BPC Retired Officer's welfare association

BPC Retired Officer's welfare association

Share

All Retired Officer's of Bangladesh Parjatan Corporation.

16/03/2023

#অফিসার্স_কল্যাণ_সমিতির_সভাঃ
এতদ্বারা Bangladesh Paratan Corporation Retired Officer's welfare Association (PROWA) এর কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮.০৩.২০২৩ তারিখ রোজ শনিবার আগারগাঁওস্থ পর্যটন ভবনের রুফটপ রেস্তঁরায় সকাল ১০ টায় সমিতির এক জরুরী সভা আয়োজন করা হয়েছে।
ঈদের পর সাধারণ সভা এবং অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত শেষে লাঞ্চের পর সভা শেষ হবে। উক্ত সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।
সাধারণ সম্পাদক
কল্যাণ সমিতি।।

22/02/2023

#শোক_সংবাদঃ
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহাব মিয়া অদ্য ২২-২-২৩ তারিখ রোজ বুধবার সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাপক অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।।

21/02/2023

এতদ্বারা Bangladesh Paratan Corporation Retired Officers' welfare Association (PROWA) এর কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫.০২.২০২৩ তারিখের পরিবর্তে ২২.০২.২০২৩ তারিখ রোজ বুধবার আগারগাঁওস্থ পর্যটন ভবনে সকাল ১০ টায় এসোসিয়েশন এর এক জরুরী সভা আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

Photos from BPC Retired Officer's welfare association's post 13/02/2023

#অভিনন্দনঃ
বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রাক্তন মহাব্যবস্থাপক আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাসুদ আলী খান শিল্পকলায় (অভিনয়ে)বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেছেন। তাঁর এই স্বীকৃতি লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তথা পর্যটন শিল্পের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাই।স্যারের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি।।

12/02/2023

*জরুরী নোটিশঃ ১৫-২-২৩ বুধবার ট্রাস্টি বোর্ডের মিটিং থাকায় কৌশলগত কারণে কল্যাণ সমিতির মিটিং ১৬-২-২৩ বৃহস্পতিবার ডাকা যায় কিনা? কিংবা পরের সপ্তাহে ২০-২-২৩ সোমবার/২১-২-২৩ মঙ্গলবার ডাকা যায় কিনা?আবার সকাল ১০টায় নাকি বেলা ৩টায়? সুনির্দিষ্টভাবে তারিখ এবং সময় উল্লেখ করে ১৩-২-২৩ তারিখের মধ্যে অনুগ্রহ করে পরিস্কার মতামত দিন। সর্বাধিক মতামতের ভিত্তিতে যে কোন ১টি তারিখ ও সময় চূড়ান্ত করা হবে। ধন্যবাদ।।
আমির তালুকদার
সাধারণ সম্পাদক
বাপক অব. কর্মকর্তা
কল্যাণ সমিতি।।

Photos from BPC Retired Officer's welfare association's post 14/11/2022

#বাপক_অবসরপ্রাপ্ত_কর্মকর্তা_কল্যাণ_সমিতির_সভাঃ
বাপক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যকরী ও উপদেষ্টা কমিটির এক সভা আজ পর্যটন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের সার্বিক উন্নয়ন, পেনশন তহবিল বৃদ্ধি, কর্মকর্তাদের পাওনা টাকা দ্রুত ছাড় করণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম। এতে সকল সদস্যসহ বাপক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মহাব্যবস্থাপক (বাণিজ্যিক), মহাব্যবস্থাপক(অর্থ), ব্যবস্থাপক (জনসংযোগ) এবং উপব্যবস্থাপক (পেনশন) উপস্থিত ছিলেন। সভা শেষে সংস্থার পরিচালক (অর্থ) ও ট্রাস্টি বোর্ডের সভাপতির সাথে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।।

10/11/2022

আগামী ১৪ই নভেম্বর সকাল ৯ টা ৩০ মিনিটে পর্যটন ভবনে বাপক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির এক সভা আহবান করা হয়েছে। কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
আমির হোসেন তালুকদার
সাধারণ সম্পাদক
অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি।।

Photos from BPC Retired Officer's welfare association's post 24/10/2022

বাপক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উপদেষ্টা কমিটি এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দের টপ সিক্রেট আলোচনা। বিষয়: পর্যটনের উন্নয়ন, সকল কর্মকর্তাদের কল্যাণ এবং পেনশন তহবিল সমৃদ্ধকরণ।।

Photos from BPC Retired Officer's welfare association's post 24/10/2022
Photos from BPC Retired Officer's welfare association's post 23/10/2022

#তারুণ্যে_মেধায়
#শিক্ষায়_প্রজ্ঞায়
#পর্যটন_যেন_এগিয়ে_যায়

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Bangladesh Parjatan Corporation Parjatan Bhaban Plot: E-5 C/1, West Agargaon, Sher-e-Bangla Nagar Administrative Area, Dhaka/
Dhaka
1207