14/05/2025
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন প্রিপারেশন অব কমপ্রিহেনসিভ মাস্টার প্ল্যান প্রকল্পের গাজীপুর অংশের ( S2 Package) এর ইন্টারিম রিপোর্ট-২ এর উপর অংশিজন সভা অদ্য ১৪/০৫/২০২৫ বুধবার অতিরিক্ত নির্বাহী পরিচালক মহোদয়ের সভাপতিত্বে ডিটিসিএ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের সংস্লিষ্ট সদস্য, প্রকল্প পরিচালক, প্রকল্প ব্যবস্থাপক, এক্সপার্ট পুল মেম্বার ও ডিটিসিএ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
19/01/2025
গাজীপুর নগরীর জন্য সমন্বিত পরিবহন মহাপরিকল্পনা শীর্ষক প্রকল্পের আওতায় "আরবান ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের" উপরে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের ৫ম ও সমাপনী দিন সফলভাবে শেষ হয়েছে। দিনের প্রথম সেশনে Land Acquisition & Resettlement Plan বিষয়ে ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন বিশিষ্ট Social Safeguard Specialist এবং বিভন্ন বিদেশী সহায়তাপুষ্ট প্রকল্পের পরামর্শক হিসেবে সুপরিচিত ও অভিজ্ঞ মোঃ সাইফুল্লাহ দস্তগীর। দিনের দ্বিতীয় সেশনে সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক ও ডেপুটি আরবান প্ল্যানার মোঃ মিজানুর রহমান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের টিম লিডার আকশাত জেইন, এই প্রকল্পের প্রধান পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এবং অংশগ্রহণকারীদেরকে সনদপত্র তুলে দেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সম্মানিত নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব নীলিমা আখতার। এই প্রশিক্ষণ প্রোগ্রামে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনিক্যাল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
18/01/2025
গাজীপুর নগরীর জন্য সমন্বিত পরিবহন মহাপরিকল্পনা শীর্ষক প্রকল্পের আওতায় "আরবান ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের উপরে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের" চতুর্থ দিন সফলভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে সকালের সেশনে SIDRA Intersection 8 সফটওয়্যারের উপরে ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন বিশিষ্ট ল্যান্ডইউজ স্পেশালিস্ট বিশ্বজিৎ বিশ্বাস। বিকেলের সেশনে Transit Oriented Development (TOD) বিষয়ের উপরে ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আফসানা হক। এই প্রশিক্ষণ প্রোগ্রামে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনিক্যাল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
15/01/2025
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (BIM) ট্রেনিং সেন্টারে গাজীপুর নগরীর জন্য সমন্বিত পরিবহন মহাপরিকল্পনা শীর্ষক প্রকল্পের আওতায় "আরবান ট্রান্সপোর্টের উপরে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের" দ্বিতীয় দিন সফলভাবে শেষ হয়েছে। আজকের সেশনে ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন এই প্রকল্পের টিম লিডার আকশাত জেইন এবং এই প্রকল্পের ট্রান্সপোর্ট মডেলার আমিনুল ইসলাম। এই প্রশিক্ষণ প্রোগ্রামে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনিক্যাল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
14/01/2025
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (BIM) ট্রেনিং সেন্টারে গাজীপুর নগরীর জন্য সমন্বিত পরিবহন মহাপরিকল্পনা শীর্ষক প্রকল্পের আওতায় "আরবান ট্রান্সপোর্টের উপরে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের" প্রথম দিন সফলভাবে শেষ হয়েছে। প্রশিক্ষণের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সম্মানিত নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব নীলিমা আখতার। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক ও ডেপুটি আরবান প্ল্যানার মিজানুর রহমান, প্রকল্পের টিম লিডার আকশাত জেইন, এই প্রকল্পের প্রধান পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের হিসাব ও অর্থ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধতন ব্যবস্হাপনা উপদেষ্টা মোহাম্মদ আমিনুর। এই প্রশিক্ষণ প্রোগ্রামে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনিক্যাল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
29/12/2024
গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত জোন-৭ (কোনাবাড়ি) ও জোন-৮ (কাশিমপুর) এর ওয়ার্ড সচিব ও এলাকার জনসাধারণদের নিয়ে কোনাবাড়ি জোনের সভা কক্ষে Participatory Rapid Appraisal (PRA) তথা অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ রোজ রবিবার। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু ছাইদ চৌধুরী, এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এবং সিনিয়র নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম, এবং এই প্রকল্পের ডেপুটি টিম লিডার কাজী গোলাম হাফিজ।
19/12/2024
গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত জোন-১ (টঙ্গী) ও জোন-২ (পুবাইল) এর ওয়ার্ড সচিব ও এলাকার জনসাধারণদের নিয়ে টঙ্গী জোনের সভা কক্ষে Participatory Rapid Appraisal (PRA) তথা অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৯ ডিসেম্বর, ২০২৪ রোজ বৃহস্পতিবার। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ লেহাজ উদ্দিন, টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, পুবাইল জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু ছাইদ চৌধুরী, এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এবং সিনিয়র নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম, এবং এই প্রকল্পের ডেপুটি টিম লিডার কাজী গোলাম হাফিজ।
12/12/2024
গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত জোন-৪ (গাজীপুর সদর) ও জোন-৫ (কাউলতিয়া) এর ওয়ার্ড সচিব ও এলাকার জনসাধারণদের নিয়ে নগর ভবনের সম্মেলন কক্ষে Participatory Rapid Appraisal (PRA) তথা অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে গত ১১ ডিসেম্বর, ২০২৪ রোজ বুধবার। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নমিতা দে, কাউলতিয়া জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর জোনের নির্বাহী প্রকৌশলী এ. এইচ. এম. শামচুর রহমান মাহমুদ, এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এবং সিনিয়র নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম, এবং এই প্রকল্পের ডেপুটি টিম লিডার কাজী গোলাম হাফিজ।
12/12/2024
গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত জোন-৩ (গাছা) ও জোন-৬ (বাসন) এর ওয়ার্ড সচিব ও এলাকার জনসাধারণদের নিয়ে গাছা জোনের সভা কক্ষে Participatory Rapid Appraisal (PRA) তথা অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে গত ১০ ডিসেম্বর, ২০২৪ রোজ মঙ্গলবার। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল উদ্দীন, বাসন জোনের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এবং সিনিয়র নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম, এবং এই প্রকল্পের ডেপুটি টিম লিডার কাজী গোলাম হাফিজ।
27/11/2024
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর আওতায় “Preparation of Comprehensive Transport Master Plan for Narayanganj and Gazipur City Corporation” শীর্ষক প্রকল্পের S-2 প্যাকেজ “Preparation of Comprehensive Transport Master Plan with Pre-Feasibility Study and Conceptual Design of Truck Terminal for Gazipur City Corporation” বাস্তবায়ন করা হচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য আলোচ্য প্রকল্পের “ইন্টেরিম রিপোর্ট-০১ (সার্ভে)”এর উপর একটি কর্মশালা গত ২6 নভেম্বর ২০২৪খ্রি: তারিখে, মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায়, ডিটিসিএ কনভারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, কর্মশালার সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক জনাব জনাব নীলিমা আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক, ডিটিসিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তা, পরামর্শকবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপকসহ গাজীপুর সিটি কর্পোরেশন এর কর্মকর্তারা।
03/10/2024
গত ০২/১০/২০২৪ তারিখ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর আওতায় বাস্তবায়নাধীন “Preparation of Comprehensive Transport Master Plan for Gazipur City Corporation” শীর্ষক প্রকল্পের গাজীপুর অংশের প্রকল্প অফিস পরিদর্শন করা হয়েছে। এর কিছু খন্ডচিত্র
03/06/2024
আজ ০3/০৬/২০২৪ তারিখ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর আওতায় বাস্তবায়নাধীন “Preparation of Comprehensive Transport Master Plan for Gazipur City Corporation” শীর্ষক প্রকল্পের গাজীপুর সিটি কর্পোরেশন অংশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।এতে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক, প্রকল্প ব্যবস্থাপক, স্বতন্ত্র পরামর্শক ,পরামর্শক প্রতিষ্ঠান DDC-Nippon Koei এর পক্ষে Dr. Robert Gallagher, টীম লিডার, ডেপুটি টিম লিডার, সহ আরও অনেকে।