ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাঈদনগর শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাঈদনগর শাখা

Share

This is Icab jamia saidia karimia Dhaka north city's political official page.

31/05/2026

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানে
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা কর্মশালা ২০২৬

তারিখ: ১৬ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত
স্থান: জামিয়া রাশিদিয়া আহসানাবাদ (চরমোনাই মাদরাসা) বরিশাল।
কোর্স ফি: ৳১০০০/- [থাকা-খাওয়া ফ্রি]

প্রিয় বন্ধু,
কুরআন হিদায়াতের আলোকবর্তিকা ও জীবন্ত মুজিজা। কুরআন মহাঐশী গ্রন্থ, যার তিলাওয়াত হৃদয়কে করে বিগলিত, ঈমানকে করে সুদৃঢ় এবং প্রতিটি হরফ পাঠে দশটি করে অর্জিত হয় নেকি। তিলাওয়াতকারীর মনে আনে স্বর্গীয় অনুভব, মুছে দেয় যাবতীয় পঙ্কিলতা। যার হৃদয়ে ধারণ রয়েছে কুরআন, তার অন্তর আলোকিত, চরিত্র হয় মার্জিত। কুরআন কবরেও সঙ্গ দেয়, জাহান্নাম থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে টেনে নেয়। ইহকালে এনে দেয় শান্তি, পরকালে দেয় মুক্তির নিশ্চয়তা।

এই কুরআন মুমিনদের কাছে কিছু মৌলিক দাবি রাখে। তার মধ্যে দুটি সর্বাধিক গুরুত্বপূর্ণ :

এক. দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায়ের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানা অপরিহার্য। একজন মুসলিম হিসেবে কুরআন শুদ্ধভাবে পড়তে পারা একান্ত প্রয়োজন।

দুই. জীবনের পরতে পরতে-ব্যক্তি থেকে সমাজ, পরিবার থেকে রাষ্ট্র-সর্বত্র শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে কুরআনের বার্তা উপলব্ধি করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য।

এই মৌলিক দুটি দাবি পূরণে ও সমাজে শান্তি ফিরিয়ে আনার প্রত্যয়ে এসএসসি ও দাখিল সমাপ্তকারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং দীনের মৌলিক বিধানাবলি বিষয়ক বিশেষ এক কর্মসূচি।

যা থাকছে...
১. তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
২. দৈনন্দিন মাসআলা-মাসায়িল
৩. মাসনূন দুআসমূহ
৪. সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষা
৫. সাহাবায়ে কেরামের জীবনকথা
৬. সুহবাতুল ওলামা ও নসীহত
৭. নামাজের বাস্তব প্রশিক্ষণ
৮. আত্মোপলব্ধি সৃষ্টিকরণ (মুমিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট করার মাধ্যমে)
৯. সুন্নত অনুযায়ী জীবন ধারণের বাস্তব প্রশিক্ষণ
১০. দৈনিক পত্রিকা পাঠ ও দাওয়াত প্রশিক্ষণ

কর্মশালায় অংশগ্রহণ করতে ও
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+8801889018244/+8801825971936

28/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামিয়া সাঈদিয়া কারীমিয়া শাখার পক্ষ থেকে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা!

ঈদ মোবারক

26/05/2026
25/05/2026

২৬-২৭ সেশনে জামিয়ার আমেলা শাখার পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ

23/05/2026

পবিত্র ঈদুল আযহার
১৪৪৭ হিজরী!
নিজ নিজ গন্তব্যমুখী
সকল শিক্ষার্থীদের
ঈদ যাত্রা হোক
নিরাপদ ও আরামদায়ক!

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাঈদনগর শাখা's post 14/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামিয়া সাঈদিয়া কারীমিয়া শাখার উদ্যোগে ইউনিটের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শাখার পক্ষ থেকে প্রত্যেক ইউনিটে রেজিষ্টার খাতা বিতরণ করা হয়েছে!

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাঈদনগর শাখা's post 11/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামিয়া সাঈদিয়া কারীমিয়া শাখার নিয়মিত মাসিক মিটিং সম্পন্ন হয়েছে

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাঈদনগর শাখা's post 11/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের গতকাল ২৫ তম দিন (১০মে ২০২৬) জামিয়া সাঈদিয়া কারীমিয়া শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দাওয়াতী কাজে জামিয়া শাখার ও শরহে বেকায়া ইউনিট শাখার নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন!
#দাওয়াতি_মাস_২০২৬

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাঈদনগর শাখা's post 09/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ৯ মে ২০২৬, শনিবার

কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জামিয়া সাঈদিয়া কারীমিয়া শাখার উদ্যোগে আজ ব্যাপক দাওয়াতি কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম। এছাড়াও উপস্থিত ছিলেন জালালাইন ইউনিট শাখার সভাপতি মাহদী হাসানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ

দাওয়াতি মাসকে সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের মাঝে সংগঠনের দাওয়াত পৌঁছে দেন। তারা বলেন, সমাজের সর্বস্তরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য এ ধরনের দাওয়াতি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আগামী দিনগুলোতেও এ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক
মুহাম্মদ আলাউদ্দীন
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
জামিয়া সাঈদিয়া কারীমিয়া শাখা


Islami Chhatra Andolan Bangladesh
Islami Andolan Bangladesh

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাঈদনগর শাখা's post 09/05/2026

ইউনিট প্রতিনিধি সভা -২০২৬ইং

ছবি অ্যালবাম!

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Dhaka