Sayekh Ahamadullah Fans Club

Sayekh Ahamadullah Fans Club

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayekh Ahamadullah Fans Club, Public School, Dhaka.

14/10/2025

চারটি নৌকা চারটি জীবন জয়ের গল্প।

চর বাংলা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন এক চর। উপজেলা শহর থেকে ট্রলারে যেখানে যেতে সময় লাগে প্রায় ৫/৬ ঘণ্টা।

আমাদের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প এই দুর্গম চরেও পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ।

জোয়ারের পানিতে প্রায়ই এই চর প্লাবিত হয়ে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী।

স্থানীয়দের ভাষ্যমতে ১৯৯৪ সালের পর থেকে বসতি গড়ে ওঠা এই দুর্গম চরে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। হাসপাতাল দূরে থাক ভালো কোনো ডাক্তারও নেই।

ভৌগলিক অবস্থান এবং পরিবেশের কারণে কৃষি, ব্যবসা বা অন্য কোনো স্বাভাবিক কর্মসংস্থানের উপায় নেই। ফলে মাছ ধরাই অধিকাংশ মানুষের একমাত্র জীবিকা।

দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পে এই চর থেকে চারটি আবেদন আসে। নৌকা ও মাছ ধরার সরঞ্জাম পেলে তারা সহজে জীবিকা নির্বাহ করতে পারবে।

যাচাই-বাছাইয়ের পর গৃহীত হয় তাদের আবেদন। চারজনের প্রত্যেককে ১ লক্ষ ৩০ হাজার টাকা, মোট ৫ লক্ষ ২০ হাজার টাকার নৌকা, জাল এবং মাছ ধরার সরঞ্জাম কিনে দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন থেকে প্রাপ্ত উপকরণের মাধ্যমে তারা এখন স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করছেন।

06/10/2025

কুশিকাঁটার কারিশমা

21/09/2024
10/09/2024

সহযোগিতা

07/09/2024

এখানে দৈর্ঘে আছে চল্লিশটি এবং প্রস্থে চৌদ্দটি চালের বস্তা। মোট বস্তা ৫৬০ টি। প্রতি বস্তায় ২৫ কেজি চাল ‌আছে। মোট চালের পরিমাণ ১৪০০০ কেজি, অর্থাৎ ১৪ টন। প্রতিদিনই ১৪ টন চালবাহী বিভিন্ন ট্রাক পৌঁছে যাচ্ছে দুর্গত অঞ্চলে।

ছবিটি সেপ্টেম্বরের ৫ তারিখের, ফেনীর পরশুরামের সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠের।

এ পর্যন্ত ৫ জেলার ২৭ টি উপজেলায় চাল ভরতি ৭০ টি ট্রাক পৌঁছেছে। মোট চালের বস্তা সংখ্যা ৪৪২৪০ টি।

আগামী কয়েকদিন বন্যা দুর্গত এলাকায় চলবে চাল বিতরণ কর্মসূচি। ধারাবাহিকভাবে এক লক্ষ পরিবারের মাঝে ২৫ কেজি বস্তার চালের প্যাকেজ বিতরণ করা হবে।

বিতরণের প্রক্রিয়া পরিচ্ছন্ন রাখতে আমাদের স্বেচ্ছাসেবকরা উপদ্রুত এলাকা ঘুরে ঘুরে দুর্গতদের টোকেন দিয়ে আসেন। উপকারভোগীরা নির্দিষ্ট দিনে টোকেন দেখিয়ে নিয়ে যান নিজ নিজ বরাদ্দকৃত বস্তা।

05/09/2024

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদানের শেষ সময় আজ রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের জানিয়েছেন, নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে তারা অনুদান পাঠাতে পারেননি। কিছু প্রতিষ্ঠানের কর্মীরা নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি।

তাদের আন্তরিক অনুরোধের প্রেক্ষিতে এবং মানবসেবায় তাদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আমরা অনুদান প্রদানের সময়সীমা আরো দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সুতরাং আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৪ বৃহস্পতিবার রাত ১১:৫৯টা পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদান করা যাবে।

—আস-সুন্নাহ ফাউন্ডেশন

Photos from Sayekh Ahamadullah Fans Club's post 05/09/2024
30/08/2024

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ প্যাকেজিং কার্যক্রমে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে দিনমজুর পর্যন্ত সব শ্রেণির মানুষের উপস্থিতি আমরা দেখছি। ছাত্র ও তরুণদের উপস্থিতি লক্ষ করার মতো। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

বিশেষভাবে ঢাকার বেশ কয়েকটি মাদরাসার উল্লেখযোগ্য পরিমাণ ছাত্র স্বেচ্ছেসবা দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো—
⦿ জামিয়া সাঈদিয়া কারীমিয়া, সাইদনগর, ভাটারা, ঢাকা;
⦿ আহমদস এডুকেশন;
⦿ জামিয়া শারইয়্যাহ মালিবাগ;
⦿ জামিয়া মাদানিয়া বারিধারা;
⦿ জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি;
⦿ জামিয়া ইসলামিয়া দারুল ঊলূম, দিলুরোড;
⦿ জহিরুল ইসলাম দারুল উলুম মাদরাসা, আফতাবনগর;
⦿ ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা;
⦿ জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম, বাড্ডা;
⦿ ইদারাতুল উলুম, আফতাবনগর।

আমরা সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ তাদের উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন।

29/08/2024

আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহর রহমত ও সব শ্রেণি-পেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

29/08/2024

জরুরী ত্রাণ প্যাকেজিংয়ে স্বেচ্ছাসেবক আবশ্যক

আগামী কাল শুক্র ও শনিবারের মধ্যে আমরা ত্রাণ তৎপরতার প্রথম ধাপের কাজ শেষ করতে চাই। তাছাড়া আমরা নতুন করে আরো ৩০ হাজার পরিবারের জন্য ত্রাণের প্যাকেজ প্রস্তুত করছি, এ জন্য রাত এবং দিনে দুই শিফটে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রয়োজন।

প্রথম শিফট শুক্রবার সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকাল ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলবে। শনিবারেও একই সময়ে দুই শিফটের কাজ অব্যাহত থাকবে।

অতএব, যার যার সুবিধা মতো শিফটে ত্রাণ প্যাকেজিংয়ে শরীক হতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।

ইন শা আল্লাহ জুমার সালাত শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে ত্রাণ প্রস্তুতের মাঠেই অনুষ্ঠিত হবে এবং স্বেচ্ছাসেবকদের জন্য নাস্তা ও খাবারের ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, শুক্রবার ছুটির দিন হওয়ায় লোক সমাগম বেশি হয়। আবার রাতের তুলনায় দিনের বেলা লোক সমাগম বেশি হয়। তাই শনিবার এবং রাতেও আমাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক প্রয়োজন। সেইভাবে আপনাদের আসার অনুরোধ করছি।

প্যাকেজিংয়ের স্থান মাদরাসাতুস-সুন্নাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা থাকবে।

মাদরাসাতুস সুন্নাহর ঠিকানা:
ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয়
প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka