একটা অসাংবিধানিক এবং অপ্রয়োজনীয় গণভোটের লেজ জুড়ে দেয়ার নামে, হ‍্যাঁ ভোটের প্রচারণার নামে এই গরীব দেশের যে শত শত কোটি টাকা নষ্ট হলো, তার দায় কে নেবে?

বাহাত্তরের মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, নতুন সংবিধান প্রণয়ন, সংবিধান বাদ দিয়ে দেশের গঠনতন্ত্র প্রণয়ন, পুরনো সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা- গত দেড় বছরে বহু ষড়যন্ত্র আমরা দেখেছি এই সংবিধান নিয়ে। কিন্তু ভাগ‍্যের নির্মম পরিহাস, সেই সংবিধান অনুসারেই শপথ নিয়েছিলেন ড. মুহম্মদ ইউনূস, সেই সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংবিধান মেনেই বিএনপি বা তারেক রহমানের নতুন সরকার গঠনের মধ‍্য দিয়ে বিদায় নিতে হচ্ছে ড. ইউনূস সরকারকে।

নতুন সরকারের কাছে তাই প্রত্যাশা- একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সংবিধান থাকুক রাষ্ট্রের মাথার ওপরে, আইন হোক সবার জন‍্য সমান আর প্রজাতন্ত্রের মালিক জনগণ- সংবিধানের এই ঘোষণাটি প্রতিফলিত হোক রাজনীতি, সংসদ, সরকার, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের সর্বস্তরে।

11/02/2026

চাচার কঠিন ডেলিভারি🤣

23/11/2025


11/09/2025

নিশব্দে ঝরে পড়া বৃষ্টি যেন মনে গেঁথে থাকা সব ক্লান্তি ধুয়ে নিয়ে যায়… 🌧️☔

07/09/2025

🌑 আজ রাতে চাঁদ হবে রক্তিম — আল্লাহর এক মহান নিদর্শন 🌙

আজ রাতের আকাশে আমরা দেখতে পাবো পূর্ণ চন্দ্রগ্রহণ — এক আশ্চর্য ও বিরল মহাজাগতিক ঘটনা।
সাড়ে চারশো কোটি বছরের পরিচিত চাঁদ কিছু সময়ের জন্য হবে অচেনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অসীম কুদরতের বহিঃপ্রকাশ এই দৃশ্য।

🔴 সময়সূচি:
▫️ শুরু: রাত ৯:২৮ মিনিট
▫️ পূর্ণগ্রহণ: রাত ১১:৩০ মিনিট
▫️ সর্বোচ্চ (চাঁদ সবচেয়ে লাল): রাত ১২:১১ মিনিট
▫️ পূর্ণগ্রহণ শেষ: রাত ১২:৫২ মিনিট
▫️ শেষ সম্পূর্ণভাবে: ভোর ২:৫৫ মিনিট

📖 হাদীস:
রাসূল (ﷺ) বলেন:
“সূর্য ও চন্দ্র আল্লাহর দুটি নিদর্শন, এগুলো কারো মৃত্য বা জন্মে গ্রহণ হয় না। তবে তোমরা যখন এদের গ্রহণ দেখতে পাও, তখন নামায ও দোআ দ্বারা আল্লাহর স্মরণে লিপ্ত হও।”
(সহিহ বুখারী, ১০৪৪)

🕋 রাতটা কাটাক আল্লাহর ভয়ে, ইস্তিগফার আর দোআয়।
চোখে যা দেখো, মনে রেখো — সবকিছুই আল্লাহর হুকুমে চলছে।

05/09/2025

"জীবন একটি পরীক্ষাগার, নয় কোনো আনন্দভূমি!"

🕋 আল্লাহ বলেন:
"আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জান-মালের ক্ষয়ক্ষতি এবং ফল-ফসল হ্রাসের মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।"
— (সূরা আল-বাকারা: ১৫৫)

💭 জীবনে কষ্ট আসবে, পরীক্ষা আসবে — এটা স্বাভাবিক। কিন্তু একজন মুসলিমের দায়িত্ব হলো — সব অবস্থায় সবর (ধৈর্য) করা এবং আল্লাহর উপর ভরসা রাখা।

🕊️ সুখ-দুঃখ, উত্থান-পতন — সবই আল্লাহর পক্ষ থেকে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, প্রকৃত শান্তি তো আখিরাতে।

🤲 আসুন, আমরা জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটাই এবং ধৈর্য ও শোকরগুজারির মাধ্যমে জান্নাতের পথে অগ্রসর হই।

05/09/2025

One last time in his home field, but a lifetime in our hearts.
Argentina! 💙✨

15/08/2025

স্টিল এবং নির্মাণ উপকরণের বিশ্বস্ত সরবরাহকারী
এখানে পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়-

- এম.এস (MS) অ্যাঙ্গেল, চ্যানেল, প্লেট

- ইজি (EG) ও জি.পি (GP) শীট

- পার্লিন (Purlin)

- ডেকিং শীট (Decking Sheet)

- ঢেউটিন ও কালার শীট

- ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শীট

"বিশ্বাসের সাথে বাণিজ্য "

অফিস ঠিকানা:

আদনান সিট মার্কেট, পূর্ববন্দ ডাকপাড়া,
কেরানীগঞ্জ, ঢাকা-১৩



21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের শিকার শিক্ষার্থী এবং তাদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা।

এই কঠিন পরিস্থিতিতে যার যার জায়গা থেকে তাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা আশা করছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুঃসময় কাটিয়ে উঠতে মানসিক শক্তি পান।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Jhenida
Dhaka