30/05/2026
🖤 স্মৃতির মিনারে শ্রদ্ধা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী 🖤
"শহীদ জিয়ার আদর্শ আমাদের পথ চলার প্রেরণা"
আজ ৩০শে মে। আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী।
এই মহান নেতার আত্মত্যাগকে স্মরণ করে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বাজিতপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
#জাতীয়তাবাদ #বাজিতপুর_পৌর_বিএনপি
30/05/2026
জন্ম তোমার যুদ্ধে যাবার নেতা হবার সিপাহী জনতার,
তুমি বিষ্ময় তুমি নির্ভয়,
জিয়া তুমি সোনালী ভোরে নতুন সূর্যোদয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
ভালবাসা অবিরাম...
27/05/2026
ঈদ মোবারক! 🎉🌙 সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। 😊
26/05/2026
প্রিয় বাজিতপুর বাসী,
পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদ আমাদের ত্যাগ, ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আমার সকলের প্রতি বিনীত অনুরোধ— সামান্য কোনো বিষয়কে কেন্দ্র করে যেন আমাদের মাঝে হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ, মারামারি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়।
অতীতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে সবাইকে সচেতন, ধৈর্যশীল ও সহনশীল থাকার আহ্বান জানাচ্ছি। মনে রাখতে হবে, শান্তি ও সৌহার্দ্য বজায় থাকলেই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।
আসুন, আমরা সবাই মিলেমিশে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
ঈদ হোক শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য উৎসব।
আপনাদের মাধ্যমে বিষয়টি সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ রইল।
সবাইকে আবারও ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে,
এহেসান কুফিয়া
সভাপতি, বাজিতপুর পৌর বিএনপি
সাবেক সফল মেয়র, বাজিতপুর পৌরসভা।
26/05/2026
🗑️ কুরবানীর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন।
পরিচ্ছন্ন পরিবেশ গড়তে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
🌿 সুন্দর বাজিতপুর গড়তে
আসুন সবাই মিলে কাজ করি।
ঈদ মোবারক 🌙
25/05/2026
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাজিতপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (রহ.)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে দলীয় সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের তাওহীদি জনতাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্থান: বসাক পাড়া, রেজু মার্কেট, বাজিতপুর।
তারিখ: ৩০ মে ২০২৬
সময়: বিকাল ০৪ ঘটিকায়।
বিনীত,
বাজিতপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন।
24/05/2026
অগ্রিম ঈদ মোবারক 🌙🌸
কুরবানি মানে কেবলই আনুষ্ঠানিকতা নয়; কুরবানি হলো উৎসর্গ, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ। 🙏
এই পবিত্র দিনে আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আনন্দের ভাগাভাগি করে নেওয়াটাই প্রকৃত সার্থকতা। আসুন, ত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে নিজের মনকে পবিত্র করি।
আল্লাহর দরবারে সবার কুরবানি ও ইবাদত কবুল হোক। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর পরিবারের সাথে দারুণ কাটুক ঈদের প্রতিটি মুহূর্ত।
ঈদ মোবারক! 🎉🥩
18/05/2026
স্মরণ ও শ্রদ্ধা 🖤
"কিছু মানুষ চলে গিয়েও বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, কর্মে আর ভালোবাসায়।"
আজ ১৮ই মে, বাজিতপুর-নিকলীর প্রিয় মুখ, সুখ-দুঃখের অকৃত্রিম সাথী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য, জননন্দিত নেতা মজিবুর রহমান মঞ্জু সাহেবের ১১তম মৃত্যুবার্ষিকী।
২০১৫ সালের এই দিনে তিনি আমাদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। আজ তাঁর প্রয়াণ দিবসে আমরা তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এবং আল্লাহর নিকট প্রার্থনা প্রিয় নেতাকে যেন জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন।
— "যতদিন বাজিতপুর-নিকলী থাকবে, ততদিন আপনি থাকবেন আমাদের হৃদয়ে।"
#মজিবুর_রহমান_মঞ্জু #কিশোরগঞ্জ #জাতীয়তাবাদী_দল #স্মরণ #শ্রদ্ধা #মৃত্যুবার্ষিকী
29/04/2026
🔴 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🔴
🌾 আন্তর্জাতিক শ্রমিক দিবস – ১লা মে 🌾
শ্রমই সভ্যতার ভিত্তি, শ্রমিকই উন্নয়নের চালিকাশক্তি।
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব মেহনতি মানুষদের, যাদের ঘাম আর পরিশ্রমে গড়ে উঠেছে আমাদের সমাজ ও অর্থনীতি।
💬 শ্রমিকের ন্যায্য অধিকার, সম্মানজনক জীবন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
আসুন, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হই এবং একটি ন্যায্য সমাজ গঠনে এগিয়ে আসি।
🤝 “মেহনতি মানুষের অধিকার রক্ষায় আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ”
📌 এহেসান কুফিয়া
সভাপতি, বাজিতপুর পৌর বিএনপি
সাবেক সফল মেয়র, বাজিতপুর পৌরসভা
🇧🇩 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাজিতপুর পৌর শাখা
#মে_দিবস #শ্রমিক_দিবস
15/04/2026
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😢
গভীর শোকের সাথে জানাচ্ছি যে, তরুণ দলের পৌর আহ্বায়ক রাকিব আর আমাদের মাঝে নেই। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তিনি ছিলেন একজন সাহসী, সংগ্রামী ও নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর এই চলে যাওয়া সংগঠন ও আমাদের সবার জন্য এক অপূরণীয় ক্ষতি।
মহান আল্লাহ্ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। 🤲
সবাই তাঁর জন্য দোয়া করবেন।
13/04/2026
🌿 শুভ নববর্ষ ১৪৩৩ 🌿
নতুন বছর হোক ন্যায়, উন্নয়ন আর মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে ভরপুর।
বাংলার মাটিতে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।
পুরনো সকল অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করে
একটি সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে
আমরা এগিয়ে যাবো নতুন উদ্যমে।
✨ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন✨
দেশ ও মানুষের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার হোক এই নতুন বছরে।
#শুভ_নববর্ষ #বাংলা_নববর্ষ #উন্নয়ন #গণতন্ত্র