30/04/2026
Military Lover's
Military Lover's ⚔️🇧🇩
30/04/2026
13/04/2026
02/04/2026
বাংলাদেশ-তুরস্ক ৪র্থ আর্মি ষ্টাফ টকস (AST) ২০২৬ এর সফল সমাপ্তি
ঢাকা, ০২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ৩০ মার্চ ২০২৬ হতে ০২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত ০৪ দিনব্যাপী বাংলাদেশ-তুরস্ক ৪র্থ আর্মি স্টাফ টকস (AST) ২০২৬ এর সফল সমাপ্তি হয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষে আলোচনায় ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন, যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল। তুরস্কের পক্ষে অংশগ্রহণকারী ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তুরস্কের হেড অব মিলিটারি রিলেশন্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের কর্নেল কাদের ওজিউরেক।
এই আলোচনা পর্বে উভয় পক্ষই সামরিক সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন। আলোচনায় উভয় পক্ষের মধ্যে প্রশিক্ষণ আদান-প্রদান, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন, উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি এবং আরও কার্যকর যৌথ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেনাবাহিনী এবং সামরিক কৌশলের ক্ষেত্রে এই ধরনের বৈঠক উভয় দেশের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধনের পথ সুগম করবে বলে আশা করা যায়।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ Part 13
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ Part 12
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ Part 11
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ Part 10
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ Part 9
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ Part 8
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ Part 7
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ Part 6
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
