12/03/2026
কেন্দ্রীয় কমিটির অযোগ্যতার প্রমাণ। এটা মেনে নেয়া যায় না। দ্রুত সমাধান চাই। 💉 #স্বাস্থ_অধিদপ্তর #স্বাস্থ্য_সহকারী #স্বাস্থ্য_পরিদর্শক
Follow this page
12/03/2026
কেন্দ্রীয় কমিটির অযোগ্যতার প্রমাণ। এটা মেনে নেয়া যায় না। দ্রুত সমাধান চাই। 💉 #স্বাস্থ_অধিদপ্তর #স্বাস্থ্য_সহকারী #স্বাস্থ্য_পরিদর্শক
10/03/2026
১৭বিসিএস কর্মকর্তা, প্রখ্যাত ইউরোলজিস্ট ও সার্জন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ,
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত)) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
মৃদুভাষী,সজ্জন ও কর্মীবান্ধব অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৮৬-৮৭ সেশনে (K-44) এমবিবিএস কোর্সে যোগ দিয়ে ১৯৯৩-৯৪ সেশনে পাশ করেন। পরবর্তীতে তিনি ইউরোলজিতে এফসিপিএস পাশ করেন।
চাকুরী জীবনে তিনি মাঠ পর্যায়ে যোগদান করে পরবর্তীতে উপজেলা ও জেলা হাসপাতাল সহ বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে হিসেবে কর্মরত ছিলেন।
জেলা পর্যায়ে কিডনি, মূত্রথলি, মূত্রনালীর শৈল্যচিকিৎসার প্রসারের বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
তিনি তার অভিজ্ঞ ও জ্ঞানগর্ভ দৃষ্টি ভঙ্গির বিস্তার ঘটিয়ে ভেঙ্গে পড়া স্বাস্হ্য ব্যাবস্হাকে দ্রুত সংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রীর জনমুখী স্বাস্হ্য বিষয়ক পরিকল্পনা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিবেন, এটি নিশ্চিত।
আমরা প্রত্যেকে আমাদের নতুন অভিভাবক, মহাপরিচালক,স্বাস্হ্য, মহোদয়ের সার্বিক কল্যাণ কামনা করি এবং সর্বোচ্চ সহযোগিতার প্রত্যয় ব্যাক্ত করি।
#সহকারী_স্বাস্থ্য_পরিদর্শক #স্বাস্থ্য_পরিদর্শক #স্বাস্থ_অধিদপ্তর #স্বাস্থ্য_সহকারী
06/03/2026
চট্টগ্রামের ৪১ নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মহোদয় জনাব জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন মহোদয় ডা জাহাঙ্গীর আলম এবং সমাজ সেবার উপ- পরিচালক মহোদয় জনাব ফরিদুল আলম। #সহকারী_স্বাস্থ্য_পরিদর্শক #স্বাস্থ্য_পরিদর্শক #স্বাস্থ্য_সহকারী #স্বাস্থ_অধিদপ্তর
04/03/2026
আলহামদুলিল্লাহ। অদ্য ০৪.০৩.২৬ বিকাল ৪ টা ৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব সরদার সাখাওয়াত হোসেন এমপি, মহোদয়ের সাথে কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সহিত সচিবালয়ের অফিসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।
সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী মহোদয়কে স্বাস্থ্য সহকারীদের ছয় দফার বিষয়ে অবহিত করা হয়, পরবর্তীতে মন্ত্রী মহোদয় আমাদের দাবির ফাইলের কাগজপত্র মনোযোগ সহকারে পর্যালোচনা করেন।
মন্ত্রী মহোদয় নিজে ফাইলের এক সেট কপি মন্ত্রী মহোদয় নিজের হাতে ব্যক্তিগত ড্রয়ারে রাখেন, এবং মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর অনতিবিলম্বে একটি আবেদন দাখিলের নির্দেশ দেন।
মাননীয় মন্ত্রী মহোদয় স্বাস্থ্য সহকারীদের ৬ দফার দাবি, বাস্তবায়ন বিষয়ে সরাসরি মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্ত্রী মহোদয়ের স্নেহের ছোট ভাই আমাদের প্রিয় সহকর্মী সর্দার মাসুদ হাসান ভাইয়ের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন👇
👉প্রধান সমন্বয়ক,ওয়াসি উদ্দিন রানা।
👉সদস্য সচিব, ফজলুল হক চৌধুরী।
👉স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি দীনেশচন্দ্র মন্ডল।
👉টাঙ্গাইল জেলা সভাপতি, নুরুল ইসলাম,
👉রাজবাড়ী জেলা সভাপতি, আবু নাসের উজ্জ্বল ভাই।
ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দোয়ায় ফাইলের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের সম্পন্ন করতে সমন্বয় পরিষদ বদ্ধপরিকর।
03/03/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল মহোদয় এর সাথে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় দাবী বাস্তবায়ন ঐক্য পরিষদ এর সম্মানিত নেতৃবৃন্দ। উক্ত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি বাবু দিনেশ মন্ডল এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমিতির সম্মানিত সভাপতি সরদার মাসুদুর রহমান এবং বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দাবী বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক জনাব ওয়াসীউদ্দিন রানা, সদস্য সচিব জনাব মোঃ ফজলুল হক চৌধুরী, এবং আট বিভাগের সভাপতি জনাব শফিউল আজম, জনাব মাসুদুর রহমান অপু, জনাব আবদুল আহাদ সহ নরসিংদী জেলার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ। মাননীয় মন্ত্রী মহোদয় নিয়মিত যোগাযোগ এর মাধ্যেমে স্বাস্থ্য বিভাগীয় দাবীর বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#স্বাস্থ_অধিদপ্তর #স্বাস্থ্য_সহকারী #সহকারী_স্বাস্থ্য_পরিদর্শক #স্বাস্থ্য_পরিদর্শক
03/03/2026
জরুরী নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
#স্বাস্থ_অধিদপ্তর #স্বাস্থ্য_সহকারী
02/03/2026
আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখ হতে FIPV সংশোধিত সময়সূচি কর্যকর হবে। #স্বাস্থ_অধিদপ্তর #স্বাস্থ্য_সহকারী
27/02/2026
শরীফুল ইসলাম স্বাস্থ্য সহকারী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লালমনিরহাট। ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
#স্বাস্থ্য_সহকারী
শোক সংবাদ
কালিগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলাম আর নেই।
স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।
25/02/2026
প্রিয় সহকর্মী বৃন্দ,
আসসালামু আলাইকুম, আমরা যতবার আন্দোলন এ খালি হাতে ফিরে আসি। কিছু পাওয়ার না থাকলেও কাজের কোন কমতি নেই। কিন্তু দাবী বাস্তবায়ন না হলে স্মার্ট হেল্থ বিডি তে না করার জন্য কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছিল। এখন সব খানে স্মার্ট হেল্থ বিডি তে কাজ করার জন্য চাপ দিচ্ছে। এতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত কি? দাবী আদায় হয়ে গেছে তাই কি স্মার্ট হেল্থ বিডি তে কাজ করতেছে? আদম শুমারী চেয়ে কয়েকগুণ কঠিন কাজ এ স্মার্ট হেল্থ বিডির রেজিস্ট্রেশন।। যেখানে আদমশুমারীতে কোটি টাকা খরচ করে কাজ তুলে আনে সেখানে মাগনা কাজ করতে হবে স্বাস্থ্য সহকারীদের।। এগুলো সঠিক ভাবে তুললে ১ দিনে ১০ ফ্যামলির ডাটা এন্ট্রি দেওয়া যায়। প্রতি ওয়ার্ডে ১০ হাজার + জনসংখ্যা, এমন কাজ কেনো বিনা পারিশ্রমে!! এখানে কেন্দ্রীয় কমিটির কি কিছু ই করার নেই??? সকলের কাছে প্রশ্ন রইল।।
নির্বাচন উপলক্ষে কর্মসূচী স্থগিত করা হয়েছিল। সাধারণ স্বাস্থ্য সহকারীরা আপনারা যা বলছেন সে অনুযায়ী কাজ করেছে।। কিন্তু কি পেয়েছে!!! পেয়েছে আশার বাণী,, ফটোসেশান, ফাইলের কাজ চলমান এ বাক্যগুলো শুনেই আসতেছে।। এখন ফাইল কতটুকু এগিয়েছে জাতি জানতে চায়!!
#স্বাস্থ্য_সহকারী #স্বাস্থ_অধিদপ্তর Health Assistant এসএএ শাফী স্যার, আপনি আমাদের দিকে নজর দিন।
#এডমিন পোস্ট।
স্বাস্থ্য সহকারী।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাণ।
স্বাস্থ্য খাতে যতটুকু সাফল্য তার ৯৯% স্বাস্থ্য সহকারীদের অবদান।
24/02/2026
আলহামদুলিল্লাহ।ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নির্বাচন কমিটির ওয়ার্ডের আহবায়ক স্বাস্থ্য সহকারী।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। Health Assistant #স্বাস্থ্য_সহকারী