26/03/2022
আননিসা লাইব্রেরির পক্ষ থেকে নিচের বইগুলো উপহার হিসেবে পাচ্ছেন An-Nisa's Collection এর ঈদ শপিং এ
বিস্তারিত লিংকে -
https://www.facebook.com/109543097845406/posts/366763845456662/
A Islamic Book service of An-Nisa's Collection
Page Link: https://www.facebook.com/annisascollection/
26/03/2022
আননিসা লাইব্রেরির পক্ষ থেকে নিচের বইগুলো উপহার হিসেবে পাচ্ছেন An-Nisa's Collection এর ঈদ শপিং এ
বিস্তারিত লিংকে -
https://www.facebook.com/109543097845406/posts/366763845456662/
10/03/2022
উপহার- ইকরা!
রমাদানের প্রস্তুতি। হিজরি ১৪৪৩।
মনে আছে গত বছরের উপহার-ইকরার কথা!
আবারো সেই উপহার পাওয়ার দিন চলে এসেছে। তবে এবার উপহার আননিসা লাইব্রেরির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ।
উপহার হিসেবে বই কেন?
মানুষের তো অনেক ধরণের অভ্যাস থাকে।
তবে আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ অভ্যাসগুলোর একটি হচ্ছে বই পড়া। আর সেটা যদি হয় দ্বীন চর্চার জন্য তাহলেতো দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই লাভজনক হবে ইন শা আল্লাহ।
আমাদের বোনদের জন্য সংসারের চ্যালেঞ্জ ছাড়া নিয়মিত বই পড়ার মাঝে বড় কোন বাঁধা থাকার কথা না। সেটাও খুব বড় মনে হবে না যদি অন্যান্য অনেক অপ্রয়োজনীয় কাজ বা বদভ্যাস ত্যাগ করা যায়। যেমন অনলাইনে অদরকারি কেনাকাটায় সময় কাটানো, অনর্থক সোশ্যাল মিডিয়ায় ও ইন্টারনেট সার্ফিং করতে থাকা, চ্যাট আড্ডায় বসে থাকা, সবসময় নানাপদের রান্নায় ব্যস্ত থাকা ইত্যাদি।
মা হিসেবে চিন্তা করলে একজন মুসলিমাহর সবচেয়ে বড় দায়িত্ব তার কোলে বেড়ে উঠা পরবর্তী মুসলিম প্রজন্ম। আমাদের সুন্দর অভ্যাস আর উত্তম আমল তাদেরকেও প্রভাবিত করবে ইন শা আল্লাহ, একটা প্রবাদ আছে Children See, Children Learn। আর যারা এখনও সাংসারিক জীবনে প্রবেশ করেননি তাদের জন্যতো বেশি বেশি বই পড়ার এটাই সর্বোত্তম সময়।
আননিসার একটি স্বপ্ন- প্রিয় বোনেরা ইসলামিক বই পড়ার প্রতি ভালোবাসা গড়ে তুলুক, ছোট বড় বদভ্যাসগুলো আল্লাহর জন্য ত্যাগ করুক। তাই বই পড়ার আগ্রহ বাড়াতে অনকামিং রমাদানকে ঘিরে আননিসা লাইব্রেরির সামান্য উদ্যোগ "ইকরা উপহার"। যা গত রমাদানেও আমরা দিয়েছিলাম।
আজকে থেকে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত আননিসার অনলাইন শপিং এ দেয়া হবে নিম্নের যেকোন একটি বই উপহার। দেখুনতো আপনার উইশলিস্টের বইটি আছে কিনা!
২০০০+ শপিং একটি বই
১. সফলতার চাবিকাঠি - ইয়াক্বিন ও সবর
- শায়েখ আহমেদ মূসা জিবরীল
২.যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
৩. আত্মার পরিচর্যা -ইবনুল জাওজি রহ.
৪. সূরা ইউসুফের পরশে- শাইখ আলি জাবির আল ফাইফি
৫০০০৳+ শপিং এ উপরের যেকোন দুটি বই
৭৫০০৳+ শপিং এ উপরের যেকোন তিনটি বই
১০,০০০৳+ শপিং এ চারটি বই উপহার থাকবে
২০০০৳ এর নিচে কোন ফুলসেট প্রডাক্ট নিলে পাচ্ছেন নিম্নের যেকোন একটি বই
৫. ঈমানের দুর্বলতা - শাইখ সালেহ
আল-মুনাজ্জিদ
৬. মুহাম্মাদ একজন আদর্শ স্বামী(সা)-
আব্দুল্লাহ ইউসুফ
আল্লাহ সুবহানুওয়া তায়ালা আমাদের রমাদানের প্রস্তুতিকে ইলম ও আমল দ্বারা মজবুত করে দিক, আমিন।
বিঃদ্রঃ অর্ডারে কোন বই উল্লেখ না করলে আননিসার পক্ষ থেকে বই সিলেক্ট করে দেয়া হবে। উপরের কোন বই বিক্রয়ের জন্য নয়। শুধুমাত্র প্রডাক্টের সাথে উপহার হিসেবে দেয়া হবে।
Kumkum Habiba
Owner and Admin of
An-nisa's Collection
09/10/2021
জীবনকে আমরা স্বপ্নের মতই কাটিয়ে দিচ্ছি, এর হাকিকত বুঝে উঠার পূর্বেই উপস্থিত হয়ে যায় মৃত্যু
13/06/2021
দ্বীনের পথে হিদায়াতের উপর টিকে থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ দু'আঃ
(১)
ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺰِﻍ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐ ﻟَﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ ﺭَﺣْﻤَﺔً ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ
অর্থঃ হে আমাদের রব্ব! আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি সবকিছুর দাতা। [সূরা আলে ইমরান : আয়াত- ৮]
(২)
ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺛَﺒِّﺖْ ﻗَﻠْﺒِﻲ ﻋَﻠﻰ ﺩِﻳْﻨِﻚَ.
অর্থঃ হে অন্তর সমুহের পরিবর্তনকারী ! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। [তিরমিযী: ৩৫২২]
(৩)
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻣُﺼَﺮِّﻑَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺻَﺮِّﻑْ ﻗُﻠُﻮْﺑَﻨَﺎ ﻋَﻠﻰ ﻃَﺎﻋَﺘِﻚَ
অর্থঃ হে আল্লাহ! হৃদয় সমূহের
পরিবর্তনকারী! আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। [মুসলিম: ৬৬৪৩]
কার্টেসীঃ Akhlaq-আখলাক
08/03/2021
আমরা যদি আমাদের শেকড়কে না চিনি, আমাদের জীবনের উদ্দেশ্যকে না বুঝি, আর না জানি উম্মত হিসেবে আমাদের দুর্দশার কারণ তাহলে আমরা কীভাবে শ্রেষ্ঠ প্রজন্ম গড়ে তুলবো, কীভাবে সেই জাতি হবো যাঁদের ব্যাপারে আল্লাহ সুবহানু ওয়া তাআলা বলেছেন
""কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্না-ছি তা'মুরূনা বিলমা'রুফি ওয়াতানহাওনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ" (সূরা আল- ইমরান-১১০)
"তোমরাই শ্রেষ্ঠতম উম্মত। মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে,তোমরা সৎকাজের নির্দেশ দান করবে, অসৎকাজে নিষেধ করবে, ও আল্লাহর উপর বিশ্বাস রাখবে"
আমাদের হারানো মূল্যবোধকে জাগ্রত করতে, রবের নৈকট্য লাভ করতে ইসলামিক বই পড়ার প্রচার ও প্রসার অত্যাবশ্যক। অনেক আগ্রহী পাঠক আছেন যাঁরা দ্বীনকে প্রতিদিন একটু একটু করে জানতে চান কিন্তু এত এত বই ক্রয় করা সম্ভব হচ্ছে না। তাঁদের জ্ঞান পিপাসা সহজলভ্য করতে আননিসার নতুন উদ্যোগ Annisa Library.
বিস্তারিত জানতে পেইজ ফলো কিংবা লাইক দিয়ে রাখুন।
07/03/2021
ইসলামের শ্রেষ্ঠ প্রজন্মের আদর্শ ব্যক্তিদের জীবনী, ইসলামিক ইতিহাস, দ্বীনি মূল্যবোধ, মাসআলা মাসায়েল, আত্মা ও চিন্তার খোরাক নিয়ে বই পড়তে ভালোবাসেন কিন্তু অনেক টাকার বই হয়তো সংগ্রহে রাখা সম্ভব হচ্ছে না তাঁদের জন্য আমাদের সামান্য উদ্যোগ "আননিসা লাইব্রেরি"।
আননিসার অনলাইন লাইব্রেরি সার্ভিস সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে শীঘ্রই পোস্ট করা হবে ইন শা আল্লাহ। আপডেট পেতে পেইজ লাইক কিংবা ফলো করে রাখুন।
04/03/2021
১) মুমিনগণ দয়াময় আল্লাহর ভয়ের ছায়ায় থাকে। যত যা কিছু আছে, সবই তো এক আল্লাহর নিয়ন্ত্রাধীন। তাই মুমিনদের অন্তরে তাঁর অবাধ্য হওয়ার এতটুকু সাহসও জন্মে না। কিন্তু যে পাপাসক্ত হয়ে নিজের ওপর যুলুম করার প্রতি ঝুঁকে পড়ে, আল্লাহভীতির প্রভাব তাকে পুনরায় ফিরিয়ে আনে তাকওয়ার ছায়াতলে। কিন্তু কেউ যদি রবের দরজা থেকে চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়ে ফেলে, তবে অদৃ্শ্যের সে বাঁধন ছিন্ন হয়ে যায় এবং তার জন্য ফিরে আসা কঠিন ও অসম্ভব হয়ে পড়ে। - বইয়ের নামঃ অশ্রুসাগর (ইবনুল জাওজি রহ.)
গুনাহের ভারে পাথর হয়ে যাওয়া হৃদয় গলবে বইয়ের প্রতিটি পাতাতে ইন শা আল্লাহ। বইটি আমরা উপহার দিচ্ছি ৩৫০০+ শপিং এ।
২) নবী-রাসূলগণের (আলাইহুমুস সালাম) জীবনীর দিকে লক্ষ করলে একটি বিষয় চোখে পড়ে। কোন সম্প্রদায়ের কাছে দাওয়াহ দেয়ার সময়, তাঁরা ঔ সম্প্রদায়ের মূল সমস্যাকে চিহ্নিত করতেন। সরাসরি সতর্ক করতেন। মূল সমস্যাকে ফেলে রেখে বিভিন্ন গৌন বিষয়ে মনোযোগী হতেন না তাঁরা। এটাই নববী দাওয়াহর বৈশিষ্ট্য। দুঃখজনকভাবে এ বৈশিষ্ট্য আজ বিরল।
ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের যুদ্ধের এ কালে আমাদের সামনে তুলে ধরা হয় কাটছাঁট করা এক ইসলামকে। - বইয়ের নামঃ আয়নাঘর (ডঃ ইয়াদ আল কুনাইবী)
আলহামদুলিল্লাহ এই বইটিও আমরা উপহারের তালিকায় রেখেছি। শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত আমরা আমাদের প্রডাক্টের সাথে বিভিন্ন বই উপহার দিচ্ছি।
যারা আমাদের উপহার-ইকরা সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না তাঁরা বিস্তারিত জানতে নিচের লিংক এ ক্লিক করুন।
https://www.facebook.com/609801565843258/posts/1831364737020262/
23/02/2021
A whole new service and products coming in sha Allah...
Sister concern of An-Nisa's Collection
21/02/2021
Library and Book sharing service
Sister concern of An-Nisa's Collection